
রূপসা : রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কর্মী সভা ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে শনিবার (৮ জুলাই) সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ, প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল, নৈহাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল জব্বার শেখের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিনের সঞ্চালনায় কর্মী সভায় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা এস এম আসাদুজ্জামান নূর, এইচ এম কামাল হোসেন, আবু সালেহ বাবু, শেখ মাহমুদুন্নবী মিল্টন, মোঃ সিরাজুল ইসলাম, আবুল হাসান পলাশ, খান জাহিদ হাসান, রুহুল আমিন রবি, রাজীব দাশ টাল্টু, হামিম কবির রুবেল, স্বেচ্ছাসেবক লীগ নেতা হোসাইন কবির সজল, জাকি ইসলাম সজল, মোঃ কামরুল ইসলাম, আরিফ তালুকদার, মামুন নিরব, আঃ গফ্ফার, মুসা মোল্লা সবুজ, সোহেল পারভেজ, নাজিম মোড়ল, আলমগীর শ্রাবন, শামীম আহমেদ, হারুন শেখ, কবির শেখ, হাফিজুর রহমান, বিল্লাল হোসেন, আঃ জলিল, সুজা উদ্দিন, সুব্রত রায়, সোহেল শেখ, কামাল, নাজিম মুন্না প্রমুখ। এর আগে বিকাল ৪টায় রূপসার টিএসবি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কর্মী সভা স্থানীয় কাজদিয়া আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সোহেল পারভেজের সভাপতিত্বে কর্মী সভায় বক্তৃতা করেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি আসাদুজ্জামান নুর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রুহুল আমিন রবি, সাধারণ সম্পাদক রাজিব দাস টাল্টু, স্বেচ্ছাসেবক লীগ নেতা সিরাজুল ইসলাম, খান জাহিদ হোসেন, হামিম কবির রুবেল, হোসাইন কবির সজল সহ অন্যান্য নেতৃবৃন্দ।