By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: রূপচর্চায় ভিটামিন ই ক্যাপসুল: কীভাবে ব্যবহার করবেন?
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > লাইফস্টাইল > রূপচর্চায় ভিটামিন ই ক্যাপসুল: কীভাবে ব্যবহার করবেন?
লাইফস্টাইল

রূপচর্চায় ভিটামিন ই ক্যাপসুল: কীভাবে ব্যবহার করবেন?

Last updated: 2026/04/05 at 12:51 PM
Nayon Islam 9 hours ago
Share
SHARE

রূপচর্চায় ভিটামিন ই ক্যাপসুলের ব্যবহার বেশ পুরনো। লোশন কিংবা তেলে ক্যাপসুল ভেঙ্গে ভেতরের সিরাম মিশিয়ে নেন অনেকে। কিন্তু নিয়মিত এই কৌশল কাজে লাগানো হয় না। ফলে কাঙ্ক্ষিত ফলাফলও মেলে না। আবার অনেকে সরাসরিই মুখে এটি ব্যবহার করেন। যা একদম ঠিক নয়।
ভিটামিন ই ক্যাপসুল কী?

ভিটামিন ই একটি শক্তিশালী অ্যান্টি-অক্সিড্যান্ট, যা শরীরের কোষকে সুরক্ষা দেয় এবং ত্বকের ক্ষয় ধীর করতে সাহায্য করে। এটি ত্বককে করে তুলে মসৃণ, আর্দ্র ও স্বাস্থ্যকর। ত্বকের যত্নে এটি জনপ্রিয় কারণ, এটি সহজেই ত্বকের ভেতর প্রবেশ করে এবং শুষ্কতা থেকে শুরু করে বার্ধক্যের লক্ষণ, বিভিন্ন সমস্যা থেকে মুক্তি দেয়।

ভিটামিন ই-র (সাধারণত টোকোফেরল বা টোকোফেরিল অ্যাসিটেট রূপে) তেল সমৃদ্ধ ক্যাপসুলই বাজারে খুব জনপ্রিয়। নানা ধরনের খাবারে এই ভিটামিন পাওয়া যায়, কিন্তু ক্যাপসুলে এটি ঘনীভূত আকারে পাওয়া যায়।
ভিটামিন ই ক্যাপসুলের উপকারিতা কী?

ভিটামিন ই ত্বকের ভেতরে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। ফলে শুষ্ক, রুক্ষ ত্বক নরম ও কোমল হয়।
এটি ত্বকের প্রাকৃতিক প্রতিরোধ ক্ষমতা দৃঢ় করে এবং দূষণ বা সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে সাহায্য করে।
সূর্যের প্রভাবে তৈরি হওয়া কালো দাগ বা পিগমেন্টেশন হালকা করতে ভিটামিন ই-র জুড়ি মেলা ভার। নিয়মিত ব্যবহারে এই সুবিধা মেলে।
অ্যান্টি-অক্সিড্যান্ট থাকায় এটি বলিরেখা ও চামড়া ঝুলে যাওয়ার প্রবণতা কমাতে সাহায্য করতে পারে।
ত্বকের ভেতরে জমে থাকা ময়লা ও অতিরিক্ত তেল পরিষ্কার করতে সাহায্য করে এটি। ফলে ত্বক পরিষ্কার ও উজ্জ্বল দেখায়।

ভিটামিন ই ক্যাপসুল ত্বকে সরাসরি ব্যবহার করতে পারেন। এজন্য ১টি ক্যাপসুল ফুটো করে ভেতরের তেল বের করে মুখে লাগাতে পারেন। আলতো চাপে বৃত্তাকারে মাসাজ করুন মুখে। এতে ত্বকে ভালোভাবে শোষিত হয়।
লোশনের সঙ্গে ব্যবহার:

ময়েশ্চারাইজারের সঙ্গে মিশিয়েও ব্যবহার করতে পারেন। তেলটি বেশ ঘন হওয়ায় সরাসরি লাগালে ভারী লাগতে পারে। তাই ক্রিম বা লোশনের সঙ্গে মিশিয়ে ব্যবহার করলে ভালোভাবে ত্বকে মিশে যায়।

সারা মুখে নয়, কেবল কালো দাগ, শুষ্ক অংশ বা চোখের নীচে আলাদা করে ভিটামিন ই ক্যাপসুল লাগান। এতে উপকার মিলবে বেশি।

Nayon Islam April 5, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article আসিফ নজরুলকে নিয়ে বোমা ফাটাল বিসিবি
Next Article তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
আরো পড়ুন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী

By Tanvir 3 minutes ago
খুলনামহানগর

‎খুলনায় ‘মীম রেস্টুরেন্ট এন্ড কফি হাউজ’-এর শুভ উদ্বোধন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বৈশ্বিক সংকট দেশে বড় চাপ তৈরি করছে, বাড়তে পারে পণ্যমূল্য: অর্থমন্ত্রী

By Nayon Islam 9 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

লাইফস্টাইল

লাইলাতুল কদরের সন্ধানে ধীরস্থির তাহাজ্জুদ

By Nayon Islam 3 weeks ago
লাইফস্টাইল

ঋতু বদলের সময় কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বাড়ে কেন?

By Nayon Islam 1 month ago
লাইফস্টাইল

খাওয়ানোর সময় শিশুর গলায় খাবার আটকে গেলে কী করবেন?

By Nayon Islam 1 month ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?