By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বাংলাদেশ ২০৪১ সালে উন্নত দেশে পরিণত হবে: সেখ জুয়েল
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বাংলাদেশ ২০৪১ সালে উন্নত দেশে পরিণত হবে: সেখ জুয়েল
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বাংলাদেশ ২০৪১ সালে উন্নত দেশে পরিণত হবে: সেখ জুয়েল

Last updated: 2024/01/02 at 12:35 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল বলেছেন, বিএনপি-জামায়াত সরকার খুনিদের মদদ দিয়েছে। দেশের মানুষকে শোষণ করেছে। তাদের এই রাজনীতি বন্ধ করেছেন শেখ হাসিনা। তিনিই বাংলাদেশে উন্নয়নের রাজনীতি নিয়ে এসেছেন। উন্নয়নের মাধ্যমে বিশ্বে বাংলাদেশের চিত্র পাল্টে দিয়েছেন। জননেত্রী শেখ হাসিনার দুরদর্শী নেতৃত্বের কারণে বাংলাদেশে মাত্র ২০ হাজার লোক করোনা মহামারিতে মারা যায়। যেটা ছিল বিশ্বের অনেক উন্নত দেশের তুলনায় খুবই কম।

তিনি আরও বলেন, শেখ হাসিনা যা কিছু করেছেন তা বাংলাদেশের ইতিহাসে কেউ করেনি। তিনি দেশকে উন্নয়নের রোল মডেল বানিয়েছেন, উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে গেছেন। মেট্রোরেল, পদ্মাসেতু, কর্ণফুলী টানেল, ফোর লেন ও এইট লেনের রাস্তা করেছেন। তিনি বা তার দল ক্ষমতায় থাকলে বাংলাদেশ ২০৪১ সালে উন্নত দেশে পরিণত হবে। এই আস্থা আমাদের রাখতে হবে।

সোমবার দুপুরে জেলা আইনজীবী সমিতির বঙ্গবন্ধু হলে জেলা আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনা কমিটি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এবং নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এ্যাড. মো. এনামুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব এ্যাড. তারিক মাহমুদ তারার পরিচালনায় সভায় বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী, এ্যাড. কাজী বাদশা মিয়া, এ্যড. এম এম মুজিবুর রহমান, এ্যাড. পারভেজ আলম খান, এ্যাড. আহমেদ উল্লাহ সিলু, এ্যাড. আইয়ুব আলী শেখ, রজব আলী, এ্যাড. নিমাই রায়, এ্যাড. ফরিদ আহমেদ, এ্যাড. অলোকা নন্দা দাস, এ্যাড. আনিছুর রহমান পপলু। এসময়ে উপস্থিত ছিলেন এ্যাড. নব কুমার চক্রবর্তী, এ্যাড. কে এম ইকবাল হোসেন, এ্যাড. এম এম সাজ্জাদ আলী, এ্যাড. কে এম মিজানুর রহমান, এ্যাড. পিযুস দত্ত, এ্যাড. শফিউল আলম সুজন, এ্যাড. সুলতানা রহমান শিল্পীসহ জেলা আইনজীবী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে তিনি সকালে নগরীর ২৫নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। পরে সন্ধ্যায় নগরীর ২১নং ওয়ার্ডে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। রাতে খুলনা প্রেসক্লাবের শহীদ শেখ আবু নাসের ব্যাংকুয়েট হলে খুলনায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এসকল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা-২ আসনের আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি কাজি আমিনুল হক, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, মিজানুর রহমান মিজান, সেখ জুয়েল এমপির কনিষ্ট পুত্র শেখ ফারজান নাসের, শ্যামল সিংহ রায়, কাউন্সিলর আলী আকবর টিপু, মফিদুল ইসলাম টুটুল, এ্যাড. মো. সাইফুল ইসলাম, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, কাউন্সিলর ফকির সাইফুল ইসলাম, জামিরুল হুদা জহর, মুন্সি সেলিম হোসেন, কাউন্সিলর ইমরুল হাসান, কাউন্সিলর কনিকা সাহা, প্রশান্ত কুমার কুন্ড, এ্যাড. তারিক মাহমুদ তারা, বীর মুক্তিযোদ্ধা মোতালেব মিয়া, সফিকুর রহমান পলাশ, এম এ নাসিম, শেখ শাহজালাল হোসেন সুজন, এস এম আসাদুজ্জামান রাসেলহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 2, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ফকিরহাটে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু, আহত ১
Next Article খুলনা-৫ আসনের নৌকা প্রতিকের প্রার্থী নারায়ন চন্দ্র চন্দ’র গণসংযোগ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়

জাতীয় সংসদে আজ ২০ বিল পাশ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 38 seconds ago
আন্তর্জাতিক

ইরানে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৮ লক্ষ কোটি টাকা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ, ফিরে যাচ্ছে শারজায়

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ, ফিরে যাচ্ছে শারজায়

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে ৫০

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 minutes ago
খুলনামহানগর

বাংলা নববর্ষ উপলক্ষ্যে প্রতিযোগিতা ১২ এপ্রিল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 34 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?