By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: লন্ডনে লিফলেট বিতরণে দেখা মিলল খালিদ মাহমুদ চৌধুরীর
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > রাজনীতি > লন্ডনে লিফলেট বিতরণে দেখা মিলল খালিদ মাহমুদ চৌধুরীর
রাজনীতিশীর্ষ খবর/ তাজা খবর

লন্ডনে লিফলেট বিতরণে দেখা মিলল খালিদ মাহমুদ চৌধুরীর

Last updated: 2025/02/04 at 2:26 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ ছেড়ে পালিয়েছেন আওয়ামী লীগের অনেক মন্ত্রী-এমপিরা। তাদের অনেককেই প্রতিবেশি ভারত, ইউরোপের নানান দেশ ও যুক্তরাজ্যে দেখা গেছে। এবার গুঞ্জন সত্যি করে লন্ডনে প্রকাশ্যে দেখা দিলেন সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।
স্থানীয় সময় রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় লন্ডনে যুক্তরাজ্য আওয়ামী লীগের এক অনুষ্ঠানে যোগ দিয়ে লিফলেট বিতরণ করছিলেন তিনি।
আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ও মন্ত্রী-এমপিদের মতো খালিদ মাহমুদ চৌধুরীও লন্ডনে আছেন বলে অনেকদিন ধরে গুঞ্জন ছিল। তবে তিনি প্রকাশ্যে না আসায় তার প্রমাণ মেলেনি। এবার আ.লীগের অনুষ্ঠান ও কর্মসূচিতে অংশ নিয়ে প্রকাশ্যে এলেন তিনি।
আওয়ামী লীগের দলীয় সূত্র বলছে, ওই অনুষ্ঠানে খালিদ মাহমুদ চৌধুরী ছাড়াও দলটির বেশ কজন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য উপস্থিত ছিলেন।
যুক্তরাজ্য আওয়ামী লীগ সূত্র জানায়, স্থানীয় সময় রোববার সন্ধ্যায় ইস্ট লন্ডনের একটি হলে যুক্তরাজ্য আওয়ামী লীগ এক কর্মিসভার আয়োজন করে। সেই অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য দেন খালিদ মাহমুদ চৌধুরী। এরপর বাংলাদেশের অন্তর্র্বতী সরকারের পদত্যাগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে হওয়া মামলা প্রত্যাহারের দাবিতে যুক্তরাজ্য আওয়ামী লীগের আয়োজিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ইস্ট লন্ডনের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন তিনি।
যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল খান জানান, যুক্তরাজ্য আওয়ামী লীগের আমন্ত্রণে কর্মী সমাবেশে সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ ছাড়াও সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান, সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী ও সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান যোগ দিয়েছিলেন।
এর আগে শেখ হাসিনার ভার্চুয়াল সমাবেশে লন্ডন থেকে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান, সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান ও সাবেক সচিব কবির বিন আনোয়ারকে যোগ দিতে দেখা গিয়েছিল।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 4, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article রাষ্ট্রদ্রোহের মামলায় চিন্ময় দাসকে জামিন দিতে হাইকোর্টের রুল
Next Article মানহানির মামলায় সেই ম্যাজিস্ট্রেট উর্মির বিচার শুরু
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

জলবায়ু শরণার্থী : বাস্তবতা নাকি ভবিষ্যতের বিভীষিকা

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
Uncategorized

মঠবাড়িয়ায় কৃষক-কৃষাণীদে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
সাতক্ষীরা

সুন্দরবনে চাকে মধু নেই, দিক বিদিক হয়ে ছুটছে মৌয়ালরা

By Correspondent 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবন ভ্রমণে আগ্রহ বাড়ছে পর্যটকদের

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আজ রাতেই একটি ‘পুরো সভ্যতার মৃত্যু ঘটতে পারে’ : চরম হুঁশিয়ারি ট্রাম্পের

By Tanvir 14 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের ১৪ অধ্যাদেশ বিল আকারে পাস

By Tanvir 14 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?