By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: যেভাবে একদিনে যুক্তরাষ্ট্রের দুই যুদ্ধবিমান ভূপাতিত করল ইরান
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > যেভাবে একদিনে যুক্তরাষ্ট্রের দুই যুদ্ধবিমান ভূপাতিত করল ইরান
আন্তর্জাতিক

যেভাবে একদিনে যুক্তরাষ্ট্রের দুই যুদ্ধবিমান ভূপাতিত করল ইরান

Last updated: 2026/04/04 at 10:26 PM
Tanvir 20 minutes ago
Share
SHARE
ইরানের সেনাবাহিনীর জ্যেষ্ঠ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলিরেজা ইলহামি জানিয়েছেন তাদের সেনারা নতুন পদ্ধতি এবং যুদ্ধাস্ত্র ব্যবহার করে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান ‘শিকার’ করছেন। গতকাল ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড মার্কিনিদের একটি এফ-১৫-ই এবং একটি এ-১০ থান্ডারবোল্ট টু যুদ্ধবিমান ভূপাতিত করে। এফ-১৫ ইরানের ভেতর বিধ্বস্ত হলেও এ-১০ বিমানটি ইরানি আকাশসীমা থেকে বের হয়ে পারস্য উপসাগরে গিয়ে আছড়ে পড়ে। তিনি জানিয়েছেন তাদের সেনাদের ‘কৌশল, উন্নত যুদ্ধাস্ত্রের ব্যবহার এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় উদ্ভাবনীর মাধ্যমে’ যুক্তরাষ্ট্রের যুদ্দবিমান ভূপাতিত করা হয়েছে। তবে কী ধরনের উদ্ভাবনী আনা হয়েছে সেটি খোলাসা করেননি তিনি। নতুন কৌশল ও উদ্ভাবনীর কারণে ‘শত্রুরা বিভ্রান্ত ও হতবুদ্ধি’ হয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর এ কর্মকর্তা। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর গতকালই প্রথমবারের মতো ইরান সরাসরি যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান ভূপাতিত করে। এদিকে এফ-১৫-ই যুদ্ধবিমানের দুই ক্রুয়ের মধ্যে এক ক্রুকে উদ্ধার করেছে মার্কিন সেনারা। অপরদিকে এ-১০ বিমানের পাইলট তার বিমানকে ইরানের আকাশসীমা থেকে বের করে নিতে সমর্থ হন। যা পরবর্তীতে হরমুজ প্রণালির কাছে পারস্য উপসাগরে বিধ্বস্ত হয়। এ বিমানের পাইলট উপসাগরীয় আরব একটি দেশে চলে যেতে সমর্থ হন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। অন্যদিকে এফ-১৫ এর নিখোঁজ ক্রু এখনো নিখোঁজ আছেন।
Tanvir April 4, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সরকারি-বেসরকারি অফিসের নতুন সময়সূচি নির্ধারণ, প্রজ্ঞাপন জারি
Next Article ইরানের পেট্রোকেমিক্যাল কারখানায় মার্কিন-ইসরায়েলি হামলা
আরো পড়ুন
আন্তর্জাতিক

১৬০টিরও বেশি মার্কিন-ইসরায়েলি ড্রোন ধ্বংসের দাবি ইরানের

By Tanvir 12 minutes ago
আন্তর্জাতিক

ইরানের পেট্রোকেমিক্যাল কারখানায় মার্কিন-ইসরায়েলি হামলা

By Tanvir 17 minutes ago
আন্তর্জাতিক

যেভাবে একদিনে যুক্তরাষ্ট্রের দুই যুদ্ধবিমান ভূপাতিত করল ইরান

By Tanvir 20 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক

১৬০টিরও বেশি মার্কিন-ইসরায়েলি ড্রোন ধ্বংসের দাবি ইরানের

By Tanvir 12 minutes ago
আন্তর্জাতিক

ইরানের পেট্রোকেমিক্যাল কারখানায় মার্কিন-ইসরায়েলি হামলা

By Tanvir 17 minutes ago
আন্তর্জাতিক

ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে হামলা চালিয়েছে ইরান

By Janmobhumi Desk 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?