By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: লোহাগড়ায় জাহাজ শ্রমিকের মরদেহ উদ্ধার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > নড়াইল > লোহাগড়ায় জাহাজ শ্রমিকের মরদেহ উদ্ধার
নড়াইলশীর্ষ খবর/ তাজা খবর

লোহাগড়ায় জাহাজ শ্রমিকের মরদেহ উদ্ধার

Last updated: 2024/04/04 at 4:28 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

মোঃ মোস্তফা কামাল, লোহাগড়া : নড়াইলের লোহাগড়া উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের গ্রীলের জানালা থেকে সাগর শেখ (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ।

সাগর শেখ লোহাগড়া উপজেলার চর কোটাকোল গ্রামের কবির শেখের ছেলে। তিনি জাহাজে চাকুরি করতেন।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে উপজেলার চর-কোটাকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টয়লেটের জানালা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

লোহাগড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তৌফিক হাসান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার চর-কোটাকোল গ্রামের সাগর শেখের দুজন স্ত্রী ছিল। প্রথম পক্ষের স্ত্রী তাকে ছেড়ে চলে গেলে সে দ্বিতীয় বিয়ে করেন। বুধবার রাতে সাগরের সাথে দ্বিতীয় স্ত্রীর কথা কাটাকাটির এক পর্যায়ে সাগর বাড়ি থেকে বের হয়ে যায়। বাড়ির লোকজন তাকে খোঁজাখুজি করে তার সন্ধান পাওয়া যায়নি। পরে বৃহস্পতিবার সকালে চর-কোটাকোল প্রাথমিক বিদ্যালয়ের টয়লেটের জানালার গ্রীলে গলায় গামছা পেঁচানো অবস্থায় ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তৌফিক হাসান বলেন, খবর পেয়ে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, তিনি আত্নহত্যা করেছেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারন জানা যাবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 4, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বিশ্বকাপের ভিসা প্রসেসিংয়ে মার্কিন দূতাবাসে মাহমুদউল্লাহ-মুস্তাফিজুররা
Next Article কুয়েটে পবিত্র ঈদ-উল-ফিতরের ছুটি শুরু
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাজেলার খবর

মঞ্জুকে স্বাগত জানাতে নগর ভবন প্রস্তুত

By Staff Reporter 42 minutes ago
খুলনাজেলার খবর

মাছ বৃদ্ধি ও প্রজনন রক্ষায় চার ধাপে দাকোপ উপজেলায় বিশেষ কম্বিং অপারেশন

By Staff Reporter 1 hour ago
সাতক্ষীরা

সুন্দরবন উপকূলে রেনুপনা আহরণ, বিনষ্ট হচ্ছে অন্য প্রজাতির কোটি পোনা

By Correspondent 1 hour ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

খুব দ্রুত পুলিশে ২ হাজার ৭শ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
নড়াইল

নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৪

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
খুলনাজাতীয়মহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনা সিটি করপোরেশনে প্রশাসক হিসাবে দায়িত্ব পেলেন নজরুল ইসলাম মঞ্জু

By Online Desk 10 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?