By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা

Last updated: 2024/07/26 at 5:56 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : অর্থনৈতিক সংকটে থাকা দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। আগামী ২১ সেপ্টেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

শুক্রবার (২৬ জুলাই) একটি সরকারি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

শ্রীলঙ্কার নির্বাচন কমিশন জারিকৃত এক গেজেটে বলা হয়েছে, আগামী ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনকে সামনে রেখে ১৫ আগস্ট নাগাদ প্রার্থীদের প্রার্থিতার আবেদন গ্রহণ করা হবে। নির্বাচনের তফসিল অনুসারে পাঁচ সপ্তাহব্যাপী চলবে প্রচারাভিযান।

দেশটির বর্তমান রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহে নির্বাচন কমিশনে অ-ফেরতযোগ্য আমানত প্রদানের মাধ্যমে প্রথম প্রার্থী হয়েছেন বলে তার কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে (৭৫) দেশটিতে ব্যাপক প্রতিবাদ বিক্ষোভের মধ্যে পূর্বসূরি দেশ ছেড়ে পালাতে বাধ্য হওয়ার পর দায়িত্ব গ্রহণ করেন। বিক্রমাসিংহে দেশটির আর্থিক পরিস্থিতির উন্নয়নে অসংখ্য উদ্যোগ নেন। তিনি দেশটিকে দেউলিয়া অবস্থা থেকে বের করে আনতে উল্লেখযোগ্য অবদান রেখেছেন।

সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য নির্বাচনে তার বিপক্ষে অন্তত দুজন প্রতিপক্ষ লড়বেন বলে বিশ্লেষকরা মত দিয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মূলত আন্তর্জাতিক মুদ্রা সংস্থার (আইএমএফ) বেলআউট ঋণের শর্ত মানতে বিক্রমাসিংহের চালু করা সংস্কার নীতির বিরোধিতা করবেন বলে মনে করা হচ্ছে।

আর্থিক সংকটের পর প্রথমবারের মত এই নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, যা দেশটির কয়েক দশক ধরে চলা আর্থিক সংকট নিরসন ও ভবিষ্যত নির্ধারণ করবে বলে আশা করা হচ্ছে। দেশটি অর্থনৈতিক মন্দা থেকে খানিকটা ঘুরে দাঁড়ালেও এখনো প্রবৃদ্ধি আগের পর্যায়ে ফেরেনি এবং দেশের মানুষ জীবনযাপনের ক্রমবর্ধমান খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন।

২০২২ সালে চরম মন্দায় কয়েক মাস খাদ্য, জ্বালানি এবং ওষুধের মারাত্মক সঙ্কটের পর এই নির্বাচনটি জনসাধারণের মনোভাবের প্রথম পরীক্ষা হবে।

এ নির্বাচনে ১৮ বছরের বেশি বয়সী ১ কোটি ৭০ লাখ মানুষ ভোট দিবেন। নির্বাচন কমিশন এই বছরের রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ১০ বিলিয়ন শ্রীলঙ্কান মুদ্রা বরাদ্দ দিয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 26, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বিয়ের বছর না ঘুরতেই বিস্ফোরক পোস্ট পরিণীতির
Next Article আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দিলেন শোয়েব মালিক
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনা

ফাগুনের দুপুরে হালকা বৃষ্টি: ফসলের উপকারও হবেনা, ক্ষতিও হবে না

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
কুষ্টিয়া

খোকসায় বারী সরিষা-১৪ মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
যশোর

চৌগাছায় ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

মুক্তিপনের দাবীতে বনদস্যুদের হাতে বন্দি রয়েছে অন্তত একশ জেলে

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
আন্তর্জাতিক

লেবাননে নিজেদের দূতাবাস কর্মীদের ছুটিতে পাঠাল যুক্তরাষ্ট্র

By Staff Reporter 7 hours ago
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে রেকর্ড তুষারপাত, ৫ হাজারের বেশি ফ্লাইট বাতিল

By Staff Reporter 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?