By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: রাজবাড়ীতে পুলিশ-বিএনপি সংঘর্ষ, আহত ২০
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > রাজবাড়ীতে পুলিশ-বিএনপি সংঘর্ষ, আহত ২০
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

রাজবাড়ীতে পুলিশ-বিএনপি সংঘর্ষ, আহত ২০

Last updated: 2023/09/02 at 4:39 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে রাজবাড়ীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে আনন্দ শোভাযাত্রায় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে তিন পুলিশ সদস্যসহ ২০ জন আহত হয়েছেন। এতে মুহূর্তের মধ্যে রাজবাড়ী শহর রণক্ষেত্রে পরিণত হয়।

আজ শনিবার (২ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাসভবন থেকে শোভাযাত্রাটি বের হয়ে পান্না চত্বর প্রদক্ষিণ করে পুনরায় তার বাসায় যাওয়ার পথে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়।

দেখা যায়, সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাসভবনে জড়ো হতে থাকে। এরপর বেলা সোয়া ১২টার দিকে আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করে। আনন্দ শোভাযাত্রাটি পান্না চত্বর প্রদক্ষিণ করে শিল্প কলা মোড়ে আসলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। মুহূর্তেই রণক্ষেত্র পরিণত হয় রাজবাড়ী শহর। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল, রাবার বুলেট, কাঁদানে গ্যাস ও কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে। সংঘর্ষে তিন পুলিশ সদস্য, চার সাংবাদিকসহ বিএনপির ১০/১২ জন নেতাকর্মী আহত হয়েছেন। এ সময় পুলিশ কয়েকজনকে আটক করেছে।

রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম বলেন, বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আজ আমাদের দলীয় কর্মসূচির অংশ হিসেবে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা ছিল। আমরা প্রশাসনের অনুমতি নিয়েই কর্মসূচি করি। শোভাযাত্রায় প্রায় ১০ হাজার নেতাকর্মী অংশগ্রহণ করে। শোভাযাত্রাটি পান্না চত্বর অতিক্রম করলে পুলিশ অতর্কিতভাবে গুলিবর্ষণ শুরু করে। এতে আমাদের ১০/১২ জন নেতাকর্মী আহত হন। আমাদের শান্তিপূর্ণ শোভাযাত্রায় পুলিশের অতর্কিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো.সালাহউদ্দিন বলেন, প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে রাজবাড়ীতে খৈয়ম গ্রুপ শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি পান্না চত্বর প্রদক্ষিণ করে শিল্পকলা মোড় আসলে তারা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। তাদের প্রত্যেকের হাতে ইটপাটকেল, লাঠিসোঁটা ছিল। তারা পুলিশের ওপর হামলা চালায়। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কয়েকজনকে আটক করা হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 2, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন
Next Article বগুড়ায় প্রভাষককে কুপিয়ে হত্যা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 minutes ago
জাতীয়

শিক্ষার্থী-প্রতিবন্ধীদের মেট্রোরেলসহ সব ধরনের ট্রেনে ২৫ শতাংশ ভাড়া ছাড়

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 minutes ago
জাতীয়

চট্টগ্রামে শিশু ইরা হত্যাকাণ্ডে মূল আসামি গ্রেপ্তার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 15 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 minutes ago
জাতীয়

শিক্ষার্থী-প্রতিবন্ধীদের মেট্রোরেলসহ সব ধরনের ট্রেনে ২৫ শতাংশ ভাড়া ছাড়

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 minutes ago
জাতীয়

চট্টগ্রামে শিশু ইরা হত্যাকাণ্ডে মূল আসামি গ্রেপ্তার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 15 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?