
যশোর অফিস : মঙ্গলবার যশোর জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দার ফারুকের ১৬তম হত্যাবার্ষিকী। প্রয়াত এ নেতার কবর জিয়ারত ও তার প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সুযোগ্য সভাপতি জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম এর নেতৃত্বে ব্যাপক সংখ্যক নেতাকর্মী মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে মরহুমের রুহের মাগফিরাত কামনায় মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করা হয়।