By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: রাজনৈতিকভাবে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিভাজনের চেষ্টা চলছে: রিজভী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > রাজনীতি > রাজনৈতিকভাবে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিভাজনের চেষ্টা চলছে: রিজভী
রাজনীতি

রাজনৈতিকভাবে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিভাজনের চেষ্টা চলছে: রিজভী

Last updated: 2025/10/01 at 3:26 PM
জন্মভূমি ডেস্ক 6 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : রাজনৈতিকভাবে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিভাজনের চেষ্টা চলছে, যা অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। অভিযোগ করে তিনি বলেন, যারা ফ্যাসিস্ট অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতন মেনে নিতে পারছে না, তারাই পরিকল্পিতভাবে দুর্গাপূজার সময় পার্বত্য অঞ্চলে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে।
আজ বুধবার (০১ অক্টোবর) সকালে রাজধানীর পল্টনে একটি পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
দুর্গাপূজাকে নস্যাৎ করতে পার্শ্ববর্তী দেশ থেকে আন্তর্জাতিক চক্রান্ত চলছে অভিযোগ করে রিজভী বলেন, যাতে দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সে জন্য হিন্দু-মুসলমান সবাই এক হয়ে কাজ করার শপথ নিয়েছে। আমরা চারদিক থেকে চেষ্টা করছি যেন এই উৎসবটি উৎসবমুখর পরিবেশেই সম্পন্ন হয়।
তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা পূজাকে কেন্দ্র করে সতর্কভাবে দায়িত্ব পালন করছেন। আমরা নিশ্চিত করছি যেন কেউ পূজাকে কেন্দ্র করে কোনো নাশকতা বা রাজনৈতিক অপতৎপরতা চালাতে না পারে। বাংলাদেশের মুখমণ্ডল যেন কেউ কলঙ্কিত করতে না পারে, সে জন্য সবাই সতর্ক রয়েছে।
বিএনপির এই মুখপাত্র বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে হিন্দু-মুসলমান এক হয়ে লড়াই করেছে। ৯০ সালের স্বৈরাচার বিরোধী আন্দোলনেও আমরা একসঙ্গে ছিলাম। আজও সেই ঐক্যের ধারাবাহিকতায় আমাদের সবাইকে কাজ করতে হবে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায়।দেশের সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য দলমত নির্বিশেষে একসঙ্গে কাজ করতে রাজনৈতিক দল ও দেশবাসীর প্রতি আহ্বান জানান রিজভী।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, বিএনপি নেতা জয়দেব ডা. জাহিদুল কবির ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি রাশেদুল হক প্রমুখ।

জন্মভূমি ডেস্ক October 1, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ভারতকে ট্রফি দিতে নতুন শর্ত এসিসি সভাপতি
Next Article সকল সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি
আরো পড়ুন
সাতক্ষীরা

শ্যামনগরে তরমুজের বাম্পার ফলন

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌কাঁকড়া চাষে বদলে যাচ্ছে উপকূলের নারীর জীবন

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
আন্তর্জাতিক

১৬০টিরও বেশি মার্কিন-ইসরায়েলি ড্রোন ধ্বংসের দাবি ইরানের

By Tanvir 13 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

রাজনীতি

কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি: নাসীরুদ্দীন পাটওয়ারী

By জন্মভূমি ডেস্ক 3 weeks ago
রাজনীতি

সময়সীমা শেষ হলেও ডাকা হয়নি ‘সংবিধান সংস্কার পরিষদ’র অধিবেশন : শফিকুর রহমান

By জন্মভূমি ডেস্ক 3 weeks ago
জাতীয়রাজনীতি

মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

By Tanvir 3 weeks ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?