By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: যুক্তরাষ্ট্রে টিকটক ফিরিয়ে আনার প্রতিশ্রুতি ট্রাম্পের
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > যুক্তরাষ্ট্রে টিকটক ফিরিয়ে আনার প্রতিশ্রুতি ট্রাম্পের
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

যুক্তরাষ্ট্রে টিকটক ফিরিয়ে আনার প্রতিশ্রুতি ট্রাম্পের

Last updated: 2025/01/20 at 10:35 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

আন্তর্জাতিক ডেস্ক : বন্ধের একদিন পর পুনরায় যুক্তরাষ্ট্রে নিজেদের পরিষেবা চালু করতে যাচ্ছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক। দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিশ্রুতির পর এই সিদ্ধান্ত নিয়েছে চীনা প্রতিষ্ঠানটি। খবর বিবিসির।

যুক্তরাষ্ট্রে টিকটক ব্যবহারকারীর সংখ্যা ১৭ কোটি, যাদের একটি বড় অংশ ব্যবসার সঙ্গে জড়িত। শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় জাতীয় নিরাপত্তা হুমকির কারণ দেখিয়ে টিকটক নিষিদ্ধ করার একটি আইন কার্যকর হওয়ার পর মার্কিন ব্যবহারকারীদের জন্য বন্ধ করে দেওয়া হয় চীনা মালিকানাধীন এই অ্যাপটি। আগে প্ল্যাটফর্মটির নিষেধাজ্ঞার পক্ষে থাকা ট্রাম্প রোববার (১৯ জানুয়ারি) আইনটি বাস্তবায়ন বিলম্বিত করার এবং চুক্তির জন্য আরও সময় দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এরপরই অ্যাপটির পরিষেবা পুনরায় কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছে টিকটক কর্তৃপক্ষ।

এর কিছুক্ষণ পরেই অ্যাপটি আবার কাজ শুরু করে এবং এর লাখ লাখ ব্যবহারকারীদের কাছে একটি পপআপ বার্তা আসে যেখানে ট্রাম্পের নাম উল্লেখ করে ধন্যবাদ জানানো হয়।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে এক পোস্টে ট্রাম্প জানান, টিকটকের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে তিনি একটি নির্বাহী আদেশ জারি করবেন। যেখানে জানিয়ে দেওয়া হবে, কোনো প্রতিষ্ঠান টিকটকের সঙ্গে কাজ করলে তাদের সমস্যার সম্মুখীন হতে হবে না।

সোমবার দায়িত্ব নেওয়ার পর অ্যাপটি চালিয়ে যাওয়ার অনুমতি দেবেন বলে জানান ট্রাম্প। তার এমন ঘোষণায় স্বস্তি প্রকাশ করেছে টিকটক কর্তৃপক্ষ। একইসঙ্গে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 20, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মার্চে ড. ইউনূসকে বেইজিং নিতে আগ্রহী চীন
Next Article ফকিরহাটে তুলার কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

পাটকেলঘাটায় চাঁদাবাজি করতে গেয়ে কথিত দুই সাংবাদিক আটক

By জন্মভূমি ডেস্ক 15 seconds ago
সাতক্ষীরা

তালায় বিনম্র শ্রদ্ধায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

By জন্মভূমি ডেস্ক 5 minutes ago
সাতক্ষীরা

তালায় বিদ্যুৎস্পৃষ্টে মৎস্য চাষীর মৃত্যু

By জন্মভূমি ডেস্ক 8 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়নের প্রেক্ষাপট

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জীবন ও জীবিকার ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় ১২ জন নিহত

By Staff Reporter 21 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?