By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: লন্ডনে কেমন আছেন খালেদা জিয়া, জানালেন ব্যক্তিগত চিকিৎসক
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > লন্ডনে কেমন আছেন খালেদা জিয়া, জানালেন ব্যক্তিগত চিকিৎসক
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

লন্ডনে কেমন আছেন খালেদা জিয়া, জানালেন ব্যক্তিগত চিকিৎসক

Last updated: 2025/01/12 at 12:58 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : দীর্ঘ অপেক্ষার পর বিদেশে চিকিৎসার সুযোগ পেয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বাংলাদেশে থাকাকালীন এদেশের বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে চিকিৎসা নিলেও বর্তমানে লিভার সিরোসিসসহ নানা জটিল রোগের চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন। লন্ডন ক্লিনিক ও তার ব্যক্তিগত চিকিৎসকদের সমন্বয়ে চিকিৎসা শুরু হওয়ার পর থেকে এখন খালেদা জিয়া স্থিতিশীল আছেন। পাশাপাশি পরিবারের সদস্যদের কাছে পেয়ে তিনি মানসিকভাবে বেশ চাঙ্গা আছেন বলে জানিয়েছেন বিএনপি প্রধানের ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বাংলাদেশ সময় শনিবার (১১ জানুয়ারি) ডা. এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। পরিবারের সদস্যদের কাছে পেয়ে তিনি মানসিকভাবে চাঙ্গা হয়েছেন। জাহিদ হোসেন আরও জানান, লল্ডন ক্লিনিক ও তার ব্যক্তিগত চিকিৎসকদের যৌথ সমন্বয়ে বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে। তিনি এখন অনেকটাই স্বাচ্ছন্দ্যবোধ করছেন।
বিএনপি প্রধানের ব্যক্তিগত চিকিৎসক ব‌লেন, খা‌লেদা জিয়া‌কে ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে। নে‌ফ্রোল‌জিস্ট, কা‌র্ডিওল‌জিস্ট ও ইন‌টেনসি‌ভিস্ট চি‌কিৎসকরা উনা‌কে দে‌খে‌ছেন।
ডা. জাহিদ বলেন, গত শুক্রবার থেকে উনার চিকিৎসায় কিছু পরিবর্তন আনা হ‌য়েছে। এখন ম্যাডামের অবস্থা স্থিতিশীল আছে। এভাবে আরও কয়েকদিন চি‌কিৎসা চলার পর উনার শারীরিক অবস্থা নি‌য়ে আরও সুনির্দিষ্টভাবে কিছু বলার সময় আস‌বে।
তিনি আরও জানান, তা‌রেক রহমান, ডা. জোবাইদা রহমান, মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামায়লা রহমান, ‌খা‌লেদা জিয়ার তিন নাতনি হাসপাতালে সবসময় উনার দেখভাল কর‌ছেন। পারিবারিক আবহে থাকায় মানসিকভাবে ভালো থাকার একটা আবহ সৃষ্টি হ‌য়ে‌ছে। মানসিকভাবে উনি দেশের থাকার সম‌য়ের চে‌য়ে এখন অনেকটা ভালো আছেন, উৎফুল্ল আছেন– এটুকু বল‌তে পারি।
গত বুধবার বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য ইংল্যান্ডের ‘মধ্য-পশ্চিম লন্ডনের’ মেরিলিবন রোডের ‘দ্য লন্ডন ক্লিনিকে’ ভর্তি করা হয়। বিশেষায়িত এই হাসপাতালে তিনি বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর ডা. প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসাধীন রয়েছেন।
আধুনিক চিকিৎসাব্যবস্থা-সংবলিত একটি বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্সে করে মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে ঢাকা থেকে কাতার হয়ে বুধবার বাংলাদেশ সময় ২টা ৫৫ মিনিটে ও স্থানীয় সময় সকাল ৯টা ৫মিনিটে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান খালেদা জিয়া।
বিমানবন্দরে ইমিগ্রেশন সংক্রান্ত কার্যক্রম শেষ হলে সেখান থেকে সরাসরি তাকে লন্ডন ক্লিনিকে নেওয়া হয়। ক্লিনিকে বিগত সময়ের চিকিৎসা সংক্রান্ত সব রিপোর্ট পর্যালোচনার পর প্রফেসর কেনেডির অধীনে তাকে ভর্তি করা হয়।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 12, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ‘বিজিবির শক্ত অবস্থানে বেড়া নির্মাণ বন্ধ করতে বাধ্য হয়েছে ভারত’
Next Article তালায় কপোতাক্ষ নদের উপর নির্মাণ হচ্ছে কাঠের সেতু
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাজেলার খবর

খুলনায় ভোক্তা-অধিকারের অভিযানঃ জরিমানা ৭৬ হাজার।

By Staff Reporter 4 hours ago
সাতক্ষীরা

স্বাগত মাহে রমজান

By Correspondent 7 hours ago
বাগেরহাট

ফকিরহাটে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

By জন্মভূমি ডেস্ক 9 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

জানুয়ারিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮৭, শীর্ষে মোটরসাইকেল

By জন্মভূমি ডেস্ক 11 hours ago
জাতীয়

ইসি এখন পোস্ট অফিসের মতো: বদিউল

By জন্মভূমি ডেস্ক 11 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ

By জন্মভূমি ডেস্ক 11 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?