By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: লোহাগড়ায় কৃষককে পিটিয়ে হত্যা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > নড়াইল > লোহাগড়ায় কৃষককে পিটিয়ে হত্যা
নড়াইলশীর্ষ খবর/ তাজা খবর

লোহাগড়ায় কৃষককে পিটিয়ে হত্যা

Last updated: 2023/08/19 at 12:37 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

লোহাগড়া প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় প্রেমের সম্পর্কের জের ধরে একজন কৃষককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত সুফল বিশ্বাস (৩৬) উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের কল্যাণপুর গ্রামের মৃত অনিল বিশ্বাসের ছেলে।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, প্রায় এক বছর পূর্বে লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের কল্যাণপুর দক্ষিণপাড়ার মৃত অনিল বিশ্বাসের ছেলে সুফল বিশ্বাসের সাথে একই গ্রামের রুস্তম শিকদারের মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সম্পর্কের জের ধরে সুফল ওই মেয়েকে ফুঁসলিয়ে নিয়ে বিয়ে করে। এ ঘটনায় ওই মেয়ের অভিভাবক লোহাগড়া থানায় একটি অপহরণ মামলা করে। মামলার পর  সুফল বিশ্বাস প্রায় দুই মাস জেল হাজতে থাকার পর আদালত থেকে জামিনে ছাড়া পেয়ে নিজ গ্রামে চলে আসলেও পালিয়ে থেকে জীবন যাপন করে আসছিলেন।

গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সুফল বিশ্বাস জমির কাটা পাট নিয়ে নিজ বাড়িতে ফিরছিল। এ সময় সুফল বিশ্বাস প্রতিবেশী সুভাষ বিশ্বাসের জমির ওপর পৌছালে রুস্তম শিকদারের বড় ছেলে রুবেল শিকদার ও ছোট ছেলে তমাল শিকদারসহ ৪/৫ জনের একদল দুর্বৃত্ত তাকে হাতুড়ি ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এলাকাবাসী আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত ১২টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সুফল মারা যায়।

এ ব্যপারে লোহাগড়ার লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সেলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, হত্যাকান্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রুস্তম শিকদারের স্ত্রী নাজমিন আরাকে (৫০) আটক করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্য আসামিদেরকে আটকের চেষ্টা চলছে বলে ওই কর্মকর্তা জানান।

হত্যাকাণ্ডের বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দীন বলেন, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

সিনিয়র করেস্পন্ডেন্ট August 19, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নগরীতে মাদকসহ ৩ বিক্রেতা গ্রেফতার
Next Article স্বাধীনতা পরবর্তীকালের সকল অর্জন শেখ হাসিনা সরকার ধুলিস্যাৎ করেছে : নিতাই রায়
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাসাতক্ষীরা

  সাতক্ষীরার আশাশুনিতে মুদি দোকানে থেকে ৮০০ লিটার পেট্রোল উদ্ধার: ১০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনাজেলার খবর

পাইকগাছায় সরকারি জমি উদ্ধার ও শ্মশানঘাটের বিরোধ নিষ্পত্তি করলেন এসিল্যান্ড

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
জেলার খবরবরিশাল

চরমোনাই’র ঐতিহাসিক মাহফিল শুরু হচ্ছে বুধবার , শনিবার আখেরী মোনাজাত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

By Tanvir 5 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

এপ্রিলে জ্বালানি তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত

By Tanvir 5 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সারাদেশে জ্বালানি তেলের মজুত রয়েছে ১ লাখ ৯৩ হাজার টন

By Tanvir 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?