By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: লোহাগড়ায়বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা, জনদুর্ভোগ চরমে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > নড়াইল > লোহাগড়ায়বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা, জনদুর্ভোগ চরমে
নড়াইলশীর্ষ খবর/ তাজা খবর

লোহাগড়ায়বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা, জনদুর্ভোগ চরমে

Last updated: 2023/10/06 at 4:24 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : মধ্য আশ্বিনের এমন বৃষ্টি বিগত কয়েক বছরের মধ্যে এলাকাবাসী দেখে নাই। নড়াইলের লোহাগড়ায় দু’দিনের ভারী বর্ষণে শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে শহরবাসী পড়েছেন চরম ভোগান্তিতে। অথচ, জনদুর্ভোগ নিরসনে নেই কোন উদ্যোগ বা পরিকল্পনা। জলাবদ্ধতা নিরসনে পৌরবাসীর ক্ষোভের অন্ত নেই।

বুধবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে লোহাগড়া শহরসহ বিভিন্ন এলাকায় টানা নিম্ন এলাকা প্লাবিত হয়ে পড়েছে। এতে শহরের অধিকাংশ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে বিভিন্ন এলাকার রাস্তায় কাদাপানি জমে গেছে। পানি নি:স্কাশনের কোন ব্যবস্হা না থাকায় পানিবন্দী হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। দোকান পাটে পানি ঢুকে পড়ায় বন্ধ হয়ে পড়েছে ব্যবসা বাণিজ্য।

শুক্রবার সকালে শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে লক্ষ্মীপাশা,লোহাগড়া বাজার,গোপীনাথপুর,খলিশাখালী, মদিনাপাড়া, পোদ্দারপাড়া, সরকারপাড়া, জয়পুর, কুন্দশী, কচুবাড়িয়াসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির পানি জমে রয়েছে। ফলে মানুষের ভোগান্তি চরম আকার ধারণ করেছে। অনেক বাসা-বাড়িতে পানি ঢুকে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

পৌরবাসীর অভিযোগ, পানিনিষ্কাশনের সুব্যবস্থা না থাকায় একটু বৃষ্টি হলেই শহরে জলাবদ্ধতা দেখা দেয়। বছরের পর বছর পৌরবাসী জলাবদ্ধতার সাথে যুদ্ধ করে আসলেও সমস্যা সমাধানে উদাসিন পৌর কর্তৃপক্ষ।

লোহাগড়া বাজারের ব্যবসায়ী গণেশ রায় বলেন, এলাকায় সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে ব্যবসায়ীসহ এলাকাবাসীকে সীমাহীন দূর্ভোগে পড়তে হয়। অথচ পৌর কর্তৃপক্ষ এই দুর্ভোগ নিরসনে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করছে না।’

জলাবদ্ধতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে পৌর বাসিন্দা কাজী জিয়াউর রহমান লোটাস, হাসান খাঁন, বুলবুল খাঁন, নুরানি বেগম বলেন, ‘শহরের ড্রেনেজ ব্যাবস্থা ভালো না। এছাড়া পৌর এলাকার পুকুরগুলো ভরাট করে ফেলা হয়েছে। যে কারণে অল্প বৃষ্টি হলেই জলাবদ্ধতা দেখা দেয় শহরে।’

মদিনা পাড়ার মাংস ব্যবসায়ী হুরাই বলেন, ‘শহরে জলাবদ্ধতা সমস্যা নিরসনে জনপ্রতিনিধিরা আন্তরিক নয়। ফলে জনদুর্ভোগ ফি বছর লেগেই আছে’।

লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান বলেন, লোহাগড়া উপজেলার একমাত্র স্টেডিয়াম শেখ রাসেল মিনি স্টেডিয়াম (মোল্লার মাঠ) দুই দিনের প্রবল বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় ছেলেমেয়েরা খেলাধুলা প্র্যাকটিস করতে পারছেন না। এ ছাড়াও পৌর এলাকায় যেসব খেলার মাঠ রয়েছে সব মাঠ গুলো পানিতে ডুবে গেছে। এতে করে ছেলে মেয়েেদের খেলাধুলা প্র্যাকটিসে সমস্যা হচ্ছে।

এ ব্যাপারে লোহাগড়া পৌরসভার প্যানেল মেয়র রাজিয়া সুলতানা বিউটি বলেন, গ শ্রেনীর পৌরসভা হওয়ায় প্রয়োজনের তুলনায় বরাদ্দ অপ্রতুল। তারপরও শহরের জলাবদ্ধতা নিরসনে আমরা সাধ্যমত কাজ করছি।

সিনিয়র করেস্পন্ডেন্ট October 6, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বাগেরহাটে জেলা প্রশাসনের সভা অনুষ্ঠিত
Next Article যশোরে নারী মাদক ব্যবসায়ী গাজা সহ আটক
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনা

কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনায় নিহত ৫

By জন্মভূমি ডেস্ক 2 minutes ago
বাগেরহাট

শরণখোলায় ওয়ার্ড বিএনপি কার্যালয় আগুনে ভষ্মীভূত

By জন্মভূমি ডেস্ক 7 minutes ago
বাগেরহাট

ফকিরহাটে অগ্নিকান্ডে ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

By জন্মভূমি ডেস্ক 14 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়নের প্রেক্ষাপট

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জীবন ও জীবিকার ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
কুষ্টিয়াশীর্ষ খবর/ তাজা খবর

কুষ্টিয়া বাইপাস সড়ক দূর্ঘটনা সিএনজির চালক সহ পাঁচযাত্রী নিহত 

By সিনিয়র করেস্পন্ডেন্ট 22 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?