By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: রিকশাচালককে প্রকাশ্যে মারধর করা নারী আইনজীবী বরখাস্ত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > রিকশাচালককে প্রকাশ্যে মারধর করা নারী আইনজীবী বরখাস্ত
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

রিকশাচালককে প্রকাশ্যে মারধর করা নারী আইনজীবী বরখাস্ত

Last updated: 2023/05/15 at 2:37 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

যশোর অফিস : যশোরে রিকশাচালককে প্রকাশ্যে মারধরের ঘটনায় সেই নারী আইনজীবীকে সাতদিনের জন্য সাময়িক বরখাস্ত করেছে জেলা আইনজীবী সমিতি। অভিযুক্ত নারী আইনজীবী আরতি রাণী ঘোষের শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় রোববার দুপুরে সমিতির কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবু মোর্তজা জানান, আরতি রানীর শোকজের জবাব সন্তোষজনক হয়নি। জবাবে তিনি বলেছেন, ওই রিকশাচালক প্রথমে তাকে আঘাত করেছে। এতে তিনি মারাত্মক ব্যথা পান ও তার শরীরে জখম হয়। পরে রাগান্বিত হয়ে তিনি রিকশাচালককে মারধর করেন। এছাড়া তার জবাবের সঙ্গে মেডিকেল সার্টিফিকেট, ক্ষত স্থানের চিহ্নের ছবি ও হাসপাতালে ভর্তি থাকার প্রমাণপত্র উপস্থাপন করেছেন। তবে তিনি ঘটনাটি অনাকাঙ্ক্ষিত বলে ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন।

আবু মোর্তজা আরও জানান, জবাব সন্তোষজনক না হওয়ায় তাকে সাতদিনের জন্য সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ সময়ে তিনি আদালতে যেতে পারবেন না। পরবর্তীতে আবারও তাকে শোকজের জবাব দিতে বলা হয়েছে। এর প্রেক্ষিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এরআগে ৭ মে দুপুরে যশোর আদালতের সামনে এক রিকশাচালককে মারধরের অভিযোগ ওঠে আইনজীবী আরতি রানী ঘোষের বিরুদ্ধ। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। এ ঘটনায় অভিযুক্ত আইনজীবী আরতি রানী ঘোষের শাস্তির দাবিতে মানববন্ধন করে জেলা রিকশা-ভ্যান শ্রমিক লীগ। এরপর অভিযুক্ত আরতি রানী ঘোষকে কারণ দর্শানোর নোটিশ দেয় যশোর জেলা আইনজীবী সমিতি।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 15, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সারাদেশে সোমবারের এসএসসি পরীক্ষা স্থগিত
Next Article শিশু ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমান নির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 38 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চাইলেন ব্যবসায়ীরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 40 minutes ago
অর্থনীতিজাতীয়

এক ঘণ্টা কমিয়ে ব্যাংক লেনদেন ১০টা থেকে ৩টা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 42 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমান নির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 38 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চাইলেন ব্যবসায়ীরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 40 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে দেওয়া হবে হামের টিকা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 44 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?