By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: লোহাগড়ায় মা ও মেয়েকে পিটিয়ে বসতবাড়ি দখলের চেষ্টা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > নড়াইল > লোহাগড়ায় মা ও মেয়েকে পিটিয়ে বসতবাড়ি দখলের চেষ্টা
নড়াইলশীর্ষ খবর/ তাজা খবর

লোহাগড়ায় মা ও মেয়েকে পিটিয়ে বসতবাড়ি দখলের চেষ্টা

Last updated: 2024/02/07 at 4:50 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া শহরের সিংগা মশাগুনি এলাকায় মা ও মেয়েকে পিটিয়ে গুরুতর আহত করে বসতবাড়ি দখলের চেষ্টা চালিয়েছে একদল দূর্বৃত্ত। আহত মা-মেয়েকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, পূর্ব বিরোধের জের ধরে বুধবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে একই এলাকার বহুল আলোচিত মামলাবাজ, জাল-জালিয়াতি নাজিম উদ্দীন দেওয়ানের নেতৃত্বে তার ছেলে আলিফ দেওয়ানসহ ৪/৫ জনের একদল দূর্বৃত্ত শাবল ও লাঠিসোঁটা নিয়ে লক্ষীপাশা বাজারের বিশিষ্ট মিষ্টান্ন ব্যবসায়ী শেখ নিজাম উদ্দীনের বসতবাড়িতে হামলা চালিয়ে ব্যবসায়ী শেখ নিজাম উদ্দীনের মেয়ে ময়না বেগমকে (২৮) পিটিয়ে আহত করে এলাকা ত্যাগ করে। এলাকাবাসী আহতকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ঘটনার প্রায় ৩ ঘন্টা পর বেলা ২টার দিকে নাজিম উদ্দীন দেওয়ান ও তার ছেলে আলিফ দেওয়ানের নেতৃত্বে ৪/৫ জনের একদল দূর্বৃত্ত দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে পুনরায় ব্যবসায়ী শেখ নিজাম উদ্দীনের বসতবাড়ি দখলের চেষ্টা চালায়। এ সময় ব্যবসায়ী নিজাম উদ্দীনের স্ত্রী লাবনী বেগম (৫০) দূর্বৃত্তদের ঠেকাতে গেলে তিনিও হামলার শিকার হন। এ সময় এলাকাবাসী আহত লাবনী বেগমকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

খবর পেয়ে লোহাগড়া থানার এসআই তৌফিক হাসানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্হল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে ভুক্তভোগী শেখ নিজাম উদ্দিন গণমাধ্যমকর্মীদের বলেন, আমি অভিযুক্ত নাজিম উদ্দীন দেওয়ানের ছোট ভাই বিপ্লব দেওয়ানের কাছ থেকে রেজিস্ট্রি দলিলমূলে বসতবাড়ি ক্রয় করে পরিবার-পরিজন নিয়ে বসবাস করে আসছি। কিন্তু নাজিম দেওয়ান আমার ক্রয়কৃত বসতবাড়ি তার দাবী করে বুধবার দু’দফায় মহিলাদের ওপর হামলা চালিয়ে বসতবাড়ি দখলের জন্য চেষ্টা চালায়। আমি মামলাবাজ, ভূমিদস্যু ও জাল-জালিয়াতকারী নাজিম উদ্দীনসহ জড়িত দোষীদের আইনের আওতায় আনার দাবী করছি’।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন রায় ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 7, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article চুকনগরে মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা
Next Article দেবহাটায় এসএসসি পরীক্ষার আগে সার্কাস: বাড়ছে অপরাধ মূলক কর্মকান্ড
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

১৬০টিরও বেশি মার্কিন-ইসরায়েলি ড্রোন ধ্বংসের দাবি ইরানের

By Tanvir 2 minutes ago
আন্তর্জাতিক

ইরানের পেট্রোকেমিক্যাল কারখানায় মার্কিন-ইসরায়েলি হামলা

By Tanvir 6 minutes ago
আন্তর্জাতিক

যেভাবে একদিনে যুক্তরাষ্ট্রের দুই যুদ্ধবিমান ভূপাতিত করল ইরান

By Tanvir 9 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সরকারি-বেসরকারি অফিসের নতুন সময়সূচি নির্ধারণ, প্রজ্ঞাপন জারি

By Tanvir 19 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমান নির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চাইলেন ব্যবসায়ীরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?