By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: শেখ হাসিনা তের বছর আওয়ামীলগকে টিকিয়ে রেখেছেন:শেখ সোহেল
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > শেখ হাসিনা তের বছর আওয়ামীলগকে টিকিয়ে রেখেছেন:শেখ সোহেল
জেলার খবররাজনীতিশীর্ষ খবর/ তাজা খবর

শেখ হাসিনা তের বছর আওয়ামীলগকে টিকিয়ে রেখেছেন:শেখ সোহেল

Last updated: 2021/12/01 at 8:56 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 4 years ago
Share
SHARE

যশোর অফিস,: যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল উদ্দিন বলেন শেখ হাসিনা ১৩ বছর আওয়ামীলগকে টিকিয়ে রেখেছেন। আর কেউ না। তিনি দেশটিকে আগলে রেখেছেন, উন্নয়ন করেছেন। বিশ্বে যদি এমন আরও ৫ জন শেখ হাসিনা থাকতেন, তাহলে সারা বিশ্বেই পরিবর্তন ঘটতো। উন্নয়নের জোয়ার তৈরি হতো। বুধবার যশোর জেলা যুবলীগের বর্ধিত সভায় এ কথা বলেন প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল উদ্দিন। যশোর সিসিটিএস’র সম্মেলন কক্ষে দিনব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে আগামী ২৩ জানুয়ারি যশোর জেলা যুবলীগের সম্মেলন অুনষ্ঠিত হওয়ার ঘোষণা দেয়া হয়। সম্মেলনটি সম্পন্ন হলে মেয়াদ উত্তীর্ণের ১৫ বছর পর কমিটি পাবে যশোর জেলা। যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল উদ্দিন বলেন, আমরা যোগ্যদের ক্ষমতায় বসাবো। আপনারা সৎ ও যোগ্যদের ব্যাপারে সুপারিশ করেন। আমরা সেটি বিবেচনা করে দেখাবো। আপনারা হতাশ হবেন না। বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধুকে বিশ্বাস করে ঠকেনি। আপনারাও ঠকবেন না। এখন বঙ্গবন্ধুর পরিবারকে বিশ্বাস করে দেখেন, আপনারাও ঠকবেন না। প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল উদ্দিন আরও বলেন, শুধু ৭৫’এ’ই বঙ্গবন্ধু পরিবারের ওপর হামলা হয়নি। এরপরও একাধিকবার আঘাত এসেছে। প্রধানমন্ত্রীকে আঘাত করা হয়েছে। আমাদের পরিবারের ওপরও বারবার আঘাত এসেছে। ওয়ান ইলেভেনের সময়ও কারাবরণ করতে হয়েছে। কিন্তু আমরা থেমে থাকিনি। আমাদের পরিবার থেমে থাকেনি। শেখ সোহেল উদ্দিন বলেন, এখন আমাদের সাথে যুবলীগ রয়েছে। যতই আঘাত আসুক, তারা আমাদের রক্ষা করেছে, এখনও করবে। আপনারা প্রধানমন্ত্রীর উন্নয়নের বিষয়টি সাধারণ মানুষের কাছে তুলে ধরবেন। এভাবেই আমরা দেশকে আরও এগিয়ে নিয়ে যাবো। বঙ্গবন্ধুর সোনার বাংলা তাহলেই প্রতিষ্ঠিত হবে। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাড. ড. শামীম আল সাইফুল সোহাগ, প্রেসিডিয়াম সদস্য আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, যুবলীগের কেন্দ্রীয় সদস্য বেলাল হোসেন, নাজমুল হাসান, হুমায়ুন সুলতান, আবদুল্লাহ রানা, অমিত কুমার বসু প্রমুখ। সভাপতিত্ব করেন জেলা যুবলীগের সভাপতি ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী। পরিচালনায় ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু।#

সিনিয়র করেস্পন্ডেন্ট December 1, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনা স্বেচ্ছাসেবক লীগের উদ্দ্যেগে বাঙালীর মূক্তিসংগ্রামের আলোকচিত্র প্রদর্শনী
Next Article যশোরে যুবলীগের বর্ধিত সভাকে ঘিরে সংঘর্ষ, ছুরিকাঘাতে ১০ জন আহত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে উপকূলের বাঁধ

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

পরিবেশ ‌দূষণ প্রতিরোধে নাগরিক সচেতনতা জরুরি

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
সাতক্ষীরা

মাহে রমজানে করণীয়

By Correspondent 13 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে উপকূলের বাঁধ

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

পরিবেশ ‌দূষণ প্রতিরোধে নাগরিক সচেতনতা জরুরি

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
সাতক্ষীরা

মাহে রমজানে করণীয়

By Correspondent 13 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?