By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: রেকর্ড গড়ে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করল অজিরা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > রেকর্ড গড়ে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করল অজিরা
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

রেকর্ড গড়ে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করল অজিরা

Last updated: 2024/02/06 at 3:41 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিজেদের করে নিয়েছিল স্বাগতিক অস্ট্রেলিয়া। হোয়াইটওয়াশ করার লক্ষ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ম্যাচে মাঠে নামে অজিরা। এটা এই ফরম্যাটে অজিদের ১০০০তম ম্যাচ। এর মাধ্যমে ক্রিকেট বিশ্বের দ্বিতীয় দল হিসেবে এত ম্যাচ খেলার কীর্তি গড়ল স্টিভ স্মিথের দল।

আর এমন দিনকে স্মরণীয় করে রাখতে ম্যাচ মাত্র ৬ ওভার ৫ বলে ৮ উইকেটে জিতে ক্যারিবিয়ানদের ধবলধোলাই করলো বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। যা ওয়ানডে ইতিহাসে ষষ্ঠ সংক্ষিপ্ততম জয়।

এর আগে প্রথম দল হিসেবে ২০২২ সালে ১০০০তম ওয়ানডে ম্যাচ খেলার কীর্তি গড়েছিল ভারত। সে ম্যাচে ভারতের প্রতিপক্ষ ছিল এই উইন্ডিজ। কাকতালীয়ভাবে সে ম্যাচটাও হয়েছিল ৬ ফেব্রুয়ারিতে।

মঙ্গলবার ক্যানবেরায় টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠান অজি অধিনায়ক স্টিভেন স্মিথ। প্রথমে ব্যাট করতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে ক্যারিবিয়ানরা। অজি বোলারদের বোলিং তোপে ২৪ ওভার ১ বলে মাত্র ৮৬ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানদের পক্ষে ওপেনার অলিক আথানাজে করেন সর্বোচ্চ ৬০ বলে ৩২ রান। শেষ পর্যন্ত ৮৬ রানে গুটিয়ে যায় উইন্ডিজ। অজিদের হয়ে বল হাতে সর্বোচ্চ চার উইকেট নেন জেভিয়ার বার্টলেট।

অল্প রানের তাড়া করতে নেমে শুরু থেকেই ঝড়ো ব্যাটিং করেছেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার জ্যাক ফ্রেশার ম্যাকগার্ক ও জশ ইংলিশ। ৬৭ রানে স্বাগতিকদের উদ্বোধনী জুটি ভাঙে। প্রথম ব্যাটার হিসেবে ফেরার আগে ১৮ বলে ৪১ রান করেন ম্যাকগার্ক। ম্যাকগার্ক ফিরলেও ৩৫ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন ইংলিশ। ৬ রানে অপরাজিত ছিলেন স্মিথ। উইন্ডিজের হয়ে বল হাতে ১ টি করে উইকেট নেন থমাস ও জোসেফ।

মাত্র ৬.৫ ওভার ব্যাট করেই এই লক্ষ্য তাড়া করেছে অস্ট্রেলিয়া। যা ওয়ানডেতে অজিদের এটাই সবচেয়ে বেশি বল হাতে রেখে জয়ের রেকর্ড। এই জয়ে উইন্ডিজকে ধবলধোলাইয়ের লজ্জা দিয়েছে তাসমান পাড়ের প্রতিনিধিরা।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 6, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সংরক্ষিত আসনে মনোনয়ন কিনলেন অপু-ঊর্মিলা-নিপুণ-সাবা
Next Article সশস্ত্র বাহিনী ও বিজিবিকে ধৈর্য ধরার নির্দেশ প্রধানমন্ত্রীর
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

ইরান যেসব দাবি না মানায় ভেস্তে যায় আলোচনা

By Tanvir 1 hour ago
আন্তর্জাতিক

ইরানে ইসরায়েলের অভিযান এখনও শেষ হয়নি : নেতানিয়াহু

By Tanvir 1 hour ago
আন্তর্জাতিক

এক বৈঠকে চুক্তি হবে, কেউ আশা করেনি : ইরান

By Tanvir 1 hour ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের দু-একটি বাদে সব কর্মকাণ্ড বৈধতা পাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

By Tanvir 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দুপুরে জামিন, সন্ধ্যায় কারামুক্ত হলেন শিরীন শারমিন চৌধুরী

By Tanvir 2 hours ago
খেলাধূলা

ডোপিংয়ের দায়ে দুই বছর নিষিদ্ধ মাবিয়া আক্তার

By Nayon Islam 10 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?