By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: শ্যামনগরে তরমুজ চাষিদের আগাম প্রস্তুতি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > শ্যামনগরে তরমুজ চাষিদের আগাম প্রস্তুতি
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

শ্যামনগরে তরমুজ চাষিদের আগাম প্রস্তুতি

Last updated: 2024/11/28 at 11:48 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

সিরাজুল ইসলাম, শ্যামনগর  : শ্যামনগরে আগামী রমজান কে সামনে রেখে বেশি লাভের আশায় বেশি দামে তরমুজ বিক্রি করার জন্য এবার আগাম প্রস্তুতি নিচ্ছে তরমুজ চাষিরা। আমন ধান কাটতে না কাটতেই শুরু করেছে তরমুজ চাষের প্রস্তুতি বিশেষ করে শ্যামনগরে কৈ খালি, ইশ্বরীপুর, মুন্সীগঞ্জ,ভুরুলিয়া, কাশিমাড়ি, শ্যামনগর সদর সহ অনেক এলাকায় গ্রামে তরমুজ চাষ হয়ে থাকে শ্যামনগরে মত্স্য চাষে বিখ্যাত হলেও এখন তরমুজ চাষে বিখ্যাত। শ্যামনগরে তরমুজ এতো মিষ্টি সাদে ও মানে ভালো তাই ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় শ্যামনগরে তরমুজের সুনাম ও চাহিদা অনেক বেশি। তাই এখনও চাষের সময় না হলেও তরমুজ চাষিরা রমজানে ঢাকা সহ বাইরে জেলার বাজার ধরার জন্য আগে ভাগে মাঠে নেমে পড়েছে। মুন্সীগঞ্জ ইউনিয়নের মথুরাপুর গ্রামের তরমুজ চাষি হারান মন্ডল জানান তিনি প্রতি বছর ১০ কাঁটা জমিতে তরমুজ চাষ করছেন গতো মৌসুমে তাকে খরজ বাদ দিয়ে ৬২ হাজার টাকা লাভ হয়েছে তাই এবার দেড় বিঘা জমিতে তরমুজ চাষ করবে বলে আগাম প্রস্তুতি নিচ্ছে। তিনি আরো জানান আবহাওয়া অনুকূলে থাকলে এবার একটা বড়ো ধরনের লাভ করবে। তিনি বলেন তরমুজের দানা মাটিতে পুঁতে ৭৫/৮০ দিনের মধ্যে মিষ্টি তরমুজ উত্তোলন করা যায়।

“ইশ্বরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাড শোকর আলি এই প্রতিবেদককে বলেন তরমুজ চাষিদের সবধরনের কৃষি সহযোগীতা করার জন্য আমরা শ্যামনগর কৃষি অফিসে আগাম চাহিদা দিয়েছে। তিনি নিজেও কিছু জমিতে তরমুজ চাষ করবেন বলে প্রস্তুতি নিচ্ছেন।

ভুরুলিয়া ইউনিয়নের সিরাজপুর গ্রামের আনছার মাঝি এই প্রতিবেদককে জানান গত মৌসুমে তিনি ৩ বিঘা জমিতে ২ পদের তরমুজ চাষ করেছিল প্রথম বছর বুঝে উঠতে না পারায় একটু নাবিতে চাষ পড়ে যায়। তবুও খরচ বাদ দিয়ে ৬০ হাজার টাকা লাভ হয়েছে। এবার তিনি ৪ বিঘা জমিতে ২ পদের তরমুজ চাষ করবেন বলে আগে ভাগে প্রস্তুতি নিয়ে বসে আছে। আনছার মাঝি আরও জানান তার এলাকায় এবার নতুন করে অনেক চাষি প্রস্তুতি নিচ্ছে তরমুজ চাষের জন্য।

উপজেলা কৈ খালি ইউনিয়নের আনিছুর গাজী জানান গতো বছর সে এক একর জমিতে তরমুজ চাষ করেছে সব তরমুজ পাইকারি পাটিরা কিনে ঢাকার বাজারে নিয়ে গেছে।এবার তিনি সবে মাত্র আমন ধান কেটে বাড়ি তুলে তরমুজ চাষের জন্য খেত একটু সুখিয়ে নিচ্ছে তাড়াতাড়ি আবার নতুন করে ২ একর জমিতে তরমুজ চাষ করবেন। তিনি আরও বলেন ইতোমধ্যে উন্নত মানের তরমুজের বিচ সংগ্রহ করেছেন। গত বছর তিনি খরচ বাদে ১ লাখ টাকা লাভ করেছেন।

ইশ্বরীপুর ইউনিয়নের ধুম ঘাট গ্রামের মাজেদ আলি জানান তিনি গতবছর ১ বিঘা জমিতে তরমুজ চাষ করে ছিল। তার তরমুজের মান এতো ভালো হয়েছিল যে ঢাকার পাইকারি পাটিরা খেত থেকে ৩৫ টাকা কেজিতে সব মাল কিনে নিয়ে যায়। অল্প কিছু ছোট খাটো মাল ছিল সেগুলো তিনি নিজেও স্থানীয় বংশিপুর বাজারে ৩০/৩৫ টাকা কেজিতে বিক্রিয় করেন। এবার তিনি দেড় বিঘা জমিতে তরমুজ চাষ করবে বলে সব প্রস্তুতি সম্পন্ন করেছে।যাতে আগামী মাহে রমজান মাসে এই তরমুজ খেত থেকে বাজারে তুলতে পারে সেভাবে প্রস্তুতি নিচ্ছে।

কাশিমাড়ি ইউনিয়নের খুঁটি কাঁটা গ্রামের শওকাত সানা জানান তিনি গতবছর ১০ কাঁটা জমিতে তরমুজ চাষ করে খরজ বাদে ২৫ হাজার টাকা লাভ করেন। তিনি প্রথম বার ভালো বুঝে উঠতে পারেনি। এবার তিনি দেড় বিঘা জমিতে তরমুজ চাষ করবেন এবং রমজান মাসে যাতে মাঠ থেকে তরমুজ বাজার জাত করতে পারে সেই লক্ষ্যে নিয়ে তড়িঘড়ি প্রস্তুতি নিচ্ছে।

শ্যামনগর উপজেলা কৃষি অফিসার নাজমুল হুদা জানান গত মৌসুমে শ্যামনগর উপজেলায় মোট ৯০০ হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছিল। এর মধ্যে কাশিমাড়ি ইউনিয়নে ১৫০ হেক্টর কৈ খালি ইউনিয়নে ২৫০ হেক্টর শ্যামনগর সদরে ১০০ হেক্টর ভুরুলিয়া ইউনিয়নে ১০০ হেক্টর আটুলিয়া ইউনিয়নে ১০০ হেক্টর মুন্সীগঞ্জ ইউনিয়নে ৫০ হেক্টর ও ইশ্বরীপুর ইউনিয়নে ১৫০ হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছিল ২০২৫ সালে সব রেকর্ড ভেঙে শ্যামনগর উপজেলায় দেড় হাজার হেক্টর জমিতে তরমুজ চাষ হবে এবং সব চাষিরা পাল্লা দিয়ে আগামী রমজান মাসে মানুষের মুখে তরমুজ তুলে দেবে বলে সকল প্রকার প্রস্তুতি নিচ্ছে বলে তার কাছে খবর রয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 28, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনা জেলায় বেড়েছে অপরাধ প্রবণতা: প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত মাদকের ছড়াছড়ি
Next Article ডুমুরিয়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে শ্রমিক নেতা নিহত, অস্ত্রসহ এক স্যুটার অস্ত্রসহ আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
খুলনামহানগর

আমি এবং আমার পরিবার দুর্নীতির ঊর্ধ্বে আছি বিধায় কাউকে দুর্নীতি করতে দেয়া হবে না- আলি আসগার লবি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
খুলনামহানগর

খুলনাকে পরিচ্ছন্ন মশামুক্ত নিরাপদ শহর করতে চাই — কেসিসি প্রশাসক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে শ্রমিক নেতা নিহত, অস্ত্রসহ এক স্যুটার অস্ত্রসহ আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার নদ-নদীতে মাছের কমেছে প্রাকৃতিক উৎপাদন

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
সাতক্ষীরা

ফিতরা কার ওপর ওয়াজিব, কখন-কাকে দিতে হবে

By Correspondent 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?