By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: শ্যামনগরে বোরো আবাদে কৃষকের আগ্রহ বেড়েছে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > শ্যামনগরে বোরো আবাদে কৃষকের আগ্রহ বেড়েছে
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

শ্যামনগরে বোরো আবাদে কৃষকের আগ্রহ বেড়েছে

Last updated: 2024/12/31 at 2:19 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

সিরাজুল ইসলাম, শ্যামনগর : সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বোরো আবাদের প্রতি কৃষকের আগ্রহ দিনের পর দিন বেড়ে চলেছে। বর্তমানে বোরো চাষে কৃষকরা সময় কাটাচ্ছেন। কৃষকের প্রধান ফসল আমন ঘরে উঠানোর সাথে সাথেই শুকনা মৌসুমের ধান বোরো আবাদের প্রতি কৃষকরা ব্যাপকভাবে ঝুঁকে পড়েছে।

উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোদাচ্ছের বিল্যা জানান, চলতি বোরো মৌসুমে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ৩৫০০ হেক্টর। গত বছর উপজেলায় বোরো চাষ হয়েছিল ২৭০০ হেক্টর জমিতে এবং ফলনও ভাল ছিল। লবনাক্ত এলাকা শ্যামনগর উপজেলা হলেও লবন সহিষ্ণু ধান চাষে কৃষকের আগ্রহ বেশী।

উপজেলার মুন্সিগঞ্জ ইউপির ধানখালী গ্রামের বোরো চাষি সুপদ বৈদ্য বলেন তিন বিঘা জমিতে বোরো ধানের চাষ করা হচ্ছে। গতবছর একই জমিতে বোরো ধানের চাষ করে ভাল ফসল পেয়েছেন। জেলেখালী গ্রামের বোরো চাষি নিরঞ্জন মন্ডল বলেন বোরো ধান চাষ তিনি বেশ কয়েক বছর যাবত করে আসছেন এবং ফলনও পাচ্ছেন ভাল। কিন্ত তিনি বলেন বোরো চাষের প্রধান অন্তরায় মিষ্টি পানির অভাব। যে সকল খাল এলাকায় রয়েছে সে গুলিতে লবন পানি ভরা থাকে, লিজ দেওয়া থাকে। আবার পলি পড়ে ভরাট হওয়ার উপক্রম হয়েছে। কৈখালী গ্রামের বোরো চাষি লুৎফর রহমান বলেন দুই বিঘা জমিতে বোরো আবাদ করা হয়েছে নিজস্ব পুকুরের পানি ও বৃষ্টির পানি ভরসা করে। তিনি বলেন এমন অনেক চাষি আছেন তারা তার মত আকাশ পানে চেয়ে থাকেন নিজস্ব সংরক্ষিত পানি ফুরিয়ে গেলে। এ জন্য তারা খাল গুলিতে মিষ্টি পানি সংরক্ষণের দাবী জানান।

শ্যামনগর ইউপির বোরো চাষি শেখ সিরাজুল ইসলাম বলেন উপজেলায় আমন ফসলের পর বোরো ধান চাষে কৃষকের আগ্রহ দিনের পর দিন বেড়ে চলেছে। এ ক্ষেত্রে উপজেলার প্রতিটি ইউপির খাল গুলি পুনঃখনন করা, মিষ্টি পানি সংরক্ষণ করা ও বোরো চাষিদের মাঝে লিজ দেওয়া জরুরী হয়ে পড়েছে।

উপজেলা কৃষি অফিসার নাজমুল হুদা জানান, শ্যামনগর উপজেলায় বোরো ধান চাষে কৃষকের আগ্রহ বেড়ে চলেছে যেভাবে সেক্ষেত্রে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। তিনি অনুমান করে বলেন ২৫০০ হেক্টর জমিতে বোরো আবাদ হতে পারে। উপজেলায় এ পর্যন্ত ১৪০০ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়ে গেছে। উপজেলায় কৃষকরা লবন সহিষ্ণু জাত বিনা-১০, ব্রি-৬৭ ও হাইব্রিড জাতের ধান চাষ করে থাকেন বলে জানা যায়। উপজেলা কৃষি অফিসার বলেন উপজেলায় ১২০টির অধিক খাল রয়েছে যে গুলি পুনঃখনন করে মিষ্টি পানি সংরক্ষণ করা হলে কৃষকরা শুকনা মৌসুমে বোরো ধান চাষ সহ অন্যান্য ফসল আবাদ করতে পারেন। এখানে মিষ্টি পানির সংকট রয়েছে বলে তিনি উল্লেখ করেন। উপজেলায় লবনাক্তার প্রকোপ থাকলেও লবন সহিষ্ণু ধান চাষ করে কৃষকরা সফল হচ্ছেন বলে তিনি জানান। বর্তমানে জমিতে ৩/৪  পিপিটি পরিমান লবন রয়েছে বলে জানা যায়। উপজেলা কৃষি অফিসার এস এম এনামুল ইসলাম বোরো চাষিদের বেশি বেশি জৈব সার ব্যবহার করার কথা বলেছেন। এবং অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন। এবং লবনাক্ততার পরিমাপ মাপার জন্য অফিসে যোগাযোগ করতে বলেছেন।

শ্যামনগর উপজেলা চিংড়ী চাষের প্রবন এলাকা হলেও চিংড়ীতে বেশী লাভবান না হওয়ায় কৃষকরা আমন, বোরো ধান চাষ সহ অন্যান্য ফসল আবাদের প্রতি ঝুঁকে পড়ছেন। মুন্সিগঞ্জ ,কৈখালী, রমজাননগর, ভূরুলিয়া, নুরনগর,শ্যামনগর সহ অন্যান্য ইউনিয়নে বোরো আবাদের ব্যাপকতা বেড়ে চলেছে। এলাকার সচেতন মহলের মতে জোনিং সিস্টেমে ধান ও চিংড়ী চাষ করা সময়ের দাবী বলে অনেকে মত প্রকাশ করেছেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 31, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যশোরে লাইসেন্স বাদেই চলছে সেচ কার্যক্রম, চার মাসেও ব্যবস্থা নেয়নি বিএডিসি
Next Article আবারো অশান্ত সুন্দরবন বেড়েছে বনদস্যুদের দাপট
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

উপকূলে শিশুদের ‌জীবন ‌সংগ্রামের

By Correspondent 1 hour ago
সাতক্ষীরা

সাতক্ষীরায় গাছে গাছে মুকুল, ৭১ হাজার টন আম উৎপাদনের লক্ষ্য

By Correspondent 1 hour ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার খালিশপুর ১০ নং ওয়ার্ডে প্রথম ধাপে ‘ফ্যামিলি কার্ড’

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

উপকূলে শিশুদের ‌জীবন ‌সংগ্রামের

By Correspondent 1 hour ago
সাতক্ষীরা

সাতক্ষীরায় গাছে গাছে মুকুল, ৭১ হাজার টন আম উৎপাদনের লক্ষ্য

By Correspondent 1 hour ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার খালিশপুর ১০ নং ওয়ার্ডে প্রথম ধাপে ‘ফ্যামিলি কার্ড’

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?