By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: সংরক্ষিত আসনে মনোনয়ন পেতে পাঁচটি বিষয়ে অগ্রাধিকার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > রাজনীতি > নির্বাচনী পরিক্রমা > সংরক্ষিত আসনে মনোনয়ন পেতে পাঁচটি বিষয়ে অগ্রাধিকার
জাতীয়নির্বাচনী পরিক্রমাশীর্ষ খবর/ তাজা খবর

সংরক্ষিত আসনে মনোনয়ন পেতে পাঁচটি বিষয়ে অগ্রাধিকার

Last updated: 2024/02/06 at 12:54 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন পেতে আগ্রহীদের মধ্যে ফরম বিক্রি শুরু করতে যাচ্ছে আওয়ামী লীগ। আজ মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ফরম বিক্রি করা হবে। এদিকে সংরক্ষিত আসনে মনোনয়ন কারা পাবেন না পাবেন তা ঠিক করার কাজ করছে। আরও নির্দিষ্ট করে বললে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন এই কাজটি করছেন। আওয়ামী লীগ জাতীয় সংসদ নির্বাচনে যে আসন পেয়েছে সেই আসন সমানুপাতিক হারে ৩৭ টি সংরক্ষিত আসনে তারা মনোনয়ন দিতে পারবে। আর স্বতন্ত্ররা যে আসনগুলোতে বিজয়ী হয়েছেন সেখান থেকে ১১ টি আসনে মনোনয়ন দিতে পারবেন স্বতন্ত্ররা। জাতীয় পার্টি মনোনয়ন দিতে পারবে দুই আসনে।

আওয়ামী লীগের যে ৩৭ জন নারী সংসদ সদস্য মনোনয়ন পাবেন বা নারী সংসদ সদস্য হিসেবে সংসদে যাবেন, তারা কোন যোগ্যতার ভিত্তিতে যাবেন এ ব্যাপারে আওয়ামী লীগের নীতি নির্ধারক মহল পাঁচটি বিষয়কে চূড়ান্ত করেছে। যে পাঁচটি বিষয়কে অগ্রাধিকার দিয়ে একজন নারী সংসদ সদস্যকে মনোনয়ন দেওয়া হবে তার মধ্যে রয়েছে;

১. আগে কখনও সংসদ সদস্য হননি: যারা আগে কখনও সরাসরি ভোটে কিংবা সংরক্ষিত নারী কোটায় সংসদ সদস্য হননি, তারা সংরক্ষিত কোটায় প্রথম অগ্রাধিকার পাবেন।

২. প্রবাসী বাঙালি: সংরক্ষিত নারী আসনে প্রবাসী বাঙালিদেরকে আওয়ামী লীগ মনোনয়ন দেবে না বলে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

৩. শৃঙ্খলা ভঙ্গের জন্য কেউ বহিস্কৃত হলে: দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য কেউ কোন সময় দল থেকে সাময়িক বহিস্কৃত হয়েছেন কিন্তু এখন আবার দলে সক্রিয় আছেন এবং নারী আসনে মনোনয়ন পেতে চেষ্টা তদবির করছেন এমন প্রার্থীদেরকেও আওয়ামী লীগ এবার মনোনয়ন দেবে না বলে সিদ্ধান্ত নিয়েছে।

৪. কখনও দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রার্থীতা: স্থানীয় সরকার নির্বাচন বিশেষ করে উপজেলা বা জেলা পরিষদ নির্বাচনে কখনও দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী ছিলেন বা নির্বাচন করেছেন এ ধরনের প্রার্থীদেরকেও সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে বিবেচনা করা হবে না।

৫. ফৌজদারি মামলায় দণ্ডিত: সংরক্ষিত নারী আসনে মনোনয়নের ক্ষেত্রে আওয়ামী লীগ পরিচ্ছন্ন ব্যক্তি ইমেজকে গুরুত্ব দেবে বলে জানা গেছে। আর এ কারণে এবার কেউ কখনও কোন ফৌজদারি মামলায় দণ্ডিত হয়েছেন এমন কাউই মনোনয়ন পাবেন না এটা নিশ্চিত।

আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রগুলো বলছে, এই সমস্ত বৈশিষ্ট্যগুলো বিবেচনা করে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী সংসদ সদস্যদের তালিকা চূড়ান্ত করবেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 6, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল আজ
Next Article খুবি স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাজেলার খবর

একুশে ফেব্রুয়ারি বাঙ্গালির জাতীয় জীবনের এক অবিস্মরণীয় অধ্যায় -বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

By Staff Reporter 6 hours ago
খুলনাজেলার খবর

মোংলা বন্দর ব্যবস্থাপনার আমূল পরিবর্তনের আশ্বাস নৌ-পরিবহন মন্ত্রীর

By Staff Reporter 6 hours ago
খুলনাজেলার খবর

শরণখোলায় ওয়ার্ড বিএনপি কার্যালয় আগুনে ভষ্মীভূত

By Staff Reporter 6 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

দায়িত্বশীলতা ও সততার ওপরই নির্ভর করবে আগামীর বাংলাদেশ: ববি হাজ্জাজ

By Staff Reporter 13 hours ago
জাতীয়

দুর্নীতি রুখে একুশের চেতনা প্রতিষ্ঠার আহ্বান ইফতেখারুজ্জামানের

By Staff Reporter 13 hours ago
জাতীয়

স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

By Staff Reporter 13 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?