By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: রব কর্মীবান্ধব উদার ও সাহসী মনের রাজনৈতিক নেতা ছিলেন : সিটি মেয়র
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > রব কর্মীবান্ধব উদার ও সাহসী মনের রাজনৈতিক নেতা ছিলেন : সিটি মেয়র
জেলার খবররাজনীতি

রব কর্মীবান্ধব উদার ও সাহসী মনের রাজনৈতিক নেতা ছিলেন : সিটি মেয়র

Last updated: 2022/08/11 at 11:53 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 4 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট

মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, এস এম এ রব কর্মীবান্ধব উদার ও সাহসী মনের রাজনৈতিক নেতা ছিলেন। তিনি মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন। তিনি দরিদ্র অসহায় মানুষের পাশে থেকে পীড়িতদের সেবা করতে স্বাচ্ছন্দবোধ করতেন। তিনি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে যথার্থভাবে তা প্রয়োগ করার চেষ্টা করেছেন। প্রত্যেক নেতাকর্মীদের যে কোন প্রয়োজনে তিনি সব সময় পাশে থাকতেন। তার আন্তরিক ও অমায়িক ব্যবহারের জন্য সমস্ত নেতাকর্মীরা তাকে আপন করে নিয়েছিলেন।
তিনি আরো বলেন, এস এম এ রবকে মেয়র পদে মনোনয়ন দেয়ায় প্রতিপক্ষরা তাকে হত্যা করেছিলো। বিএনপি-জামায়াত অত্যন্ত সুপরিকল্পিতভাবে রব ও মঞ্জুরুল ইমামসহ আওয়ামী লীগের মেধাবী রাজনীতিকদের হত্যা করেছে। প্রাকৃতিক নিয়মেই আজ বিএনপি সকল অপকমের প্রতিদান পেয়েছে। তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, এস এম এ রব রাজনীতিতে অনেক ত্যাগ স্বীকার করেছেন। রবের মত মানুষকে ভালোবেসে জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়ন করার জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
বৃহস্পতিবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে সাবেক আওয়ামী লীগ নেতা এস এম এ রবের ২২তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে মহানগর আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এসময়ে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মহানগর সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, মল্লিক আবিদ হোসেন কবীর, এড. খন্দকার মজিবর রহমান, এড. মো: সাইফুল ইসলাম, তসলিম আহমেদ আশা, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান, এস এম আকিল উদ্দিন।
মো: মুন্সি মাহবুব আলম সোহাগের পরিচালনায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, এড. অলোকা নন্দা দাস, বীর মুক্তিযোদ্ধা মাকসুদ আলম খাজা, হাফেজ মো: শামীম, মো: মফিদুল ইসলাম টুটুল, শেখ নুর মোহাম্মদ, কাউন্সিলর ফকির মো: সাইফুল ইসলাম, সমীর কৃষ্ণ হীরা, বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেন, এড. এ কে এম শাহজাহান কচি, মো: শফিকুর রহমান পলাশ, এম এ নাসিম, মীর বরকত আলী, এস এম আসাদুজ্জামান রাসেল, আইরিন চৌধুরী নীপা, মুন্সি নাহিদুজ্জামান, মো: মোক্তার হোসেন, তোতা মিয়া ব্যাপারী, চ. ম. মুজিবর রহমান, বাবুল সরদার বাদল, শেখ আবিদ উল্লাহ, শেখ আব্দুল আজিজ, শেখ হাসান ইফতেখার চালু, মীর মো: লিটন, মুন্সি সেলিমুজ্জামান, মল্লিক নওশের আলী, মো: সেলিম, নূরানী রহমান বিউটি, নূর জাহান রুমি, আফরোজা জেসমিন বিথী, এড. সাহারা ইরানী পিয়া, কবির পাঠান, মো: আলমগীর মল্লিকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
স্মরণসভা শেষে এস এম এ রবের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন শ্রমিক নেতা হাফেজ আব্দুর রহিম খান ও মাওলানা রফিকুল ইসলাম।
এর আগে বেলা ১১টায় বসুপাড়া কবরস্থানে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে মরহুমের কবর জিয়ারত করা হয়।

সিনিয়র করেস্পন্ডেন্ট August 11, 2022
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয়ের দায়ে পরিবেশ অধিদপ্তরের অভিযান
Next Article খুলনায় ‘উন্নয়নের সরণিতে পদ্মা সেতু’ গ্রন্থের মোড়ক উন্মোচন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনা

সুন্দরবনের কুখ্যাত বনদস্যু অস্ত্র গোলাবারুদসহ গ্রেফতার

By জন্মভূমি ডেস্ক 6 minutes ago
সাতক্ষীরা

মাহে রমজান : ফজিলত ও করণীয়

By Correspondent 3 hours ago
সাতক্ষীরা

সুন্দরবনে ১লা মার্চ থেকে কাঁকড়া আহরণে অনুমতি পাবে আহরণকারীরা

By জন্মভূমি ডেস্ক 5 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনা

সুন্দরবনের কুখ্যাত বনদস্যু অস্ত্র গোলাবারুদসহ গ্রেফতার

By জন্মভূমি ডেস্ক 6 minutes ago
সাতক্ষীরা

মাহে রমজান : ফজিলত ও করণীয়

By Correspondent 3 hours ago
সাতক্ষীরা

সুন্দরবনে ১লা মার্চ থেকে কাঁকড়া আহরণে অনুমতি পাবে আহরণকারীরা

By জন্মভূমি ডেস্ক 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?