By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: যশোরে মানববন্ধন আমার ভাইকে ওরা তিল তিল করে কষ্ট দিয়ে হত্যা করেছে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > যশোরে মানববন্ধন আমার ভাইকে ওরা তিল তিল করে কষ্ট দিয়ে হত্যা করেছে
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

যশোরে মানববন্ধন আমার ভাইকে ওরা তিল তিল করে কষ্ট দিয়ে হত্যা করেছে

Last updated: 2024/02/13 at 8:45 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

যশোর অফিস : ‘আমার ভাই আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে। গোটা গ্রামের কেউ আমার ভাইকে নিয়ে একটা বাজে কথা বলতে পারবে না। ও একটা পান- সিগারেটও খেতো না। ওরা আমার ভাইকে তিল তিল করে কষ্ট দিয়ে মেরে ফেলেছে। আমি ওদের ফাঁসি চাই।’ ভাই হত্যার বিচারের দাবিতে গ্রামবাসীর  মানববন্ধনে ব্যানার হাতে দাঁড়িয়ে এভাবেই মাইকে কথাগুলো বলছিল মো. ফয়সাল ইসলাম (১১)। শনিবার দিবাগত রাত (রোববার ১১ ফেব্রুয়ারি গভীর রাতে) যশোর সদর উপজেলার সতীঘাটা নামক এলাকায় একটি ওয়ার্কশপে চুরির অপবাদ দিয়ে রাতভর নির্যাতন করে নির্মমভাবে হত্যা করা হয় ইটভাটার শ্রমিক ফয়জুল রহমানকে (২৭)।

নিহত ফয়জুল রহমান সতীঘাটা গোলদার পাড়া এলাকার জালাল উদ্দীন গাজীর ছেলে।

নিহতের হত্যার প্রতিবাদে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) বিকেলে যশোর- মনিরামপুর মহাসড়কে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করে গ্রামবাসী। যদিও পুলিশ এ ঘটনার দিনই জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসে।

মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে রামনগর গ্রামের প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশ নেয়। এ সময় স্লোগান দিয়ে ফয়জুল হত্যার বিচারের দাবি জানান তারা।

মানববন্ধনে ফয়জুল রহমানের বাবা জালাল উদ্দীন গাজী বলেন, ‘আমার ছেলের আয়ে আমাদের সংসার চলতো। আমার ছেলেকে যারা মেরেছে তাদের আমি সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই। এমন শাস্তি হওয়া উচিত যে পরবর্তীতে কোন বাবা মায়ের কোল কেউ খালি করার সাহস না পায়। আমি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমার সন্তান হত্যার বিচার চাই।’

ফয়জুল রহমানের স্ত্রী জেসমিন নাহার বলেন, ‘ঘটনার দিন রাতে আমি ওর জন্য ভাত বাড়ছিলাম। এমন সময় শুনি ফয়জুলকে নাকি চুরির দায়ে ওয়ার্কশপে আটকে রেখেছে। আমি ওই সময়ই ছুটে গিয়ে ওয়ার্কশপ মালিক আব্দুল্লাহ পা জড়িয়ে ধরি, এবং বলি আমার স্বামীকে ছেড়ে দিন। ও যদি কোন অপরাধ করে ওরে পুলিশে দিয়ে দেন, কিন্তু আপনারা ওরে এভাবে মেরেন না। সেদিন সারা রাত আমার স্বামীকে ওরা নির্যাতন করে মেরেই ফেললো। আমার ছোট বাচ্চাটার মুখের দিকেও একবার তাকালো না। ‘

ফয়জুলের প্রতিবেশী বিল্লাল হোসেন বলেন, আমরা গোটা গ্রামবাসী আজ সড়কে ফয়জুলের হত্যা বিচারের দাবিতে সড়কে নেমেছি। ফয়জুলের সাথে যে ঘটনাটি ঘটেছে সেটি আলোড়ন সৃষ্টি করা একটি হত্যাকান্ড। এই ঘটনার দ্রুত বিচার হওয়া উচিত এবং আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 13, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যশোরে ইয়াবাসহ যুবক গ্রেফতার
Next Article কেশবপুরের গৃহবধূ হত্যা মামলায় স্বামী সাইফুলের যাবজ্জীবন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাজেলার খবরমহানগর

খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত

By Nayon Islam 2 hours ago
জাতীয়

সিঙ্গাপুরে দক্ষ জনশক্তি রফতানির নতুন সম্ভাবনা

By Nayon Islam 2 hours ago
জেলার খবরমাগুরা

ব্যবসায়ীকে হত্যার হুমকি, ওসির বিরুদ্ধে পুলিশ সদর দফতরে অভিযোগ

By Nayon Islam 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিকসর্বশেষ খবরসাহিত্য

অনিশ্চয়তার মুখে ‘যুদ্ধবিরতি’, ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

By Nayon Islam 3 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু পরিবর্তনে চ্যালেঞ্জের মুখে উপকূলের মানুষ ,বাড়ছে বেকারত্ব

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবন ভ্রমণে আগ্রহ বাড়ছে পর্যটকদের

By জন্মভূমি ডেস্ক 1 day ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?