By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: রূপগঞ্জে একই পরিবারের দগ্ধ ৫ জনের মধ্যে আরও দুইজনের মৃত্যু
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > রূপগঞ্জে একই পরিবারের দগ্ধ ৫ জনের মধ্যে আরও দুইজনের মৃত্যু
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

রূপগঞ্জে একই পরিবারের দগ্ধ ৫ জনের মধ্যে আরও দুইজনের মৃত্যু

Last updated: 2023/11/09 at 1:16 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও দুইজন মারা গেছেন। মৃত দুইজনের নাম সাহারা বেগম (২৪) ও আলী আহমেদ (৬৫)। এ নিয়ে ওই ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (৮ নভেম্বর) দিবাগত রাত রাত ৮টা ও ১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রথমে আলী আহমেদ এবং পরে সাহার বেগম মারা যান। তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম।

ডা. তরিকুল ইসলাম জানান, বর্তমানে বার্ন ইনস্টিটিউটে ৪৬ শতাংশ দগ্ধ নিয়ে আলী আহমেদের স্ত্রী হাসুন বানু (৫৫) ও ১৫ শতাংশ নিয়ে ছেলে ওমর ফারুক (১৮) ভর্তি আছেন। তাদের অবস্থাও গুরুতর।

এর আগে গত সোমবার সন্ধ্যায় ৯০ শতাংশ দগ্ধ হয়ে মারা যান তার ভাই সোনাউদ্দিন (৪৫)। আর গতকাল বুধবার রাত ৮টায় মারা যান সাহারা বেগম। তার ৩০ শতাংশ দগ্ধ হয়েছিল। আলী আহমেদ ৫৮ শতাংশ দগ্ধ হয়ে মারা গেছেন।

গত শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে রূপগঞ্জের আওকাবো বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে হাসুন বানু, তার স্বামী আলী আহমেদ, ছেলে ওমর ফারুক, মেয়ে সাহারা বেগম ও ভাই সোনাউদ্দিনসহ একই পরিবারের ৫ জন দগ্ধ হন।

হাসপাতালে হাসুন বানুর ভাতিজা মো. নূরে আলম জানান, রূপগঞ্জের ওই বাড়ির নিচ তলায় ভাড়া থাকেন তারা। হাসুন বানু গৃহিণী, তার স্বামী ও ভাই গাউছিয়া বাজারে শুটকির দোকান করেন। এছাড়া মেয়ে সাহারা প্রতিবন্ধী এবং ছেলে ওমর ফারুক স্থানীয় অনুপম গার্মেন্টসে চাকরি করেন।

ঘটনার পরপরই প্রতিবেশীরা তাদেরকে উদ্ধার করে নারায়ণগঞ্জের ইউএস-বাংলা হাসপাতালে নিয়ে যান। পরে তাদেরকে ঢাকায় শেখ হাসিনা বার্ন ইন্টিটিউটে নিয়ে আসা হয়। তবে ভাগ্যক্রমে হাসুন বানুর বড় ছেলে গার্মেন্টস কর্মী ফরমুজ (২২) সে সময় বাসায় না থাকায় বেঁচে যান।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 9, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article আদালতে এজলাস কক্ষে ড. ইউনূস
Next Article রাষ্ট্রপতিকে ভোটের প্রস্তুতি জানাতে বঙ্গভবনে সিইসিসহ কমিশনাররা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

উপকূলের লোনা পানির চিংড়ি চাষ ,কারো সর্বনাশ ,কারো বাজিমাত

By Correspondent 3 hours ago
সাতক্ষীরা

শ্যামনগরে বেড়েছে বোরো আবাদ

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলে হচ্ছে লবণ পানি সহনশীল ফল ‌চাষ

By জন্মভূমি ডেস্ক 6 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলে হচ্ছে লবণ পানি সহনশীল ফল ‌চাষ

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
জাতীয়

বিরোধীদলীয় নেতার দাবি অসত্য, তারা চাইলেই ওয়াকআউট করতে পারেন

By Tanvir 15 hours ago
জাতীয়

সংসদে ইতিহাস : ৫৩ বছরে প্রথম ট্রেজারি বেঞ্চের মুলতবি প্রস্তাব গ্রহণ

By Tanvir 15 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?