By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: যুদ্ধের মধ্যে ইসরায়েল ছাড়লেন শত শত ধনকুবের ও প্রযুক্তিকর্মী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > যুদ্ধের মধ্যে ইসরায়েল ছাড়লেন শত শত ধনকুবের ও প্রযুক্তিকর্মী
আন্তর্জাতিক

যুদ্ধের মধ্যে ইসরায়েল ছাড়লেন শত শত ধনকুবের ও প্রযুক্তিকর্মী

Last updated: 2025/04/10 at 2:47 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 11 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ২০২৩ সালের অক্টোবর থেকে চলা এই যুদ্ধের মধ্যে ইসরায়েল ছেড়েছেন ১৭০০ মিলিয়নেয়ার বা ধনকুবের।
একইসঙ্গে গাজা যুদ্ধের পর থেকে ইসরায়েল ছেড়েছেন ৮৩০০ প্রযুক্তি কর্মীও। ২০২৩ সালের অক্টোবর থেকে পরের বছরের জুলাই মাসের মধ্যে দেশটি ছেড়েছেন তারা। বুধবার (৯ এপ্রিল) পৃথক দুই প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
বার্তাসংস্থাটি বলছে, গত বছর গাজার যুদ্ধের ফলে অর্থনৈতিক অবস্থার অবনতি হওয়ায় অন্তত ১৭০০ মিলিয়নেয়ার ইসরায়েল ত্যাগ করেছেন।
ব্রিটিশ অভিবাসন পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স এবং দক্ষিণ আফ্রিকার ডেটা ইন্টেলিজেন্স ফার্ম নিউ ওয়ার্ল্ড ওয়েলথের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে তেল আবিব ও হার্জলিয়ায় মিলিয়নেয়ারের সংখ্যা ছিল ২৪ হাজার ৩০০, যা ২০২৪ সালে কমে দাঁড়িয়েছে ২২ হাজার ৬০০ জনে।
যদিও ওই প্রতিবেদনে তাদের প্রস্থানের সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি, তবে পূর্বের ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনগুলো ইঙ্গিত দেয় যে— গাজার বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ এবং এর ফলে সৃষ্ট অর্থনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে অনেক ইসরায়েলি দেশত্যাগ করেছেন।
এছাড়া ২০২৪ সালে বৈশ্বিক রেটিং সংস্থা ফিচ ইসরায়েলের ক্রেডিট রেটিং এ প্লাস (A+) থেকে কমিয়ে এ (A) করেছে।
পৃথক প্রতিবেদনে আনাদোলু জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গাজা উপত্যকার বিরুদ্ধে ধ্বংসাত্মক যুদ্ধ শুরুর পর দেশটির প্রযুক্তিখাতে কর্মরত অন্তত ৮ হাজার ৩০০ কর্মী দেশ ছেড়েছেন। ইসরায়েল ইনোভেশন অথরিটির এক সাম্প্রতিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের জুলাই মাস পর্যন্ত প্রযুক্তি কর্মীদের ইসরায়েল ছেড়ে যাওয়ার এই ঘটনা ঘটে। এটি ইসরায়েলের মোট প্রযুক্তি খাতের কর্মশক্তির প্রায় ২.১ শতাংশ। শুধু ২০২৪ সালেই এই খাত থেকে প্রায় ৫ হাজার কর্মী ছেড়ে গেছেন, যা অন্তত এক দশকের মধ্যে প্রথমবারের মতো উল্লেখযোগ্য ধস।
সরকারি হিসাব অনুযায়ী, ইসরায়েলের হাই-টেক খাতে কর্মরত মোট জনবল ২০২৩ সালের তুলনায় ১.২ শতাংশ কমে ২০২৪ সালে দাঁড়িয়েছে ৩ লাখ ৯০ হাজার ৮৪৭ জনে। এ থেকে বোঝা যায় ইসরায়েলি প্রযুক্তি খাত থেকে হাজার হাজার কর্মী বিদায় নিয়েছেন।
প্রতিবেদনে আরও জানানো হয়, বর্তমানে ইসরায়েলি হাই-টেক কোম্পানির কর্মীদের মধ্যে অর্ধেকের বেশি দেশের বাইরে অবস্থান করছেন। দেশটির বাইরে কর্মরত ইসরায়েলি প্রযুক্তি কর্মীর সংখ্যা ৪ লাখ ৪০ হাজার, যা দেশে থাকা কর্মীদের (৪ লাখ) তুলনায় বেশি।
ইসরায়েল ইনোভেশন অথরিটির সিইও দ্রোর বিন বলেন, “এই প্রতিবেদনের মাধ্যমে এটা স্পষ্ট হয়ে উঠেছে যে—হাই-টেক শিল্পে কেন্দ্রীভূত ও ধারাবাহিক বিনিয়োগ অত্যন্ত জরুরি। কারণ এটি ইসরায়েলি অর্থনীতির মূল প্রবৃদ্ধির ইঞ্জিন।”
তিনি প্রযুক্তি কর্মীদের ইসরায়েলে ফিরিয়ে আনার জন্য রাজনৈতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
এর আগে ইসরায়েলি গণমাধ্যমে জানানো হয়েছিল, গাজার বিরুদ্ধে যুদ্ধ এবং এর ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতা ও অর্থনৈতিক সংকটের কারণে বহু ইসরায়েলি দেশ ত্যাগ করেছেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 10, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ছাত্রীদের শোবার ঘরে সিসি ক্যামেরা, মাদ্রাসা শিক্ষকের কক্ষে মিললো মনিটর
Next Article এ আর রহমান শিল্পীদের সম্মান করেন না, অভিযোগ অভিজিতের
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাজেলার খবর

খুলনায় ভোক্তা-অধিকারের অভিযানঃ জরিমানা ৭৬ হাজার।

By Staff Reporter 3 hours ago
সাতক্ষীরা

স্বাগত মাহে রমজান

By Correspondent 5 hours ago
বাগেরহাট

ফকিরহাটে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

By জন্মভূমি ডেস্ক 7 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক

করাচিতে বিস্ফোরণে আবাসিক ভবন ধসে নিহত ১৬

By জন্মভূমি ডেস্ক 10 hours ago
আন্তর্জাতিক

পাকিস্তানের পাঞ্জাবে ৮ মাসে ৯২৪ জনকে বিচার বহির্ভূতভাবে হত্যা

By জন্মভূমি ডেস্ক 10 hours ago
আন্তর্জাতিক

ইরানে হামলার অর্থ ‘আগুন নিয়ে খেলা’, ট্রাম্পকে সতর্কবার্তা রাশিয়ার

By Staff Reporter 10 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?