By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: লোহাগড়ায় ছাত্র অধিকার পরিষদের নেতার ওপর ট্রাফিক পুলিশের হামলা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > নড়াইল > লোহাগড়ায় ছাত্র অধিকার পরিষদের নেতার ওপর ট্রাফিক পুলিশের হামলা
নড়াইলশীর্ষ খবর/ তাজা খবর

লোহাগড়ায় ছাত্র অধিকার পরিষদের নেতার ওপর ট্রাফিক পুলিশের হামলা

Last updated: 2024/12/23 at 4:27 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

মোঃ মোস্তফা কামাল, লোহাগড়া : বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ নড়াইলের লোহাগড়া উপজেলা শাখার দপ্তর সম্পাদক মো. মাহিন আহম্মদ রাব্বির (২৪) ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করেছে একদল দূর্বৃত্ত। আহত রাব্বি বর্তমানে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আহত রাব্বির চাচা মো. জসিম উদ্দিন বাদী হয়ে অভিযুক্ত ৪ জনের নামে লোহাগড়া থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করেছেন। সাধারণ ডায়েরি নং ১১৪০ তাংঃ ২৩/১২/২৪

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রাব্বি গণমাধ্যমকর্মীদের জানান, দীর্ঘ ১৭ বছর ধরে জমির সীমানা সংক্রান্ত বিরোধের জেরে সোমবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ইতনা ইউনিয়নের উত্তর লংকারচর গ্রামের মৃত সিরাজুল ইসলাম জনুর ছেলে ট্রাফিক পুলিশ সদস্য নাসির শেখ পলাশের নেতৃত্বে তার ভাই শিক্ষক কামাল শেখ টিটন, ইমরান শেখ লিটু, ট্রাফিক পুলিশ সদস্য নাসির উদ্দীন পলাশের ছেলে সাবিক শেখসহ ৭/৮ জনের একদল দূর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রাব্বির ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। আহত রাব্বিকে এলাকাবাসী উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে আহত রাব্বি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

আহত রাব্বি অভিযোগ করে আরও বলেন, অভিযুক্ত ট্রাফিক পুলিশ সদস্য নাসির শেখ পলাশ ও তার ভাই শিক্ষক কামাল শেখ টিটনের নামে লোহাগড়া থানায় একটি মামলা বিচারাধীন রয়েছে। মামলা নং-জিআর ১৩০/২৪।

এ ব্যাপারে অভিযুক্ত নাসির শেখের সাথেমুঠো ফোনে (০১৯৩১০৫১৭৪৪) যোগাযোগ করা হলে তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করেন। বর্তমানে তিনি যশোর ট্রাফিক পুলিশে কর্মরত রয়েছেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, ছাত্র নেতার ওপর হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্হা নেওয়া হচ্ছে।

এদিকে লোহাগড়া উপজেলা ছাত্র অধিকার পরিষদের দপ্তর সম্পাদক রাব্বির উপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন নড়াইল জেলা ও উপজেলা গণপরিষদের নেতৃবৃন্দ। এবং প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবী জানিয়েছেন তারা।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 23, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নড়াইলে শিশু হামিদা হত্যা মামলায় গ্রেফতার ৪, আলামতজব্দ
Next Article ডাকের হ্যাটট্রিকের সঙ্গে লজ্জার রেকর্ড শফিকের
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বাগেরহাট

আওয়ামী নেতার ইশারায় মাহে আলম হত্যাকান্ড ধামাচাপা পড়েছে

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনা

খুলনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
শর্ট নিউজ

খুলনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

পিছিয়ে পড়া’ সাতক্ষীরার ৮০ শতাংশ সড়কই কাঁচা

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

জাতীয় সংসদে ৩১টি বিল পাস

By Tanvir 17 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আগামী দুই মাসে পেট্রোল-অকটেনের কোনো সংকট হবে না: জ্বালানি বিভাগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 19 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?