By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: শ্যামনগরে উপকূলীয় কৃষিপ্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রের চর্চাকারীদের অভিজ্ঞতা বিনিময় সফর
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > শ্যামনগরে উপকূলীয় কৃষিপ্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রের চর্চাকারীদের অভিজ্ঞতা বিনিময় সফর
সাতক্ষীরা

শ্যামনগরে উপকূলীয় কৃষিপ্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রের চর্চাকারীদের অভিজ্ঞতা বিনিময় সফর

Last updated: 2025/05/02 at 12:43 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 12 months ago
Share
SHARE

সিরাজুল ইসলাম, শ্যামনগর : বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলের কৃষিপ্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রের চর্চাকারীদের নিয়ে একটি অভিজ্ঞতা বিনিময় সফর অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টা থেকে শ্যামনগর উপজেলার ৬টি ইউনিয়নের মোট ১৬টি কৃষিপ্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রের চর্চাকারীরা এবং যুব স্বেচ্ছাসেবী সংগঠন সুন্দরবন স্টুডেন্টস সলিডারিটি টিমের প্রতিনিধিরা এই আয়োজনে অংশ নেন। সফরকারীরা মথুরাপুর, পানখালী, শ্রীফলকাটি ও ধুমঘাট গ্রামের মোট ৪টি কৃষিপ্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তারা বিভিন্ন অঞ্চলের টেকসই কৃষি চর্চা, মাটির স্বাস্থ্য রক্ষা, অভিযোজিত চর্চা এবং প্রতিবেশবান্ধব পদ্ধতির বাস্তব প্রয়োগ সরেজমিনে দেখেন। অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা ও শেখার বিষয়গুলো একে অপরের সাথে ভাগ করে নেন, যা ভবিষ্যতের কৃষি চর্চায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। স্থানীয় কৃষকদের দক্ষতা উন্নয়ন এর জন্য অত্র অঞ্চলের কৃষক-কৃষাণীদের আয়োজনে এবং বেসরকারি উন্নয়ন ও গবেষণা প্রতিষ্ঠান বারসিক এর কারিগরি সহায়তায় এই অভিজ্ঞতা সফরে নেতৃত্ব দেন শ্রীফলকাটি কৃষিপ্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রের তত্ত¡বধায়ক গোবিন্দ মন্ডল ও বারসিকের কর্মসূচী কর্মকর্তা বিশ্বজিৎ মন্ডল। অনুষ্ঠানে উপস্থিত অংশগ্রহনকারীরা অভিজ্ঞতা বিনিময়ের এই উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চলমান রাখার আহ্বান জানান। সবকটি কৃষিপ্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্র পরিদর্শন শেষে শাপলা নারী উন্নয়ন সংগঠনের নিজস্ব কার্যালয়ে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় নিজেদের অর্জিত অভিজ্ঞতার আলোকে বক্তব্য রাখেন আব্দুল হাকিম, সরমা রানী, কেরামত আলী, দেলোয়ারা বেগম, মিতা রানী মন্ডল, কনিকা রানী, সাইদুল ইসলাম, পবিত্র মন্ডল প্রমুখ। মতবিনিময় সভা শেষে ধুমঘাট কৃষিপ্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রের চর্চাকারী ও জাতীয় কৃষি পদকপ্রাপ্ত কৃষাণী অল্পনা রাণী মিস্ত্রির তত্ত্বাবধানে তার বাড়ীতে উৎপাদিত সবজি দিয়ে দুপুরের খাবারের আয়োজন করেন। প্রায় ৩০ জন অংশগ্রহণকারী ঐতিহ্যবাহী ও স্থানীয় খাবারের এ আয়োজনে অংশ নেন। মেনুতে ছিল থানকুনি পাতা ভর্তা, স্থানীয় জাতের পুটি মাছের ঝোল, কলার মোচা ভাজা, পাঁচ প্রকার অচাষকৃত শাক ভাজা, শুকনো বিটকটি, মুলা ও গাজর ভাজা, সরিষা দিয়ে রুই মাছ রান্না, দেশি মুরগির মাংস, কাঁচা আমের চাটনি ও ডাল। আয়োজকরা জানান, এই ধরনের সফর কৃষকদের আত্মবিশ্বাস বাড়ায় এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহনশীল কৃষি চর্চা বিস্তারে বড় ভূমিকা রাখে।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 29, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কালিগঞ্জে বেড়িবাঁধের মেরামতের কাজ পরিদর্শনে খুলনার অতিরিক্ত প্রধান প্রকৌশলী
Next Article শ্যামনগরের কালিঞ্চি খাল পুনঃখনের কাজ উদ্বোধন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনামহানগর

সরকার জরুরি ভিত্তিতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু করেছে– কেসিসি প্রশাসক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনামহানগর

সরকার জনগণের আকাঙ্ক্ষাকে তোয়াক্কা না করে গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে–মাওলানা আবুল কালাম আজাদ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

সাতক্ষীরায় কালবৈশাখীর তাণ্ডবে ঝরে যাচ্ছে আম চাষিদের স্বপ্ন

By Correspondent 7 hours ago
সাতক্ষীরা

তালায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

By জন্মভূমি ডেস্ক 12 hours ago
সাতক্ষীরা

সাতক্ষীরা বরসা এনজিওর ফাঁদে হাজার কোটি টাকা ,পাওনাদাররা কাঁদবে আর কতদিন

By Correspondent 17 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?