By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: লকডাউনে নিম্ন আয়ের মানুষ এক মাসের শিশুটিকেও দেখতে হলো পৃথিবীর নির্মম বাস্তবতা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > Uncategorized > লকডাউনে নিম্ন আয়ের মানুষ এক মাসের শিশুটিকেও দেখতে হলো পৃথিবীর নির্মম বাস্তবতা
Uncategorized

লকডাউনে নিম্ন আয়ের মানুষ এক মাসের শিশুটিকেও দেখতে হলো পৃথিবীর নির্মম বাস্তবতা

Last updated: 2021/06/14 at 12:19 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE


এম সাইফুল ইসলাম
সন্তানদের দুপুরে খেতে দিতে পারিনি। রোজার মাসেও আমরা রোজা রাখছি, না খাইয়া। ছেলেটারে সকালে দোকান থেইকা একটা পাউরুটি আইনা দিছি। এরপর সারাদিন আর কিছু দিতে পারি নাই। ঘরে চাল ছিল না এইরকম অনেক দিন হইছে। কথাগুলো বলছিলেন খুলনা মহানগরীর রয়েলের মোড়ে এক মাসের শিশুকে নিয়ে পত্রিকা বিক্রি করতে আসা সালেকা বেগম (৩০)।
মহানগরীর ট্যাংক রোডের একটি বস্তিতে বাস করেন সালেকা বেগম ও তার পরিবার। তার স্বামী মেহেদি হাসান বাপ্পী (৩৫)। তিনি একটি বেকারী কোম্পানিতে কাজ করতেন। যার মাসে উপার্জন ১০ হাজার টাকা। তাদের চার সন্তান নিয়ে পরিবারের ৬ সদস্য। যাদের সকলের বয়স এক মাস থেকে শুরু করে ১১ বছর। কেউই লেখাপড়া করছে না। করোনার দ্বিতীয় ঢেউয়ে তার স্বামী মেহেদী হাসান বাপ্পী চাকুরি হারালে পথে বসার মতো অবস্থা হয়ে দাঁড়ায় এই পরিবারের। এ পরিস্থিতি সামলাতে সালেকা তার একমাসের বাচ্ছাকে নিয়ে পত্রিকা বিক্রি করতে রাস্তায় নামেন।
তিনি বলেন, ছেলেটা সারাদিন খাই খাই করে। কিন্তু টাকা না থাকলে কোত্থেকে খাইতে দেব। এই পরিবারের অভুক্ত দিন কাটানো আর এখনকার দৈন্যদশার কারণ করোনাভাইরাস।
সালেকা বেগমের অভুক্ত শিশুটির মতোই বাবা-মায়ের বেকারত্ব ও আয় কমে যাওয়ার বড় প্রভাব সাধারণত পড়ে শিশুদের উপর। তিনি এ প্রতিবেদককে জানান, সরকারে পক্ষ থেকে আমরা কোন ধরনের ত্রাণ সহায়তা পাইনি। আমি ছোট শিশু বাচ্ছাকে সাথে নিয়ে পত্রিকা বিক্রি করছি যা এই করোনার মধ্যে খুবই ঝুঁকিপূর্ণ। আমাকে যদি সরকার কোন কর্মসংস্থান যেমন দোকান বা সেলাই মেশিন এর ব্যবস্থা করে দিত তাহলে আমার জন্য এত কষ্ট হতো না।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 14, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনায় পুকুর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
Next Article শোকাবহ জুন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

পাকিস্তানে এক রাতে ডিজেলের দাম বেড়ে দ্বিগুণ, পেট্রোল বাড়ল ৪৩ শতাংশ

By Tanvir 22 minutes ago
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে সমঝোতা, হরমুজ দিয়ে আগের চেয়ে বেশি জাহাজ চলছে

By Tanvir 24 minutes ago
আন্তর্জাতিক

মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ‘জান্তা প্রধান’ মিন অং হ্লাইং

By Tanvir 27 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

Uncategorized

সুন্দরবনে অপহৃত ২০ জেলের খোঁজ মেলেনি

By জন্মভূমি ডেস্ক 1 month ago
Uncategorized

লখপুরের ভবনা দাখিল মাদ্রাসার অভাবনীয় সাফল্য

By জন্মভূমি ডেস্ক 1 month ago
Uncategorizedজাতীয়

নিজ দলের কর্মীদের পুলিশে দিলেন নবনির্বাচিত এমপি

By জন্মভূমি ডেস্ক 2 months ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?