By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: যশোরের বৈষম্য বিরোধী কমিটির যুগ্ম আহবায়কের অব্যাহতি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > যশোরের বৈষম্য বিরোধী কমিটির যুগ্ম আহবায়কের অব্যাহতি
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

যশোরের বৈষম্য বিরোধী কমিটির যুগ্ম আহবায়কের অব্যাহতি

Last updated: 2024/11/27 at 8:39 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

যশোর অফিস : নানা জল্পনা কল্পনা,তর্ক-বিতর্কের অবসান ঘটিয়ে অবশেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক পেইজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল সাক্ষরিত এক পত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

এদিকে জেলা কমিটি ঘোষণার ২৪ ঘন্টা পার হতে না হতেই সদ্য ঘোষিত কমিটিতে স্থান পাওয়া সদস্যরা নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ বলে অভিযোগ করে উক্ত কমিটি থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছে যুগ্ম আহবায়ক-১ মাসুম বিল্লাহ। বুধবার (২৭) বিকেলে প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ অব্যহতির ঘোষণা দেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাসুম বিল্লাহ বলেন,আমি শুরু থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলোনের সাথে আন্দোলন করে আসছি।গতকাল মঙ্গলবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোর-জেলার কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে এমন অনেককেই রাখা হয়েছে যারা সমাজের কাছে নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ এবং তাদের মানবিক গুণাবলীও প্রশ্নবিদদ্ধ। এই কমিটির অধীনে কাজ করলে আমার নৈতিক গুণাবলীর অধঃপতন হবে বলে আশংকা প্রকাশ করছি। কিন্তু ছোটবেলা থেকে নৈতিকতার প্রশ্নে আমি কখনও আপোষ করিনি। শুধু মাত্র আমার নৈতিক ও মানবিক গুণাবলী অক্ষুণ্ণ রাখার স্বার্থে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার সদ্য ঘেষিত কমিটির থেকে আমি যুগ্ম আহবায়ক পদ এবং কমিটি থেকে অব্যাহতি নিচ্ছি। তবে শিক্ষার্থীদের যৌক্তিক সকল দাবীর সাথে আমি ছিলাম, আছি এবং থাকব ইনশাআল্লাহ। ‘

এক প্রশ্নের জবাবে অব্যাহতি নেওয়া মাসুম বিল্লাহ বলেন, এ কমিটিতে আমার গ্রুপের কেউ স্থান পায়নি। যাদের আপত্তিকর ভিডিও ভাইরাল হয়, ছাত্রলীগের সাথে জড়িত তারা বড় বড় পদ-পদবী পেয়েছে। যশোরে বৈষম্য বিরোধীর দুটি গ্রুপ ছিল একটি রাশেদ খানের এবং একটি আমার। রাশেদ খানে’র গ্রুপের অধিকাংশ এ কমিটিতে স্থান পেয়েছে কিন্তু আমার গ্রুপের কেউ এ কমিটিতে স্থান না পাওয়ায় আমি স্বেচ্ছায় কমিটি থেকে অব্যাহতি গ্রহন করেছি।’

এদিকে ৫ই আগস্ট গণ-অভ্যুত্থানের পর অব্যহতি নেওয়া মাসুম বিল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের আন্দোলন করা শিক্ষার্থীদের নিয়ে গ্রুপিং সৃষ্টি করে বলে অভিযোগ ওঠে। একইসাথে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তার জড়িত থাকার অভিযোগও ওঠে। এ সকল অভিযোগের ব্যাপারে মাসুম বিল্লাহ বলেন, ‘আমি কোন রাজনৈতিক দলের সাথে জড়িত ছিলাম আমাকে অভিযোগটা দেখান। যশোরে আমার আর রাশেদের দুটি গ্রুপ ছিল।’

এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহবায়ক রাশেদ খান বলেন,কমিটি কেন্দ্র ঘোষণা করেছে। এখানে বিতর্কিত কাউকে স্থান দেওয়া হয়নি। যারা প্রকৃত অর্থে আন্দোলন করেছে তারাই এই কমিটিতে স্থান পেয়েছে।’

তিনি আরও বলেন, ‘মাসুম বিল্লাহ ছাত্রত্ব নেই। তার ছাত্রত্ব আরও পাঁচ বছর আগে শেষ হয়েছে। তবুও সিনিয়রিটি মেইনটেইন করে তাকে কেন্দ্র যুগ্ম আহবায়ক পদ দিয়েছিল।’

এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের সদস্য সচিব জেসিনা মুর্শীদ প্রাপ্তি বলেন,কমিটি কেন্দ্র থেকে দিয়েছে। কেন্দ্র যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নিয়েছে। এখানে কে বিতর্কিত এবং কে সূশীল সেটা কেন্দ্রই ভালো বলতে পারবে। অব্যাহতি নেওয়া ব্যাক্তিগত ব্যাপার বা তার অন্য কোন উদ্দেশ্য থাকতে পারে। আমরা কেন্দ্রের নির্দেশনা মেনে চলি এবং চলবো।’

এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক (যশোরের দায়িত্বে থাকা) আকরাম হোসাইন রাজ বলেন, ‘কমিটি দেওয়ার আগে সকলকে বলা হয়েছিল কমিটি নিয়ে কারও কোন আপত্তি বা বিতর্কিত কমিটি মনে হলে বা কেউ পদত্যাগ করতে চাইলে সেটা আমাদের জানাতে। জানালে আমরা এক সপ্তাহের মধ্যে বিষয়গুলো খতিয়ে দেখে সাংগঠনিক ভাবে সিদ্ধান্ত নিব। কিন্তু মাসুম বিল্লাহ কেন্দ্রকে কিছুই জানায়নি, না জানিয়ে সে অব্যহতি নিয়েছে।’

প্রসঙ্গত, সদ্য ঘোষিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের এ কমিটিতে ১১৪ জন সদস্যের আহবায়ক করা হয়েছে রাশেদ খান’কে, এবং সদস্য সচিব করা হয়েছে জেসিনা মুর্শীদ প্রাপ্তি’কে। এবং যুগ্ন আহবায়ক-১ করা হয় মাসুম বিল্লাহকে।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 27, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যশোরে আইনজীবীদের বিক্ষোভ ও মানববন্ধন
Next Article ট্রাকচাপা দিয়ে হাসনাত ও সার্জিসকে হত্যাচেষ্টা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জেলার খবরযশোর

মন্ত্রী হয়ে প্রথমবার যশোরে অনিন্দ্য ইসলাম অমিত, ফুলেল শুভেচ্ছায় সিক্ত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 53 minutes ago
যশোর

মন্ত্রী হয়ে প্রথমবার যশোরে অনিন্দ্য ইসলাম, ফুলেল শুভেচ্ছায় সিক্ত

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনা

পাইকগাছা পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জেলার খবরযশোর

মন্ত্রী হয়ে প্রথমবার যশোরে অনিন্দ্য ইসলাম অমিত, ফুলেল শুভেচ্ছায় সিক্ত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 53 minutes ago
যশোর

মন্ত্রী হয়ে প্রথমবার যশোরে অনিন্দ্য ইসলাম, ফুলেল শুভেচ্ছায় সিক্ত

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
যশোর

শার্শায় গ্রাম্য চিকিৎসককে ছুরিকাঘাতে হত্যা

By জন্মভূমি ডেস্ক 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?