By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: যশোরে যুবককে হত্যার চেষ্টা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > যশোরে যুবককে হত্যার চেষ্টা
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

যশোরে যুবককে হত্যার চেষ্টা

Last updated: 2024/02/24 at 2:51 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

যশোর অফিস : যশোরে পূর্ব শত্রুতার জের ধরে ওহিদুল ইসলাম নামে এক যুবককে মারপিট ও টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় কোতোয়ালি মযেল থানায় মামলা হয়েছে। গত ১০ ফেব্রুয়ারি শহরের বারান্দী মোল্যাপাড়া এলাকায় এই ঘটনার পরে ২৩ ফেব্রুয়ারি তিনজনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাতনামা আরো ২/৩জনের বিরুদ্ধে আহতের বড় ভাই শরিফুল ইসলাম এই মামলাটি করেছেন। ভুক্তভোগী ওহিদুল ইসলাম বারান্দী মোল্যাপাড়ার আমজাদ হোসেনের ছেলে।

আসামিরা হলো বারান্দী মোল্যাপাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে সাহারাজ হোসেন, বাবুর ছেলে মনিরুল ইসলাম ও হুমায়ুন কবীরের ছেলে রাকিব হোসেন।

বাদী মামলায় জানিয়েছেন, বাদীর ছোট ভাই ওহিদুল ইসলাম যশোর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের অফিসে সেবা মূলক কাজ করে। আসামিরা একই সাথে কাজ করে। একই সাথে কাজ করার সুবাদে বিভিন্ন সময় খুটিনাটি বিষয় নিয়ে ওহিদুলের সাথে আসামিদের পূর্ব বিরোধ চলে আসছিল। আর সেকারণে আসামিরা ওহিদুলকে মারপিট, খুন জখমের জন্য হুমকি দেয়াসহ সুযোগ খুঁজতেছিল। গত ১০ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে কর্মস্থল থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা করেন ওহিদুল। এলাকার ডেইজি মেম্বরের বাড়ির পাশে আশামাত্র আসামিরা তাকে পথরোধ করে জিআই পাইপ দিয়ে এলোপাতাড়ি মারপিট করে। এরপরে তার পকেটে থাকা ১০ হাজার ৫শ’ টাকা ছিনিয়ে নেয়। এসময় ওহিদুল ইসলামের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা হত্যার হুমকি দিয়ে চলে যায়। এরপরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন। এই ঘটনায় থানায় মামলা হলেও কোন আসামি আটক হয়নি। তবে মামলার তদন্ত কর্মকর্তা সদর ফাঁড়ি পুলিশের এসআই এমরানুর কবীর বলেছেন, আসামিদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 24, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যশোরে কাউন্সিলের কর্মচারীকে মারপিট, দুই সপ্তাহ পর মামলায় আসামি ৩
Next Article একুশের কবিতা পাঠ ও সংবর্ধনা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাজেলার খবর

পাইকগাছায় শিকড় শিখন কেন্দ্র পরিদর্শন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 minutes ago
যশোর

যশোরে কাজের মহিলার বিরুদ্ধে স্বর্ণালংকার চুরির মামলা

By জন্মভূমি ডেস্ক 14 minutes ago
Uncategorized

সাংবাদিক সিরাজুল ইসলামের ধ্বংস চিত বাড়ির বিচারের জন্য প্রধানমন্ত্রীর কাছে আকুতি

By Correspondent 21 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

যশোর

যশোরে কাজের মহিলার বিরুদ্ধে স্বর্ণালংকার চুরির মামলা

By জন্মভূমি ডেস্ক 14 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনে লবণাক্ততা বাড়ছে, হুমকির মুখে জীববৈচিত্র

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?