By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: রোমাঞ্চ জাগিয়েও ব্যর্থ লঙ্কানরা, গল টেস্টে জিতল পাকিস্তান
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > রোমাঞ্চ জাগিয়েও ব্যর্থ লঙ্কানরা, গল টেস্টে জিতল পাকিস্তান
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

রোমাঞ্চ জাগিয়েও ব্যর্থ লঙ্কানরা, গল টেস্টে জিতল পাকিস্তান

Last updated: 2023/07/20 at 1:18 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : প্রতিপক্ষ চরম ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান বলেই হয়তো আশাবাদী হওয়ার কারণ ছিল স্বাগতিক শ্রীলঙ্কার। গল টেস্টের শুরুতে বেশ চাপে পড়ে গিয়েছিল পাকিস্তান। দাপুটে বোলিংয়ের পর ব্যাটিং ব্যর্থতায় তারা লিড নিতে না পারার শঙ্কায় ছিল। তবে সৌদ শাকিলের আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরিতে শেষ পর্যন্ত ঘুরে দাঁড়িয়ে বড় লিড নেয় সফরকারীরা।

দ্বিতীয় ইনিংসে আবারো ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাবর আজমরা। ১৩১ রানের সহজ লক্ষ্য তাড়ায় বুধবার চতুর্থ দিন শেষ করেছে ৩ উইকেটে ৪৮ রান নিয়ে। গল টেস্টের পঞ্চম দিনে পাকিস্তানের জয়ের জন্য প্রয়োজন ছিল ৮৩ রান, শ্রীলঙ্কার দরকার ছিল ৭ উইকেট। পাকিস্তানের পক্ষেই বাজি ধরতে পারেন আপনিও। কিন্তু দলটা যেহেতু পাকিস্তান, একটা যদি কিন্তু থেকেই যায়।

পঞ্চম দিনে আজ (বৃহস্পতিবার) মাত্র ৮৩ রান তাড়া করতে নেমে আরও তিন উইকেটের পতন হয়েছে পাকিস্তানের। শেষ পর্যন্ত যদিও প্রথম সেশন শেষ হওয়ার আগেই জয় তুলে নিয়েছে তারা। ফলে দুই টেস্টের সিরিজে এক জয়ে এগিয়ে গেল সফরকারীরা।

প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ৩১২ রানের জবাবে পাকিস্তানের ব্যাটিংয়ের শুরুটা ছিল শোচনীয়। এরপর দলের হাল ধরেন তরুণ দুই ব্যাটার সৌদ শাকিল ও সালমান আগা। সালমান ৮৩ রানে থামলেও, ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকান শাকিল। বাঁ-হাতি এই ব্যাটার দেশটির দ্বিতীয় ব্যাটার হিসেবে প্রথম অ্যাওয়ে সিরিজে দ্বিশতকের দেখা পেয়েছেন। এর আগে ১৯৭১ সালে ইংল্যান্ডের মাটিতে প্রথম ওই কীর্তি গড়েছিলেন জহির আব্বাস। টেস্টে পাকিস্তানের ২৩তম ব্যাটার হিসেবে শাকিল ডাবল সেঞ্চুরি করেছেন।

শাকিলের ডাবলে ভর করে পাকিস্তান গড়ে ৪৬১ রানের সংগ্রহ। তার অপরাজিত ২০৮ রানের ইনিংসে ভর করেই ১৪৯ রানের লিড নেয় সফরকারীরা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ম্যাচে জোড়া সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও পারেননি লঙ্কান ব্যাটার ধনাঞ্জয়া ডি সিলভা। প্রথম ইনিংসে ১২২ রানের পর এবার তিনি করেন ৮২। তার ১১৮ বলের ইনিংসে ১০ চারের পাশে ছক্কা ২টি। ফিফটি এসেছে ওপেনার নিশান মাদুশকার ব্যাট থেকেও।

শেষ পর্যন্ত স্বাগতিকদের ইনিংস থামে ২৭৯ রানে। প্রথম ইনিংসে ১৪৯ রানে এগিয়ে থাকায় পাকিস্তানের সামনে লক্ষ্যটা তাই সাদামাটা। বুধবার টেস্টের চতুর্থ দিনে ১৩১ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। আবদুল্লাহ শফিক বাঁহাতি স্পিনার জয়াসুরিয়ার বলে কট বিহাইন্ড হয়ে ফেরেন।

প্রথম ইনিংসে আগ্রাসী ব্যাটিং করা শান মাসুদও থিতু হতে পারেননি। জয়াসুরিয়াকে বেরিয়ে এসে খেলার চেষ্টায় তিনি ধরা পড়েন শর্ট লেগে। ‘নাইটওয়াচম্যান’ হিসেবে নেমে নুমান আলি ফেরেন রান আউটে। ৩৮ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাকিস্তান। এরপর আজ পঞ্চম দিনে আরও তিন উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা।

জয়াসুরিয়ার বলে এলডব্লিউর ফাঁদে পড়েন পাক অধিনায়ক। রিভিউ নিয়েও শেষ রক্ষা হয়নি। প্রথম ইনিংসের ডাবল সেঞ্চুরিয়ান সৌদ শাকিলকে ফেরান মেন্ডিস। আউট হওয়ার আগে ৩৮ বলে ৩০ রান করেন তরুণ এই ব্যাটার। এরপর সরফরাজ আহমেদের উইকেট পতন হলেও ততক্ষণে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 20, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বটিয়াঘাটার স্কুলে হিস্টেরিয়ায় ৫০ ছাত্রী অসুস্থ, ১০ জন চিকিৎসাধীন
Next Article টাঙ্গাইলে দুই ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

নামাজ পাড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ খুলনায় সাবেক এমপির জামাই

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
খুলনাজেলার খবর

মঞ্জুকে স্বাগত জানাতে নগর ভবন প্রস্তুত

By Staff Reporter 8 hours ago
খুলনাজেলার খবর

মাছ বৃদ্ধি ও প্রজনন রক্ষায় চার ধাপে দাকোপ উপজেলায় বিশেষ কম্বিং অপারেশন

By Staff Reporter 9 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

খুব দ্রুত পুলিশে ২ হাজার ৭শ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

By জন্মভূমি ডেস্ক 14 hours ago
খুলনাজাতীয়মহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনা সিটি করপোরেশনে প্রশাসক হিসাবে দায়িত্ব পেলেন নজরুল ইসলাম মঞ্জু

By Online Desk 17 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে উপকূলের বাঁধ

By জন্মভূমি ডেস্ক 22 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?