By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: যশোরে শীর্ষ সন্ত্রাসীদের খুঁজে পাচ্ছে না আইন-শৃঙ্খলা বাহিনী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > যশোরে শীর্ষ সন্ত্রাসীদের খুঁজে পাচ্ছে না আইন-শৃঙ্খলা বাহিনী
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

যশোরে শীর্ষ সন্ত্রাসীদের খুঁজে পাচ্ছে না আইন-শৃঙ্খলা বাহিনী

Last updated: 2024/11/17 at 1:56 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

যশোর প্রতিনিধি : যশোরে প্রায় দের যুগ ধরে অপরাধ জগত নিয়ন্ত্রণ করা শীর্ষ সন্ত্রাসীদের খুঁজে পাচ্ছে না দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনী। গেল ৫ আগস্টের পর রাতারাতি উধাও হয়ে গেছে এসব সন্ত্রাসী দলবল।

যশোরে দুর্ধর্ষ সন্ত্রাসীদের ধরতে পুলিশের উদ্যোগ একেবারেই ভাটা পড়েছে। ফলে তারা অচিরে স্বরূপে ফিরে আসবে বলে জনমনে আশঙ্কা রয়েছে।তবে পলাতক শীর্ষ সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যশোরের পুলিশ কর্মকর্তারা আশাবাদী।

সংশ্লিষ্ট সূত্র জানায়,যশোর শহর ও শহরতলী কেন্দ্রিক সন্ত্রাসীদের একক নিয়ন্ত্রক হিসেবে পরিচিত ছিলেন দলের জেলা সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। ২০১৮ সালের জাতীয় নির্বাচনে তিনি যশোর-৬ (কেশবপুর) আসনের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য হন। এরপর যশোর শহর কেন্দ্রিক রাজনীতিতে ক্রমাগত পিছিয়ে পড়তে থাকেন চাকলাদার। সেই স্থান দখল করে নেন সদর আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। বিগত সরকার পতনের সময় পর্যন্ত যশোর শহর ও শহরতলী কেন্দ্রিক সন্ত্রাসীরা স্পষ্ট দুই ভাগে বিভক্ত ছিল।একপক্ষ শাহীনপন্থী, অন্যপক্ষ নাবিলপন্থী।

একটি গোয়েন্দা সংস্থার তৈরি করা প্রতিবেদনে বর্ণনা করা হয়,যশোর শহরের খোলাডাঙ্গা এলাকায় ভুট্টো শাওন, হাফিজ, আরবপুর এলাকায় সাইদুজ্জামান বাবু ওরফে দাঁতাল বাবু,পুরাতন কসবা এলাকায় শেখ জাহিদুল ইসলাম মিলন ওরফে টাক মিলন,শঙ্করপুর ও ষষ্ঠিতলাপাড়া এলাকায় আলমগীর কবির ওরফে হাজী সুমন, বড়বাজার এলাকায় তৌহিদ চাকলাদার ফন্টু, উপশহর এলাকায় মনসুর ও নান্নু ওরফে কাঠ নান্নু, পালবাড়ি এলাকায় লিখন নিজ নিজ নামে বাহিনীর নামে আধিপত্য বিস্তার করেছিলেন। এসব বাহিনীর সদস্যরা চাঁদাবাজি, সম্পত্তি দখল, টেন্ডারবাজির মতো গুরুতর অপরাধে যুক্ত। এছাড়া শহরতলীর কিসমত নওয়াপাড়া এলাকায় নবাব, চাঁচড়া ভাতুড়িয়া এলাকায় পান্নু, ভেকুটিয়া এলাকায় ফকির শাহারুল ইসলাম, চুড়ামনকাটি এলাকায় আব্দুল মান্নান মুন্না, বিরামপুর এলাকায় কেরামত সন্ত্রাসী বাহিনী পরিচালনা করতেন। এরা জমি দখল, প্রতিপক্ষের ওপর হামলা, হত্যাকাণ্ডের মতো ঘটনায় জড়িত।

আলোচিত সন্ত্রাসীদের মধ্যে জাহিদুল ইসলাম মিলন ও আলমগীর কবীর যশোর পৌরসভার কাউন্সিলর। ফন্টু চাকলাদার যশোর সদর উপজেলার এবং ফকির শাহারুল আরবপুর ইউনিয়নের চেয়ারম্যান। আব্দুল মান্নান মুন্না চুড়ামনকাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।

পুলিশ সূত্র বলছে,যশোর পৌরসভার বিলুপ্ত পরিষদে কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করা সাইদুর রহমান রিপন ওরফে ডিম রিপন,শাহেদ আলম নয়ন ওরফে হিটার নয়নসহ কয়েকজনের বিরুদ্ধে একই ধরনের কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। ইউপি চেয়ারম্যানদের মধ্যে লেবুতলার আলিমুজ্জামান মিলন, রামনগরের মাহমুদ হাসান লাইফ, নরেন্দ্রপুরের রাজু আহমেদসহ কয়েকজনের বিরুদ্ধে সন্ত্রাসী বাহিনী লালনসহ নানা অপকর্মে যুক্ত থাকার গুরুতর অভিযোগ রয়েছে।এর বাইরে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল ও সাবেক সভাপতি রওশন ইকবাল শাহীর বিরুদ্ধে খুন,টেন্ডারবাজি, দখলবাজির অভিযোগ আছে।

এদিকে, শেখ হাসিনা সরকার পতনের আগের দিন যশোর জেলা বিএনপি অফিসে তল্লাশি চালায় তৎকালীন শাসক দলের ক্যাডাররা। পুলিশি কার্যক্রম কিছুটা স্বাভাবিক হলে এক মাসেরও বেশি সময় পর দলটির পক্ষ থেকে এব্যাপারে কোতয়ালি থানায় মামলা করা হয় (মামলা নম্বর ২৩, তারিখ ৮/৯/২৪)। এই মামলায় এজাহারভুক্ত ৬৩ আসামি ছাড়াও অজ্ঞাত ৭০-৭৫ জনকে অভিযুক্ত করা হয়। এজাহারভুক্ত ব্যক্তিদের বেশিরভাগই যশোর সদর এলাকায় আওয়ামী লীগ আশ্রিত সন্ত্রাসী হিসেবে গোয়েন্দা পুলিশের তালিকাভুক্ত। এদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, যশোর শহরের ঘোপ এলাকার সুজন, রাসেল, রেজওয়ান, বারান্দি এলাকার মনির ওরফে কসাই মনির, তৌসিফুর রহমান রাসেল, আনোয়ার হোসেন সবুজ, কামাল হোসেন,গোলাম কিবরিয়া সানি, জাকির হোসেন রাজিব, সনি,শঙ্করপুরের হিটার নয়ন (পৌর কাউন্সিলর), জুয়েল, মানিক, বিপ্লব, রাজু ওরফে লুই, শয়ন, পুরাতন কসবার মাহমুদ হাসান বিপু, আনোয়ার হোসেন বিপুল (জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক), জাহিদ হোসেন মিলন,রবীন্দ্রনাথ সড়কের ফারুক ওরফে কালো ফারুক, পল্টু, এজাজ আহমেদ, টিপু সুলতান, রায়পাড়ার রিয়াজ, চঞ্চল ওরফে ট্যারা চঞ্চল, বাপ্পি, অম্বিকা বসু লেনের মোস্তফা ওরফে ট্যারা মোস্তফা, সিটি কলেজপাড়ার নাহিদ, সাদ্দাম, বেজপাড়ার রোহান, শহরতলীর মুড়লি এলাকার মাহমুদ হাসান লাইফ, উপশহরের সাগর, বালিয়াডাঙ্গার রবিউল ইসলাম,বাদশা মিয়া,ভাতুড়িয়ার শফিয়ার রহমান, আজাদ, নূরপুরের মো. সাগর খাঁ, চাঁচড়ার সোহান, হামিদপুরের সুজন ওরফে ট্যারা সুজন, বিরামপুরের শাহাজান আলী ওরফে কসাই শাহাজান, হাদিউজ্জামান ওরফে চিমা, সদর উপজেলার ছাতিয়ানতলার আব্দুল মান্নান মুন্না, জিরাটের রাজু আহমেদ, আন্দোলপোতার আলিমুজ্জামান মিলন (ইউপি চেয়্যারম্যান),বালিয়া ভেকুটিয়ার ফকির শাহারুল ইসলাম, আলমনগরের টিপু সুলতান, ছোট হৈবতপুরের সিদ্দিকুর রহমান,তালবাড়িয়ার আসমত আলী চাকলাদার, ফিরোজ, শালিয়াটের ইমলাক,সুলতানপুরের দিপু ওরফে ডেঞ্জারাস দিপু,তফশিডাঙ্গার মামুন ও মিরাজুল।

শীর্ষ সন্ত্রাসীদের কেন ধরা যাচ্ছে না তা জানতে যোগাযোগ করা হয় জেলার পুলিশ সুপার জিয়াউদ্দিন আহমেদের সঙ্গে। পটপরিবর্তনের পর গত ৩১ যশোরে যোগ দেওয়া এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘পরিস্থিতিগত কারণে দেশজুড়ে পুলিশি কার্যক্রমে স্থবিরতা ছিল। পুলিশ সদস্যদের মনোবলেরও ঘাটতি ছিল। ইতোমধ্যে আমরা সেটা কাটিয়ে উঠেছি। পূর্ণোদ্যমে কার্যক্রম শুরু হয়েছে। এখনকার ফোকাস অল্পসময়ের মধ্যে পলাতক সন্ত্রাসীদের ধরা। শিগগির তাদেরকে বিচারের আওতায় আনতে পারবো বলে আশা করি।’

সিনিয়র করেস্পন্ডেন্ট November 17, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সংবিধান পাল্টে আরেকবার প্রেসিডেন্ট হতে চান ট্রাম্প!
Next Article বটিয়াঘাটায় নিরাপদ ফসল উৎপাদনে মাঠ দিবস অনুষ্ঠিত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

শ্যামনগরে সাংবাদিক মনিরের উপর হামলার ঘটনায় যুবদলের ৪ নেতা বহিস্কার

By জন্মভূমি ডেস্ক 3 minutes ago
ঝিনাইদাহ

মহেশপুর সীমান্তে কোটি টাকা মুল্যের মাদক ও ডিএনএ টেষ্ট কিট উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 23 minutes ago
ঝিনাইদাহ

মহেশপুরে প্রণোদনার বীজ ও সার বিতরণ

By জন্মভূমি ডেস্ক 24 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দুদকের চেয়ারম্যানসহ পুরো কমিশনের পদত্যাগ

By Nayon Islam 2 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

সৌদি থেকে সরানো হচ্ছে ইরানি ওমরাহ যাত্রীদের

By Nayon Islam 2 hours ago
যশোর

রূপদিয়া বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের জরিমানা

By জন্মভূমি ডেস্ক 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?