By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: শহিদুল আলমের ‘কনশানস’সহ ফ্রিডম ফ্লোটিলার সব জাহাজ আটক করেছে ইসরায়েল
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > শহিদুল আলমের ‘কনশানস’সহ ফ্রিডম ফ্লোটিলার সব জাহাজ আটক করেছে ইসরায়েল
আন্তর্জাতিক

শহিদুল আলমের ‘কনশানস’সহ ফ্রিডম ফ্লোটিলার সব জাহাজ আটক করেছে ইসরায়েল

Last updated: 2025/10/08 at 1:47 PM
জন্মভূমি ডেস্ক 6 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : গাজার উদ্দেশে যাত্রা করা গাজা ফ্রিডম ফ্লোটিলা জানিয়েছে, ইসরায়েলি বাহিনী তাদের নৌবহরে হামলা চালিয়ে বেশ কয়েকটি জাহাজ আটক করেছে।
ফ্লোটিলার বরাত দিয়ে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বাহিনী প্রথমে ‘কনশানস’ জাহাজে হামলা করে, যেটিতে ৯৩ জন সাংবাদিক, চিকিৎসক ও অ্যাক্টিভিস্ট ছিলেন। এরপর তারা তিনটি ছোট জাহাজেও হামলা চালিয়ে সেগুলো আটক করে।
এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ও ফ্লোটিলায় অভিযান চালানোর কথা নিশ্চিত করেছে।
পোস্টে দাবি করা হয়, আইনগত নৌ-অবরোধ লঙ্ঘনের ও যুদ্ধক্ষেত্রে প্রবেশের আরেকটি প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।
এতে আরও বলা হয়, ‘জাহাজ ও যাত্রীদের ইসরায়েলি বন্দরে পাঠানো হচ্ছে। সব যাত্রী নিরাপদ ও সুস্থ আছেন। আশা করা হচ্ছে, যাত্রীদের দ্রুত নির্বাসিত করা হবে।’
এদিকে, ফ্রিডম ফ্লোটিলার ওয়েবসাইটে থাকা ফ্রিডম ফ্লোটিলা ও কনশাসন ট্র্যাকারে বহরে থাকা ৯টি জাহাজই আটক করা হয়েছে বলে দেখা গেছে।
এই বহরের অংশ হিসেবে গাজা অভিমুখে থাকা কনশানস নৌযানে ছিলেন দৃকের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলম।
বুধবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, আমি শহিদুল আলম, বাংলাদেশের একজন ফটোগ্রাফার ও লেখক। যদি আপনারা এই ভিডিওটি দেখে থাকেন, তবে জেনে রাখুন– আমাদের সমুদ্রে আটক করা হয়েছে এবং ইসরায়েলের দখলদার বাহিনীর দ্বারা আমি অপহৃত হয়েছি। যে দেশটি গাজায় গণহত্যা চালাচ্ছে এবং যাদের সক্রিয় সহযোগিতা ও সহায়তা করছে মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা শক্তিগুলো। আমি আমার সব কমরেড ও বন্ধুর কাছে আবেদন জানাচ্ছি যেন তারা ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যায়।

জন্মভূমি ডেস্ক October 8, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মোরেলগঞ্জে বাস চাপায় শিক্ষকের মৃত্যু
Next Article শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
আরো পড়ুন
আন্তর্জাতিক

ইরান যেসব দাবি না মানায় ভেস্তে যায় আলোচনা

By Tanvir 13 minutes ago
আন্তর্জাতিক

ইরানে ইসরায়েলের অভিযান এখনও শেষ হয়নি : নেতানিয়াহু

By Tanvir 15 minutes ago
আন্তর্জাতিক

এক বৈঠকে চুক্তি হবে, কেউ আশা করেনি : ইরান

By Tanvir 21 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক

ইরান যেসব দাবি না মানায় ভেস্তে যায় আলোচনা

By Tanvir 13 minutes ago
আন্তর্জাতিক

ইরানে ইসরায়েলের অভিযান এখনও শেষ হয়নি : নেতানিয়াহু

By Tanvir 15 minutes ago
আন্তর্জাতিক

এক বৈঠকে চুক্তি হবে, কেউ আশা করেনি : ইরান

By Tanvir 21 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?