By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে বেনি গানৎসের পদত্যাগ, চাপে নেতানিয়াহু!
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে বেনি গানৎসের পদত্যাগ, চাপে নেতানিয়াহু!
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে বেনি গানৎসের পদত্যাগ, চাপে নেতানিয়াহু!

Last updated: 2024/06/10 at 4:31 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ফিলিস্তিন ইস্যুতে জাতিসংঘসহ আন্তর্জাতিক চাপ, ন্যায়বিচার আদালতের রায়, সম্প্রতি বিভিন্ন ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ব্যাখ্যা চাওয়া সব মিলিয়ে বেশ কোণঠাসা হয়ে পড়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আর এর মধ্যে দেশটির যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন বেনি গানৎস। এই ঘটনাকে নেতানিয়াহুর জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

রোববার (৯ জুন) রাতে জরুরি এ মন্ত্রিসভা থেকে তিনি পদত্যাগের ঘোষণা দেন।

মন্ত্রিসভা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ‘কঠিন ও বেদনাদায়ক’ উল্লেখ করে সংবাদ সম্মেলনে গানৎস বলেন, ‘প্রকৃত বিজয়ের দিকে এগিয়ে যেতে আমাদের বাধা দিচ্ছেন নেতানিয়াহু।’

তবে গানৎসের বক্তব্যকে ‘অনর্থক’ আখ্যা দিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নেতানিয়াহু বলেন, এ ধরনের বক্তব্য ইসরায়েলের জন্য পরাজয়ের শামিল।

এর আগে, পদত্যাগ না করতে গানৎসের প্রতি আহ্বান জানিয়েছিলেন নেতানিয়াহু।

দৃশ্যত নেতানিয়াহুর সঙ্গে বিরোধের কারণে যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে সরে দাঁড়ালেন সাবেক এই প্রতিরক্ষামন্ত্রী। ফিলিস্তিনের গাজায় যুদ্ধপরবর্তী পরিকল্পনা ঘোষণা করতে ৮ জুন পর্যন্ত নেতানিয়াহুকে সময় বেঁধে দিয়েছিলেন তিনি।

শনিবার (৮ জুন) পদত্যাগের ঘোষণা দেওয়ার কথা ছিল গানৎসের। তবে এদিন গাজায় নজিরবিহীন হামলা চালিয়ে চার জিম্মিকে উদ্ধার করে ইসরায়েলের বিশেষ বাহিনী। ওই অভিযানে ২৮৪ ফিলিস্তিনি নিহত হন।

এদিকে, গানৎসের পদত্যাগকে স্বাগত জানিয়েছেন বিরোধী নেতা ইয়ার লাপিদ। নেতানিয়াহুর নেতৃত্বাধীন কট্টরপন্থী সরকারকে পরিবর্তনের সময় এসেছে বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ওই দিনই যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। গাজায় আট মাস ধরে চলা ইসরায়েলের সর্বাত্মক হামলায় ৩৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গত ২৪ মে ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণের শহর রাফায় ইসরায়েলের অভিযান বন্ধের নির্দেশ দেন আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (আইসিজে)। যদিও এরপর হামলা অব্যাহত রাখে ইসরায়েল।

সম্প্রতি গাজায় যুদ্ধবিরতি ও যুদ্ধপরবর্তী পরিকল্পনা ঘোষণায় আন্তর্জাতিক চাপ সত্ত্বেও যুদ্ধ চালিয়ে যাওয়ার বিষয়ে অনড় নেতানিয়াহু। এ নিয়ে যুদ্ধকালীন মন্ত্রিসভায় বিভক্তি দেখা দেয়।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 10, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article গাজায় ছড়িয়ে পড়তে পারে কলেরা: জাতিসংঘ
Next Article গাজায় নিহত আরও ২৮৩, প্রাণহানি ছাড়িয়ে গেল ৩৭ হাজার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
খুলনামহানগর

নিষিদ্ধ রাজনীতির তৎপরতায় ক্ষুব্ধ মহানগর বিএনপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন সরকারের নির্দেশনা পেলে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়

আইজিপির পদত্যাগের খবর সঠিক নয়: পুলিশ হেডকোয়ার্টার্স

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন সরকারের নির্দেশনা পেলে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
আন্তর্জাতিক

রাশিয়ার হুমকি না থাকলে আরামে পেট বড় করতে পারবেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী: জেলেনস্কি

By Staff Reporter 12 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?