By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বিশাল ক্ষতি আর্জেন্টিনার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বিশাল ক্ষতি আর্জেন্টিনার
আন্তর্জাতিক

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বিশাল ক্ষতি আর্জেন্টিনার

Last updated: 2023/03/08 at 4:44 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

এক বছর পেরিয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এতে শুধু যুদ্ধরত দু’পক্ষ নয়, ক্ষতিগ্রস্ত হয়েছে গোটা বিশ্ব। জ্বালানি সংকট দেখা দিয়েছে, মূল্যস্ফীতি বেড়ে আকাশ ছুঁয়েছে, নিত্যপণ্যের বাজার রীতিমতো আগুন। দরিদ্রদের পাশাপাশি মধ্যবিত্তদেরও আজ জীবনযাপন কঠিন হয়ে উঠেছে। তবে এর মধ্যেও কিছু কিছু খাতে বাণিজ্যের পালে লেগেছে সুসময়ের হাওয়া। যেমন- আর্জেন্টিনার কৃষি খাত।

রাশিয়া-ইউক্রেন দুই দেশই বিশ্বের অন্যতম প্রধান শস্য সরবরাহকারী। তবে যুদ্ধের কারণে ইউক্রেনের এবং পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার শস্য রপ্তানি কার্যত থমকে গেছে। এর ফলে বিকল্প দেশগুলোতে চাহিদা বেড়েছে ব্যাপকভাবে। আর্জেন্টিনার কৃষি খাতে লেগেছে সেই সুসময়ের হাওয়া। ঊর্দ্ধমুখী দামের সঙ্গে বেড়েছে রপ্তানি। তাতে কিছুটা হলেও ফুলেফেঁপে উঠেছে দেশটির অর্থভাণ্ডার।

কিন্তু রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানি সংকট, পণ্য পরিবহনে বাড়তি খরচের কারণে শেষপর্যন্ত লাভের মুখ দেখতে পারেনি আর্জেন্টিনা। বরং এই যুদ্ধের কারণে এক বছরে প্রায় ৫০০ কোটি মার্কিন ডলার ক্ষতি হয়েছে লাতিন আমেরিকান দেশটির।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের এক বছরপূর্তির দিনে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করে আর্জেন্টিনার অর্থনীতি মন্ত্রণালয়। প্রতিবেদনে বলা হয়, এই যুদ্ধ আর্জেন্টিনার বাণিজ্য ভারসাম্যের ওপর বিশাল আঘাত হেনেছে। এতে আর্থিক ক্ষতি হয়েছে অন্তত ৪৯৪ কোটি মার্কিন ডলার। যুদ্ধসৃষ্ট মূল্যস্ফীতির ধাক্কা দেশটির কৃষি ও জ্বালানি খাতকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন আক্রমণ করার আগে আর্জেন্টিনার জ্বালানি ঘাটতির পূর্বাভাস ছিল ১৯৯ কোটি ডলারের। কিন্তু যুদ্ধের ধাক্কায় তা বেড়ে ৩৭৫ কোটি ডলারে দাঁড়িয়েছে। আমদানি ব্যয় বৃদ্ধির ক্ষেত্রে বলিভিয়ান গ্যাসের পেছনে খরচ বেড়েছে ১১৪ শতাংশ, তরলীকৃত প্রাকৃতিক গ্যাসে বেড়েছে ২৩৩ শতাংশ এবং গ্যাসঅয়েলে বেড়েছে অন্তত ৮৫ শতাংশ।

নাইট্রোজেন সার উৎপাদনে ব্যবহৃত প্রাকৃতিক গ্যাসের মূল্যবৃদ্ধি কৃষিপণ্যের দামকেও প্রভাবিত করেছে। আন্তর্জাতিক বাজারে এক বছরে সয়াবিনের দাম বেড়েছে ৯ দশমিক ৪ শতাংশ, গমের ৩৩ দশমিক ৭ শতাংশ ও ভুট্টার ১৭ দশমিক ৮ শতাংশ।

ইউক্রেন যুদ্ধের আগে ২০২২ সালে আর্জেন্টিনার মোট রপ্তানি পূর্বাভাস ছিল ৩ হাজার ১৮ কোটি ডলারের। কিন্তু যুদ্ধ শুরুর প্রেক্ষাপটে আরও ৬১ কোটি ৭০ লাখ ডলারের পণ্য বেশি রপ্তানি করেছে দেশটি। কিন্তু এটি তাদের জ্বালানি খাতের ক্ষতি পূরণের জন্য যথেষ্ট ছিল না।

আর্জেন্টাইন অর্থনীতি মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের কারণে আমদানি-রপ্তানির পরিবহন খরচও বেড়ে গেছে। যুদ্ধের আগে দেশটি মালমাল পরিবহনে মোট ব্যয় ৩০০ কোটি ডলারের পূর্বাভাস দিয়েছিল। কিন্তু এখন তার পরিমাণ ৪৮০ কোটি ডলারে পৌঁছানোর কথা বলা হয়েছে।

শুধু তা-ই নয়, যুদ্ধের কারণে আর্জেন্টিনার জ্বালানি খাতে ভর্তুকিও বেড়েছে। প্রতিবেদন বলছে, ২০২২ সালে এ খাতে দেশটির ভর্তুকি বেড়ে ১৭৯ কোটি ডলারে দাঁড়িয়েছে। অবশ্য ২০২১ সালের তুলনায় ২০২২ সালে তাদের জ্বালানি আমদানিও বেড়েছে।

যদি দাম অপরিবর্তিত থাকতো তাহলে গত বছর আর্জেন্টিনার জ্বালানি আমদানিতে ব্যয় হতো ৯০৩ কোটি ডলার। কিন্তু নতুন হিসাবে এর পরিমাণ ১ হাজার ৩২৭ কোটি ডলারে পৌঁছানোর কথা বলা হয়েছে। অর্থাৎ, যুদ্ধের জেরে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় আর্জেন্টিনার অতিরিক্ত খরচ হয়েছে অন্তত ৪২৪ কোটি ডলার। এর ফলে তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভও কমেছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 8, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article গুলিস্তানের বিস্ফোরণ স্বাভাবিক নয়: র‌্যাব
Next Article হজযাত্রী নিবন্ধনের সময় বাড়লো আরও ৯ দিন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনে লবণাক্ততা বাড়ছে, হুমকির মুখে জীববৈচিত্র

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
খুলনামহানগর

পবিত্র রমাদানকে স্বাগত জানিয়ে মহানগর শিবিরের বর্ণাঢ্য র‍্যালি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago
জাতীয়

অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক

বাংলাদেশের প্রশংসা করে ভারতের নির্বাচন কমিশনকে ধুয়ে দিলেন মমতা

By Staff Reporter 19 hours ago
আন্তর্জাতিক

বিহারে প্রকাশ্যে মাছ-মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা, কড়া বিধি আনছে নীতীশ সরকার

By Staff Reporter 19 hours ago
আন্তর্জাতিক

পাকিস্তানে নিরাপত্তা চৌকিতে গাড়িবোমা হামলা, ১১ নিরাপত্তাকর্মী নিহত

By Staff Reporter 19 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?