By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: রাঙ্গাকে জাপা থেকে অব্যাহতি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > রাঙ্গাকে জাপা থেকে অব্যাহতি
জাতীয়জেলার খবররাজনীতি

রাঙ্গাকে জাপা থেকে অব্যাহতি

Last updated: 2022/09/14 at 11:41 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের কীভাবে রাজনীতি করেন তা দেখে নেওয়ার হুমকি দিয়েছেন দলের প্রেসিডিয়াম পদ থেকে সদ্য অব্যাহতি পাওয়া মশিউর রহমান রাঙ্গা।
তিনি বলেন, আমাকে দল থেকে অব্যাহতি দিয়ে জি এম কাদের কীভাবে রংপুরে রাজনীতি করেন, আমিও তা দেখে নেব। আমি সংসদের বিরোধী দলীয় চিপ হুইপ। আমাকে রওশন এরশাদ হুইপ বানিয়েছেন, তিনি (জি এম কাদের) চাইলেও আমার এই পদ খাইতে পারবেন না। আমি দেখে নেব, উনি কীভাবে রাজনীতি করেন।
বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে প্রেসিডিয়াম সদস্য থেকে অব্যাহতি খবর পাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন রাঙ্গা।
তিনি বলেন, হুসেইন মুহাম্মদ এরশাদও জি এম কাদেরকে অনেকবার বহিষ্কার করেছিলেন। এখন তিনি কথায় কথায় অন্যদেরকে বহিষ্কার করেন। এবার এটার শেষ দেখে নেব।
আমাকে দল থেকে অব্যাহতি দিয়ে জি এম কাদের কীভাবে রংপুরে রাজনীতি করেন, আমিও তা দেখে নেব। আমাকে রওশন এরশাদ হুইপ বানিয়েছেন, তিনি (জি এম কাদের) চাইলেও আমার এই পদ খাইতে পারবেন না। আমি দেখে নেব, উনি কীভাবে রাজনীতি করেন।
জাপার সাবেক এই মহাসচিব বলেন, এরশাদ সাহেবের মৃত্যুর পর দলের নবম কাউন্সিলে জি এম কাদের চেয়ারম্যান আর আমি মহাসচিব নির্বাচিত হয়েছিলাম। কিন্তু তিনি আমাকে মহাসচিব পদ থেকে সরিয়ে দিয়েছিলেন। আমি যেহেতু দলে ঠিকমতো সময় দিতে পারতাম না, তাই এটা মেনে নিয়েছিলাম। কিন্তু এখন তিনি এটা কি করলেন? অন্যের কথা শুনে তিনি এটা করেছেন তো, তারা উনাকে রক্ষা করতে পারবে কিনা দেখা যাবে।
কেন আপনাকে বহিষ্কার করা হয়েছে- জানতে চাইলে রাঙ্গা বলেন, রওশন এরশাদকে সংসদের বিরোধী দলীয় নেতার পদ থেকে সরিয়ে দিতে স্পিকারকে চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু সেই চিঠি দেওয়া নিয়ে অনেক সংসদ সদস্যের দ্বিমত ছিল। অনেক সংসদ সদস্যকে মিথ্যা বলে জি এম কাদের সেই চিঠিতে স্বাক্ষর করিয়ে নিয়েছেন। তাদর সেই চিঠি আমাকে দেওয়া হয়েছিল স্পিকারকে দেওয়ার জন্য। কিন্তু আমি বলেছিলাম, এই চিঠি আপনি দেন। কিন্তু তিনি বললেন- এটা চিপ হুইপের দেওয়ার নিময়। তারপর আমি স্পিকারকে চিঠি দিয়েছি। বিষয়টা নিয়ে একটি বেসরকারি টেলিভিশনে কথা বলেছিলাম। তার কারণে হয়তো আমাকে বহিষ্কার করা হয়েছে।
তিনি আরও বলেন, জি এম কাদের অনেক আবোল-তাবোল কথা বলেন। অনেক মিথ্যা কথা বলেন। তিনি পার্টিকে ধ্বংস করে দিচ্ছেন। আমি জি এম কাদেরকে বলেছিলাম- জাতীয় পার্টি এমনিতে ৯ বার ভেঙেছে। আর পার্টিকে ভাঙবেন না। সবাই মিলে মিশে রাজনীতি করেন। প্রয়োজন হলে আমি জাতীয় পার্টি থেকে সরে যাব। আগামী সংসদ নির্বাচনেও অংশ নেব না। তারপরও আপনারা সবাই মিলে পার্টিকে রক্ষা করেন। কিন্তু তিনি এখন আমাকে অব্যাহতি দিলেন, এটাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করলাম। আমি দেখে নেব, তিনি কীভাবে রাজনীতি করেন, কীভাবে রংপুরে যান। আমাকে বাদ দিয়ে কীভাবে সেখানে রাজনীতি করেন।
রওশন এরশাদের সঙ্গে কোনো যোগাযোগ হয়েছে কিনা জানতে চাইলে রাঙ্গা বলেন, না এখনো উনার সঙ্গে যোগাযোগ হয়নি। দেখি কি করা যায়।
দলের সংসদীয় কমিটির বৈঠকে কাজী ফিরোজ রশিদ বলেছেন, রওশনকে সরিয়ে জি এম কাদের যদি সংসদের বিরোধী দলীয় নেতা হয়, তাহলে আমাকে উপনেতা করতে হবে। না হলে আমি চিঠিতে সই করব না
নাম না প্রকাশ করার শর্তে জাপার একজন প্রেসিডিয়াম সদস্য সাংবাদিকদের বলেন, মশিউর রহমান রাঙ্গা গতকাল একটি বেসরকারি টেলিভিশনে দলের অভ্যন্তরীণ বিষয়ে যেভাবে কথা বলেছেন, সেটা ঠিক হয়নি। কারণ পার্টির অভ্যন্তরে অনেক বিষয়ে আলোচনা হবে, অনেক বিষয়ে দ্বিমতও থাকতে পারে। কিন্তু সেটা তো প্রকাশ্যে মিডিয়াতে বলা যাবে না।
উল্লেখ্য, বুধবার জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্যসহ সকল পদ থেকে মশিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি দেওয়া হয়। জাপার চেয়ারম্যান জি এম কাদের দলীয় গঠনতন্ত্র প্রদত্ত ক্ষমতাবলে পার্টির প্রেসিডিয়াম সদস্যসহ সকল পদ-পদবি থেকে মশিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি প্রদান করেছেন। ইতোমধ্যে এ আদেশ কার্যকর হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 14, 2022
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ভারত থেকে খালি হাতে ফিরিনি
Next Article মোংলায় চুরি হওয়া সাড়ে পাঁচ হাজার লিটার ডিজেল জব্দ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাজেলার খবর

একুশে ফেব্রুয়ারি বাঙ্গালির জাতীয় জীবনের এক অবিস্মরণীয় অধ্যায় -বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

By Staff Reporter 5 hours ago
খুলনাজেলার খবর

মোংলা বন্দর ব্যবস্থাপনার আমূল পরিবর্তনের আশ্বাস নৌ-পরিবহন মন্ত্রীর

By Staff Reporter 5 hours ago
খুলনাজেলার খবর

শরণখোলায় ওয়ার্ড বিএনপি কার্যালয় আগুনে ভষ্মীভূত

By Staff Reporter 5 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাজেলার খবর

একুশে ফেব্রুয়ারি বাঙ্গালির জাতীয় জীবনের এক অবিস্মরণীয় অধ্যায় -বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

By Staff Reporter 5 hours ago
খুলনাজেলার খবর

মোংলা বন্দর ব্যবস্থাপনার আমূল পরিবর্তনের আশ্বাস নৌ-পরিবহন মন্ত্রীর

By Staff Reporter 5 hours ago
খুলনাজেলার খবর

শরণখোলায় ওয়ার্ড বিএনপি কার্যালয় আগুনে ভষ্মীভূত

By Staff Reporter 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?