By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: লোহাগড়ায় আওয়ামী লীগ ও বিএনপি সংঘর্ষে আহত ৫
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > লোহাগড়ায় আওয়ামী লীগ ও বিএনপি সংঘর্ষে আহত ৫
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

লোহাগড়ায় আওয়ামী লীগ ও বিএনপি সংঘর্ষে আহত ৫

Last updated: 2025/02/05 at 2:57 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

মোঃ মোস্তফা কামাল, লোহাগড়া : নড়াইলের লোহাগড়া পৌর শহরের চোরখালী এলাকায় লিফলেট বিতরণ করাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে পৌর স্বেচ্ছাসেবক
দলের যুগ্ম আহ্বায়কসহ ৫ জন আহত হয়েছেন। আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার ( ৪ ফেব্রুয়ারী) রাত আনুমানিক রাত ৮ টার দিকে পৌর শহরের ১ নং ওয়ার্ডের চোরখালী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে আহতরা হলেন, চোরখালী এলাকার সাহিদুর রহমানের ছেলে ও লোহাগড়া পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এস কে মিন্টু ( ৩৪), একই এলাকার আবুল কালাম আজাদের ছেলে ও ১ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি মো: ঝন্টু মিয়া (৪২), রেজাউল শেখের ছেলে বিএনপির সমর্থক হাফিজুর রহমান (৩৩), ও বাবলু শেখের স্ত্রী দোলেনা বেগম (৪৫)।

সংঘর্ষে আহত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক এস, কে মিন্টু গণমাধ্যমকর্মীদের বলেন, মঙ্গলবার সন্ধ্যার কিছু সময় পর জানতে পারি, চোরখালী এলাকায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী সমর্থকরা দলীয় লিফলেট বিতরণ করবে এবং তারা চোরখালি গ্রামের আনিস মোল্যার চায়ের দোকানে জড়ো হয়ে মিটিং করছেন।

এ খবর জানার পর আমিসহ বিএনপির কর্মী সমর্থকদের নিয়ে আনিস মোল্যার চায়ের দোকানে গিয়ে আওয়ামী লীগের কর্মী সমর্থকদেরকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য অনুরোধ করি। শান্ত এলাকাকে অশান্ত না করারও আহবান জানাই। এ সময় আওয়ামী লীগের কর্মী সমর্থকদের সাথে আমাদের কর্মী সমর্থকদের মধ্যে তর্ক-বির্তক শুরু হয়। এক পর্যায়ে আওয়ামী লীগের কর্মী মনিরুজ্জামান মনির নেতৃত্বে ইদ্রিস সরদার, রবিউল মল্লিক, ইব্রাহিম মোল্যা, আনিস মোল্যাসহ ২০/২৫ জনের একদল দূর্বৃত্ত হাতুড়ি, লোহার রড, রামদা, লাঠি নিয়ে আমাদের ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। আমরা সৃষ্ট ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের আইনের আওতায় আনার জন্য জোর দাবী জানাচ্ছি।

এ দিকে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের হামলায় বিএনপি’র কর্মী সমর্থক আহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন উপজেলা বিএনপিসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান বলেন, এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ঘটনার সাথে জড়িত আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 5, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পাইকগাছায় সবুজের মাঝে সাদা ফুলে ভরে গেছে সজনে গাছ
Next Article বিচারবিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌জলবায়ু পরিবর্তন, প্রতিবন্ধিতা নিয়েই বড় হচ্ছে পিংকি

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
শর্ট নিউজ

খুলনায় ২৪ ঘণ্টায় হামের উপ সর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌জলবায়ু পরিবর্তন, প্রতিবন্ধিতা নিয়েই বড় হচ্ছে পিংকি

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
সাতক্ষীরা

বনজবীদের কষ্টের কথা নিয়ে গন শুনানি হবে: জলবায়ু ,পরিবেশ ও ‌বনমন্ত্রী

By Correspondent 12 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?