By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: যশোরের ঝিকরগাছা ও মণিরামপুরে নির্বাচনী সহিংসতা, বাড়ি ভাঙচুর
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > যশোরের ঝিকরগাছা ও মণিরামপুরে নির্বাচনী সহিংসতা, বাড়ি ভাঙচুর
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

যশোরের ঝিকরগাছা ও মণিরামপুরে নির্বাচনী সহিংসতা, বাড়ি ভাঙচুর

Last updated: 2024/01/10 at 1:27 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

যশোর অফিস : নৌকায় ভোট না দেয়ায় যশোর-২ আসনের ঝিকরগাছা উপজেলার অসংখ্য গ্রামে হামলা, ভাঙচুর ও লুটতরাজ করেছে সন্ত্রাসীরা। শিমুলিয়া আন্দুলপোতা ও বাঁকড়ায় অন্তত ১২ বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলাকারীরা এসময় খিচুড়ি খাওয়ার কথা বলে সয়াবিন তেল, হাঁস-মুরগীসহ নগদ টাকা ও গহণা নিয়ে গেছে।

ঝিকরগাছার শিমুলিয়া গ্রামের ভুক্তভোগীরা জানান, নৌকার বিজয় নিশ্চিত হওয়ার পর গত রোববার রাতে নৌকার কর্মী জয়নাল, ডালিম, আবুসহ প্রায় দুইশ’ লোক শিমুলিয়া গ্রামে প্রবেশ করে। এরপর তারা স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলামের পক্ষে কাজ করা কর্মী আজিজুর, লাল্টু মেম্বারসহ ৭জনের বাড়িতে, আন্দুলপোতা গ্রামের ৪ কর্মীর বাড়িতে ও হরিদ্রাপোতা গ্রামের আকছেদ আলীর বাড়িতে হামলা চালায়। হামলাকারী রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে বাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। এসময় তারা পুরুষদের খোঁজ নেয় এবং হত্যা করা হবে বলে হুমকি দেয়। এমনকি খিচুড়ি খাওয়ার কথা বলে সয়াবিন তেল, হাঁস-মুরগীসহ নগদ টাকা ও গহণা নিয়ে গেছে হামলাকারীরা।

ভুক্তভোগী আজিজুর রহমানের মা ওজলা বানু বলেন, জয়নাল, ডালিম আবুসহ ২০০ জন আমার বাসায় এসে হামলা চালায়। তারা বাসার সকল আসবাবপত্র তছনছ করে এবং লুটপাট করে। যাওয়ার সময় তার ছেলে আজিজুরকে হত্যার হুমকি দিয়ে যায়।

অপর ভুক্তভোগী লালটু মেম্বার জানান, ট্রাক মার্কায় নির্বাচন করায় তারসহ এলাকার বেশ কয়েকজনের বাড়ির সকল আসবাবপত্র ভাঙচুর করে নৌকার সমর্থকরা। এ সময় তাদেরকে হত্যার হুমকি দিয়ে ও পরিবারের অন্যান্য সদস্যদেরকে সতর্ক করে যায়। তিনি আরো বলেন, পরবর্তীতে আমার ও আমার এলাকার বেশ কয়েকজনের নামে মামলা করেছে থানায়। বর্তমানে আতঙ্কে বাড়ি ঘরে যেতে পারছি না।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাহমুদ। তিনি জানান, নির্বাচনকে উৎসবমুখর করার জন্য মনিরুল ইসলামের সাথে ট্র্যাক মার্কায় নির্বাচনে অংশ নিলে নৌকার সমর্থকরা তাদের নেতাকর্মীদেরকে মারধর ও বাড়ি ভাঙচুর করে ও লুটপাট করে। তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে তারপরও তারা আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রশাসনের উপরে আস্থা রেখেছেন। তিনি হামলাকারীদের আটকে প্রশাসনের প্রতি আহবান জানান।

ঝিকরগাছা থানার ওসি কামাল হোসেন ভুঁইয়া জানান, হামলার বিষয়ে জেনেছি। এ বিষয়ে বেশ কয়েকটি অভিযোগ থানায় এসেছে, তদন্ত চলছে। দুইজনকে আটকও করা হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 10, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কাঁকড়া ধরায় নিষেধাজ্ঞা : জীবন-জীবিকা সংকটে সুন্দরবনের জেলেরা
Next Article দেশে গত ২৪ ঘণ্টায় ১৯ জনের করোনা শনাক্ত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়

ঢাকা-খুলনা-বরিশালে ২৩-২৪ ফেব্রুয়ারি ঝড়-বৃষ্টির আভাস

By Staff Reporter 56 seconds ago
সাতক্ষীরা

জামায়াত না করায় বিএনপি কর্মীর দুই মেয়েকে নির্যাতন

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
জাতীয়

গোপালগঞ্জে পেঁয়াজ চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের

By জন্মভূমি ডেস্ক 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

যশোর

শার্শায় গ্রাম্য চিকিৎসককে ছুরিকাঘাতে হত্যা

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

বঙ্গোপসাগরে কেন ঘন ঘন ঘূর্ণিঝড়

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু পরিবর্তনের প্রভাব : চার কোটি মানুষের বাস্তুচ্যুত হওয়ার শঙ্কা

By জন্মভূমি ডেস্ক 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?