By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: শরণখোলার রায়েন্দা বাজার খালের উপর সেতু নির্মাণ অনিশ্চিত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > শরণখোলার রায়েন্দা বাজার খালের উপর সেতু নির্মাণ অনিশ্চিত
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

শরণখোলার রায়েন্দা বাজার খালের উপর সেতু নির্মাণ অনিশ্চিত

Last updated: 2023/05/31 at 4:53 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

শেখ মোহাম্মদ আলী, শরণখোলা : শরণখোলা উপজেলা সদর রায়েন্দা বাজার খালের উপর সেতু নির্মাণ প্রকল্প বাস্তবায়ন অনিশ্চিত হয়ে পড়েছে। সেতুর সংযোগ সড়কে (এপ্রোচে) অবৈধ দোকানপাট থাকার কারণে এ অনিশ্চয়তা দেখা দিয়েছে। সেতু নির্মাণে এলজিইডি’র গ্রামীন সহায়তা সেতু প্রকল্প প্রায় ১০ কোটি টাকা সম্ভব্য ব্যায় নির্ধারণ করে প্রাক-প্রাক্কলন (ডিপিপি) তৈরি করেছে।
শরণখোলা উপজেলা প্রকৌশলী ফেরদৌস আলম বলেন, ২০২১ সালের ১৭ আগষ্ট উপজেলা সদর রায়েন্দা বাজারের সাথে খোন্তাকাটা ইউনিয়নের চলাচলের জন্য রায়েন্দা খালের উপর স্লাবের জরাজীর্ণ সেতুটি ভেঙ্গে পড়ে। সাথে সাথে রায়েন্দা ও খোন্তাকাটা ইউনিয়ন পরিষদ সাময়িক চলাচলের জন্য বিকল্প হিসেবে একটি কাঠের পুল নির্মাণ করে দেয়। এরপর শরণখোলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর গ্রামীন সহায়তা সেতু প্রকল্পের আওতায় সেতুটি নির্মাণের প্রস্তাব পাঠান। ৭৪ মিটার সেতুটি নির্মাণে সম্ভাব্য ব্যয় ধরা হয় ১০ কোটি টাকা। এরপর মাটি পরীক্ষা (সয়েল টেষ্ট) করে ডিজাইন প্রস্তুত করার জন্য গত ২০২২ সালের ডিসেম্বর মাসে অপর একটি বিশেষজ্ঞ দল সরেজমিন পরিদর্শনে এসে সেতুর এপ্রোচে বৈধ দোকানপাট দেখতে পান। এরপর থেকে তারা সেতুর কার্যক্রম বন্ধ করে দেন।
এব্যপারে গ্রামীন সহায়তা সেতু প্রকল্পের ডিজাইন প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলাম বলেন, সেতুটির উচ্চতা ও দৈর্ঘ্য হিসেবে দোকানপাটের কারণে এপ্রোচ করা যাচ্ছে না বলে তাদের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। তবে এপ্রোচের জায়গা পেলে পুনঃরায় প্রকল্পটি গ্রহন করা যেতে পারে।
খালটির একপাড়ে উপজেলা সদরের বাজার অন্য পাড়ে রয়েছে শরণখোলা সরকারি কলেজ, স্কুল-মাদ্রাসা, মিল-কারখানা ও মৎস্য বন্দরসহ বাজারের অপর একটি অংশ। তাই ওই সেতুটি উপজেলাবাসীর কাছে খুবই গুরুত্বপূর্ণ। সেতুটি না থাকায় ভ্যান-রিক্সাসহ যানবাহন সমূহকে তিন কিলোমিটার পথ ঘুরে উপজেলা সদর বাজারে আসতে হয়।
খোন্তাকাটা ইউপি চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন বলেন, বিকল্প হিসেবে তৈরী পুলটি এখন ঝুকিপূর্ণ হয়ে পড়ায় কয়েকটি খুঁটি দিয়ে সচল রাখা হয়েছে।
উপজেলা সদর রায়েন্দা ইউপি চেয়ারম্যান আজমল হোসেন মুক্তা বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেতু নির্মাণের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করলে আমাদের দায়িত্বে দোকানগুলো সরিয়ে নেয়া হবে।
বাগেরহাট-৪ আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাডভোকেট আমিরুল আলম মিলন বলেন, এপ্রোচ দখলে রাখা ব্যবসায়ীরা জায়গা ছেড়ে দেয়ার কথা বলে ছিলো। এ বিষয়ে তিনি খোঁজ খবর নিয়ে পরবর্তি পদক্ষেপ নিবেন বলে জানান।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 31, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পাইকগাছায় তামাকমুক্ত দিবসে আলোচনা সভা
Next Article মোরেলগঞ্জে ছাত্রীকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

উপকূলে শিশুদের ‌জীবন ‌সংগ্রামের

By Correspondent 46 minutes ago
সাতক্ষীরা

সাতক্ষীরায় গাছে গাছে মুকুল, ৭১ হাজার টন আম উৎপাদনের লক্ষ্য

By Correspondent 48 minutes ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার খালিশপুর ১০ নং ওয়ার্ডে প্রথম ধাপে ‘ফ্যামিলি কার্ড’

By সিনিয়র করেস্পন্ডেন্ট 56 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার খালিশপুর ১০ নং ওয়ার্ডে প্রথম ধাপে ‘ফ্যামিলি কার্ড’

By সিনিয়র করেস্পন্ডেন্ট 56 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

মানুষ কেন বাঘের শিকার?

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে শ্রমিক নেতা নিহত, অস্ত্রসহ এক স্যুটার অস্ত্রসহ আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?