By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: লোহাগড়ায় অর্ধশতাধিক বাড়ি ভাঙচুর ও লুটপাট
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > নড়াইল > লোহাগড়ায় অর্ধশতাধিক বাড়ি ভাঙচুর ও লুটপাট
নড়াইলশীর্ষ খবর/ তাজা খবর

লোহাগড়ায় অর্ধশতাধিক বাড়ি ভাঙচুর ও লুটপাট

Last updated: 2025/04/23 at 4:06 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 12 months ago
Share
SHARE

মোঃ মোস্তফা কামাল, লোহাগড়া : নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি গ্রামের মধ্যপাড়ায় পূর্বের একটি হত্যা মামলাসহ একাধিক মামলা প্রত্যাহার না করায় প্রতিপক্ষের নেতৃত্বে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় দুই শতাধিক লোকের একটি সংঘবদ্ধ দল এই হামলা চালায়। হামলায় প্রায় অর্ধশতাধিক বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শেখ রবুল ওরফে রবুল খেচি, মশি মোল্লা, ওহিদুর শেখ, মহিউদ্দিন শেখ ওরফে মহিউদ্দিন দত্ত, মানিক দত্ত, ফিরোজ মিরে, মুসা মিরে, নাছির সরদার, নিজাম মিরে এবং মাসুদ কাজীর নেতৃত্বে এ হামলা চালানো হয়। অভিযুক্তদের বিরুদ্ধে হত্যা, মারধর ও দাঙ্গাসহ একাধিক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে কথিত গ্রাম্য কোর্টের নামে সাধারণ মানুষকে ভয়ভীতি, হুমকি ও চাঁদাবাজির মাধ্যমে জিম্মি করে রেখেছে।

জানা গেছে, হামলাকারীরা পূর্বের মামলাগুলো তুলে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে ভুক্তভোগীদের হুমকি দিয়ে আসছিল। মামলা না তোলায় মঙ্গলবার পরিকল্পিতভাবে প্রায় ৪০-৫০টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এর আগেও তারা লাবু শেখের বাড়িতে হামলা চালায়, ঈদুল ফিতরের দিন শহিদুল লস্কর ও তার ছেলে প্রবাসী শাহীন লস্করকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে।
তার শরীরের এমন কোনো অংশ নেই যেখানে ধারালো অস্ত্রের আঘাত করা হয়নি। অথচ আগেই গ্রাম্য কোর্ট তাকে মামলা না করার পরামর্শ দিয়ে দায়সারা শালিস করে। পরে তার বাবা আহিদুল লস্করকেও ঈদের দিন মারধর করা হয়। এ ঘটনায় প্রিন্স খান, হাসমত লস্করসহ আরও কয়েকজন রেমিট্যান্স যোদ্ধাও মারাত্মক ভাবে আহত হয়।
মামলা তুলে না নেওয়ায় দূর্বৃত্তরা ঐ গ্রামের মাকসুদ শেখ ওরফে কেসমত , শামীম শেখ , হুমায়ুন শেখ, ইরান শেখ , পটু শেখ, শাহীন লস্কর, প্রিন্স খান, আকিকুল শেখের বাড়িসহ প্রায় অর্ধশত বাড়ি ঘরে ভাঙর ও লুটপাট চালিয়ে প্রায় ৫ কোটি টাকার ক্ষতি সাধন করে।

গ্রামবাসীর অ ভিযোগ, হামলাকারীরা স্থানীয় রাজনৈতিক দল আওয়ামী লীগের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এখনো তার ব্যতিক্রম নয়। এই বাহিনীর দৌরাত্ম্যে গ্রামের একটি পক্ষ গত দুই বছর ধরে ভিটে বাড়িতে ফিরতে পারছে না। ঘেরের মাছ পর্যন্ত লুটপাট করে অনেক পরিবারকে সর্বস্বান্ত করে দিয়েছে।

ভুক্তভোগীরা দ্রুত প্রশাসন ও সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে এই সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে এলাকাবাসী শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারেন।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের দিঘলিয়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত অফিসার এসআই তারক বিশ্বাস জানান, “ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিস্থিতি পর্যবেক্ষণ করে স্থানীয় মেম্বার মানিক মিয়ার সাথে কথা হয়েছে। বর্তমানে এলাকায় শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে।”
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান জানান এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 23, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বটিয়াঘাটার ভরাট হওয়া শৈলমারী নদী দখলের মহা উৎসব
Next Article নড়াইলে অবৈধ কয়লা ভাটায় পুড়ছে হাজার হাজার টন কাঠ: জনস্বাস্থ্য হুমকির মুখে
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খেলাধূলা

চীনের বিপক্ষে লড়াকু হার বাংলাদেশের

By Janmobhumi Desk 54 minutes ago
খেলাধূলা

সরাসরি ২০২৭ বিশ্বকাপে খেলা নিয়ে যা বলছেন আশরাফুল

By Janmobhumi Desk 56 minutes ago
আন্তর্জাতিক

ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে হামলা চালিয়েছে ইরান

By Janmobhumi Desk 57 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমান নির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চাইলেন ব্যবসায়ীরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে দেওয়া হবে হামের টিকা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?