
জন্মভূমি ডেস্ক : দক্ষিণ-পূর্ব ইউরোপীয় দেশ রোমানিয়ায় একটি জ্বালানি স্টেশনে পৃথক দুটি ভয়াবহ বিস্ফোরণে ৪৭ জন হতাহত হয়েছেন। এর মধ্যে একজন নিহত এবং আহত হয়েছেন আরও ৪৬ জন। আহতদের মধ্যে ২৬ জন দমকলকর্মী। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
ওই প্রতিবেদনে বলা হয়, রোমানিয়ার একটি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) স্টেশনে দুটি বিস্ফোরণে একজন নিহত এবং আরও ৪৬ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় রাজধানী বুখারেস্টের কাছে প্রথম বিস্ফোরণের পর ঘটনাস্থলে ছুটে আসা ২৬ দমকলকর্মীও আহতদের মধ্যে রয়েছেন।

