By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: শ্যামনগরের কালিঞ্চি খাল পুনঃখনের কাজ উদ্বোধন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > শ্যামনগরের কালিঞ্চি খাল পুনঃখনের কাজ উদ্বোধন
সাতক্ষীরা

শ্যামনগরের কালিঞ্চি খাল পুনঃখনের কাজ উদ্বোধন

Last updated: 2025/04/29 at 5:51 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 12 months ago
Share
SHARE

সিরাজুল ইসলাম, শ্যামনগর : সাতক্ষীরার শ্যামনগরে পানির নিরাপত্তা নিশ্চিতকরণ ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে কালিঞ্চি খাল পুনঃখনন শুরু হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) ইসলামিক রিলিফ বাংলাদেশের সহায়তায় এই খাল পুনঃখনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন শ্যামনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রনি খাতুন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, শ্যামনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিরাজ হোসেন খান, ইসলামিক রিলিফ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর তালহা জামাল, প্রোগ্রাম বিভাগের প্রধান এনামুল হক, রমজাননগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল হামিল লাল্টু ও খাল ব্যবস্থাপনা কমিটির প্রতিনিধিবৃন্দ।
এসময় জানানো হয়, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকিতে থাকা শ্যামনগরে প্রাকৃতিক দুর্যোগ ও লবণাক্ততা প্রতিরোধ করে পানি সংকট দূরীকরণ এবং কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে এই খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে।
একইসঙ্গে খালে কাঠের সেতু নির্মাণের জন্য স্থানীয় জনগণ প্রায় ৩ লাখ টাকা অবদান রেখেছে।
নতুনভাবে পুনঃখননকৃত খালে বর্ষাকালে বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে ভূগর্ভস্থ পানির স্তর উন্নয়নে সহায়তা করবে এবং খরার সময় সেচের জন্য পানি সরবরাহ নিশ্চিত করবে।
এর মাধ্যমে পার্শ্ববর্তী এলাকার দশ হাজারেরও বেশি মানুষ কৃষি উৎপাদন বাড়িয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

একইসঙ্গে খালটি লবণাক্ততা নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে এবং পানি ব্যবস্থাপনায় টেকসই সমাধান হবে।
এছাড়া খালের ওপর নির্মিতব্য কাঠের সেতু দু’পাড়ের মানুষের যোগাযোগ ও যাতায়াত সহজ করবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 29, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article শ্যামনগরে উপকূলীয় কৃষিপ্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রের চর্চাকারীদের অভিজ্ঞতা বিনিময় সফর
Next Article শ্যামনগরে ‌সাড়ে ৫ কোটি টাকার অবৈধ চিংড়ি রেণু জব্দ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ১ ডলার টোল নেবে ইরান

By Tanvir 7 hours ago
আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত বেড়ে ২৫৪

By Tanvir 7 hours ago
আন্তর্জাতিক

চুক্তি না হওয়া পর্যন্ত ইরান ঘিরে সেনা মোতায়েন থাকবে : ট্রাম্প

By Tanvir 7 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

সাতক্ষীরায় কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি

By Correspondent 9 hours ago
সাতক্ষীরা

সাতক্ষীরা সার্কিট হাউসের পাশের সড়ক এখন মরণফাঁদ

By Correspondent 12 hours ago
সাতক্ষীরা

সাতক্ষীরার শ্যামনগরে কাকড়া চাষীদের বাজিমাত

By Correspondent 19 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?