By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: যারা দেশের উন্নয়ন বিশ্বাস করেনা তারাই সাংবাদিক নেতার ওপর হামলা চালিয়েছে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > যারা দেশের উন্নয়ন বিশ্বাস করেনা তারাই সাংবাদিক নেতার ওপর হামলা চালিয়েছে
জাতীয়জেলার খবরশীর্ষ খবর/ তাজা খবর

যারা দেশের উন্নয়ন বিশ্বাস করেনা তারাই সাংবাদিক নেতার ওপর হামলা চালিয়েছে

Last updated: 2022/06/08 at 10:28 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 4 years ago
Share
SHARE

বিজ্ঞপ্তি

মুক্তিযুদ্ধের স্বপক্ষের সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএফইউজে-বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক এর উপর বিএনপি’র চিহ্ণিত সন্ত্রাসী কর্তৃক হামলার প্রতিবাদে খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (০৮ জুন) বেলা ১১টায় খুলনা প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে সমাবেশে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকের ওপর হামলা মানে বাক স্বাধীনতার ওপর হামলা। যারা দেশের স্বাধীনতা-গণতন্ত্রে বিশ্বাস করে না, যারা দেশের উন্নয়ন বিশ্বাস করেনা তারাই সাংবাদিক নেতা ওমর ফারুকের ওপর হামলা চালিয়েছে।

সাংবাদিক নেতৃবৃন্দ অনতিবিলম্বে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুকের ওপর হামলাকারি বিএনপির চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানিয়ে বলেন, জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। বক্তারা সাংবাদিক নেতা ওমর ফারুকের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে বলেন, কোন ধরনের উষ্কানি ছাড়াই বার বার সাংবাদিকরা আক্রমনের শিকার হয়। কোন হামলাই আর বরদস্ত করা হবেনা। সমাবেশ থেকে সকল সাংবাদিকের নিরাপত্তারসহ সকল সাংবাদিক হত্যাকান্ডের বিচার দাবি জানানো হয়।

খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজ এর পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃকা করেন, খুলনা সাংবাদিক ইউনিনে সাবেক সভাপতি শেখ আবু হাসান। বিশেষ অতিথি ছিলেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এসএম জাহিদ হোসেন, খুলনা প্রেসক্লবের সাধারণ সম্পাদক মামুন রেজা, সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলী ও মল্লিক সুধাংশু, মহানগর যুবলীগের আহŸায়ক সাবেক ছাত্রনেতা সফিকুর রহমান পলাশ, মহানগর কমিউনিস্ট পার্টির সভাপতি মিজানুর রহমান বাবু।

মানববন্ধনে বক্তৃতা করেন বিএফইউজে’র যুগ্ম-মহাসচিব হেদায়েত হোসেন মোল্লা, বিএফইউজে’র কার্যনির্বাহী সদস্য মোঃ হুমায়ুন কবির,খুলনা টিভি রিপোটার্স ইউনিটির সভাপতি রকিব উদ্দিন পান্নু, খুলনা টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক নেয়ামুল হোসেন কচি, ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন খুলনা জেলা সভাপতি মো: জাহিদুল ইসলাম ।

এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামল সিংহ রায়, বিএফইউজের নির্বাহী সদস্য কৌশিক দে বাপী, খুলনা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি আলমগীর হান্নান, কোষাধ্যক্ষ দিলীপ বর্মন, দপ্তর সম্পাদক শেখ আব্দুল হামিদ, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক এসএম মনিরুজ্জামান, নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, মিলন হোসেন ও শেখ জাহিদুল ইসলাম, খুলনা টিভি রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক শেখ লিয়াকত হোসেন, স্বজন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সুনীল দাস, খুলনা টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি শেখ আবু সাঈদ প্রমুখ।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 8, 2022
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সীতাকুন্ডের অগ্নিকান্ডে মৃত্যুর মিছিলে খুলনার শাকিল
Next Article বাগেরহাট-পিরোজপুর জেলার সীমানা নিয়ে উত্তেজনা, পুলিশ মোতায়েন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আজ রাতেই একটি ‘পুরো সভ্যতার মৃত্যু ঘটতে পারে’ : চরম হুঁশিয়ারি ট্রাম্পের

By Tanvir 1 hour ago
আন্তর্জাতিক

দেশ রক্ষায় ১ কোটি ৪০ লাখ ইরানি জীবন দিতে প্রস্তুত: পেজেশকিয়ান

By Tanvir 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের ১৪ অধ্যাদেশ বিল আকারে পাস

By Tanvir 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আজ রাতেই একটি ‘পুরো সভ্যতার মৃত্যু ঘটতে পারে’ : চরম হুঁশিয়ারি ট্রাম্পের

By Tanvir 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের ১৪ অধ্যাদেশ বিল আকারে পাস

By Tanvir 2 hours ago
জাতীয়

হজযাত্রীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে হবে : ধর্মমন্ত্রী

By Tanvir 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?