
জন্মভূমি রিপোর্ট : শিক্ষাবীদ ফকির আবু হোসেন রোববার দুপুর ২টায় নিজ বাড়িতে দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৭ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র ও ৪ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয় ও নর্থ ওয়েস্টার্ন বিশ^বিদ্যালয়ের প্রাক্তন ট্রেজারার, আযম খান সরকারি কমার্স কলেজের প্রাক্তন অধ্যাপক, মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, সদর থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন। রোববার বাদ এশা আযম খান সরকারি কমার্স কলেজ চত্বরে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে টুটপাড়া কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
জানাযায় উপস্থিত ছিলেন নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক, খুবির উপাচার্য ড. মাহমুদ হাসান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, বিএনপি নেতা নজরুল ইসলাম মঞ্জু, এড. মো: সাইফুল ইসলাম, শহিদুল হক মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, এড খন্দকার মজিবর রহমান, মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, ফেরদৌস আলম চাঁন ফরাজী, কাউন্সিলর ইমাম হাসান চৌধুরী ময়না, বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জমান মনি, জাফর উল্লাহ খান সাচ্চু, আসাদুজ্জামান রাসেল, মোড়েলগঞ্জ পৌরসভার মেয়র এড. মনিরুল হক তালুকদারসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, মরহুমের ছাত্র ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। জানাযার পরে তার মরদেহে পুষ্পস্তবক অর্পণ করেন মহানগর আওয়ামী লীগ, মহানগর স্বেচ্ছাসেবক লীগ ও এপিসি স্কুলের কর্মকর্তা ও নেতৃবৃন্দ। এদিকে শিক্ষাবীদ ফকির আবু হোসেনের মৃত্যুতে বিভিন্ন মহল শোক জানিয়ে ববিৃতি দিয়েছেন।
॥ আওয়ামী লীগ ॥
ফকির আবু হোসেনের মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও নব নির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক, সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশীদ, মহানগর সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, জেলা সাধারণ সম্পাদক এড. সুজিত অধিকারী।
॥ খুলনা বিশ^বিদ্যালয় ॥
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন প্রাক্তন ট্রেজারার ফকির আবু হোসেনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। অনুরূপভাবে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস।
॥ সাবেক ভিপি পরিষদ ॥
তার মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, খুলনা কর্মাস কলেজ ভিপি পরিষদের অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, এ্যাড. মো. সাইফুল ইসলাম, শাহ মো. হাফিজুর রহমান, চৌধুরী বাশার ওয়াদুদ সুমন, এম এ নাসিমসহ সকল সদস্যবৃন্দ।
॥ সদর থানা আওয়ামী লীগ ॥
তার মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলামসহ সকল সদস্যবৃন্দ।
॥ মহানগর কৃষকলীগ ॥
তার মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন মহানগর কৃষকলীগের আহ্বায়ক ও সদস্য সচিবসহ সকল সদস্যবৃন্দ।