By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: সংলাপের ছায়া দেখছে আওয়ামী লীগ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > সংলাপের ছায়া দেখছে আওয়ামী লীগ
জাতীয়জেলার খবররাজনীতিশীর্ষ খবর/ তাজা খবর

সংলাপের ছায়া দেখছে আওয়ামী লীগ

Last updated: 2022/07/25 at 11:39 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 4 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক
বিএনপি প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করতে চাইলে তাদের চা খাওয়াবেন বলে আওয়ামী লীগ সভাপতি ও সরকার প্রধান যে বক্তব্য দিয়েছেন তাকে ‘আলোচনা বা সংলাপ’র ইঙ্গিত হিসেবেই দেখছেন দলটির নেতারা।
তারা বলছেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্রে বিশ্বাস করেন বলেই ‘চা খাওয়ানোর’ কথা বলে ‘সংলাপ বা আলোচনা’য় বসার ইঙ্গিত দিয়েছেন। প্রধানমন্ত্রীর এই বক্তব্যের মাধ্যমে নির্বাচন নিয়ে প্রশ্ন তোলা দেশি-বিদেশি শক্তির তৎপরতায় ভাটা পড়বে বলেও মনে করছেন তারা।
গত শনিবার আওয়ামী লীগের এক আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি তো বলে দিয়েছি তারা (বিএনপি) যদি প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করতে আসে, পুলিশ যেন বাধা না দেয়। বিশেষ করে বাংলামটরে যে বাধা দেওয়া, সেটা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছি। আসুক না হেঁটে হেঁটে, যতদূর আসতে পারে। কোনো আপত্তি নেই। আমি বসাব, চা খাওয়াব। কথা বলতে চাইলে শুনব।
প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা। পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছেন বিএনপি ও আওয়ামী লীগের নেতারা। ‘চা খাওয়ানো’র মন্তব্য মূলত প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সংলাপেরই আহŸান বলে মনে করছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা।
তারা বলছেন, প্রধানমন্ত্রী এটা উদ্দেশ্য করেই বলেছেন। বিএনপি এখন কী করল সেটা তাদের ব্যাপার। বিএনপির আন্দোলনের হুমকি-ধামকিতে নয়, মূলত নিরপেক্ষ নির্বাচন নিয়ে বিভিন্ন মহলের তৎপরতা আমলে নিয়ে সরকারের পক্ষ থেকে সংলাপের পথ খুলে দেওয়া হয়েছে। এতে প্রকারন্তরে লাভ হবে আওয়ামী লীগের। প্রধানমন্ত্রীর সংলাপের এই আহŸান রাজনীতির মোড়ও ঘুরিয়ে দিতে পারে।
তবে বিএনপির প্রাথমিক প্রতিক্রিয়া বলছে, তারা আপতত কোনো সংলাপে যাওয়ার বিষয়ে রাজি নয়।
গত রোববার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী বলেছেন ওনার কার্যালয়ে গেলে চা খাওয়াবেন। তার আগে বলে দিন তত্ত¡াবধায়ক সরকার ব্যবস্থা এনে দিচ্ছি। সেটা বলে দিন, তারপর চা-টা খাওয়া যাবে, অসুবিধা নেই। সবার আগে তত্ত¡াবধায়ক সরকার মেনে নিন।
প্রধানমন্ত্রী বলেছেন ওনার কার্যালয়ে গেলে চা খাওয়াবেন। তার আগে বলে দিন তত্ত¡াবধায়ক সরকার ব্যবস্থা এনে দিচ্ছি। সেটা বলে দিন, তারপর চা-টা খাওয়া যাবে, অসুবিধা নেই।
প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গে জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমÐলীর সদস্য মতিয়া চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর এই আহŸান অবশ্যই সংলাপে বসার আহŸান। এটি সরকার প্রধান রাখবেন বলেই বলেছেন। আলাপ আলোচনা করে সমাধান চান বলেই আওয়ামী লীগ সভাপতি এই কথা বলেছেন। এখন বিএনপি প্রধানমন্ত্রীর এই আহŸানকে কীভাবে দেখবে সেটা তাদের ব্যাপার। তবে যাদের মনে সন্দেহ কাজ করে তাদের বিষয়টা আলাদা। বিএনপি এই আহŸানকে নেতিবাচক হিসেবে না দেখে আলোচনায় বসুক সেটা আমরা চাই।
প্রধানমন্ত্রীর এই আহŸান অবশ্যই সংলাপে বসার আহŸান। এটি সরকার প্রধান রাখবেন বলেই বলেছেন। আলাপ আলোচনা করে সমাধান চান বলেই আওয়ামী লীগ সভাপতি এই কথা বলেছেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে। গণতন্ত্র রক্ষায় যেকোনো উদ্যোগকে স্বাগত জানাই। আলোচনার দরজা সবসময় খোলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধান চান।
দলটির সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেন, বিএনপি আলোচনায় বিশ্বাস করে না। বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায়। ২০১৪ সালের নির্বাচন সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকাশ্যে বলেছিলেন, এই এই মন্ত্রণালয় দিয়ে দেব। খালেদা জিয়াকে ফোন করেছিলেন, সেদিন খালেদা জিয়া বিরোধী দলের নেত্রী। উনি প্রধানমন্ত্রীর সাথে শিষ্টাচার বহির্ভূত আচরণ করেছেন।
আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে। গণতন্ত্র রক্ষায় যেকোনো উদ্যোগকে স্বাগত জানাই। আলোচনার দরজা সবসময় খোলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধান চান।
২০১৮ সালের নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, প্রতিটি রাজনৈতিক দলের সাথে গণভবনে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। জননেত্রী শেখ হাসিনা তো আলোচনার ভিত্তিতেই সবকিছু করতে চান। দেশের নির্বাচন সুষ্ঠু হোক, গ্রহণযোগ্য হোক, নির্বাচনে সব দল অংশগ্রহণ করুক- এটা জননেত্রী শেখ হাসিনা চান। শেখ হাসিনা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল বলেই এই কথা (চা খাওয়ানো) বলেছেন।
উল্লেখ্য, ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর সংলাপে অংশ নিয়েছিলেন বিএনপি ও তাদের জোট জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। পরবর্তী সময় বিএনপি দাবি করে, ওই সংলাপে বিরোধীদের কাছে দেওয়া কথা প্রধানমন্ত্রী রাখেননি।
এমন প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর ‘চায়ের আমন্ত্রণ’ অনেকটা এই ইঙ্গিত দেয় যে সরকার সংলাপে রাজি। আওয়ামী লীগের নেতাদের বক্তব্যে তা আরেকটু পরিষ্কার হলো
দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি নিরপেক্ষ সরকারের দাবি জানিয়ে আসছে। তারা নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সংলাপ বর্জন করে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের চলমান সংলাপেও যায়নি তারা।
বিএনপি বলে আসছে, শেখ হাসিনা সরকারের অধীনে তারা কোনো নির্বাচনে যাবে না। সমমনা দলগুলোর সঙ্গে সরকারবিরোধী আন্দোলনের রূপরেখা ঠিক করতে সংলাপ করে আসছে তারা। সংলাপের পর রূপরেখা ঠিক করে আন্দোলনে নামার কথা বলে আসছে দলটি। পাশাপাশি সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে বিদেশেও ক‚টনৈতিক তৎপরতা জোরদার করেছে তারা।

 

 

সিনিয়র করেস্পন্ডেন্ট July 25, 2022
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাবিপ্রবি ছাত্র নিহত
Next Article কনস্টেবল মাহমুদুলের মৃত্যু নিয়ে পরিবারের অনেক প্রশ্ন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আফগানিস্তানে পাকিস্তানের ‘অপারেশন গজব লিল-হক’, নিহত ২৭৪

By সিনিয়র করেস্পন্ডেন্ট 14 minutes ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইরানে হামলার প্রস্তুতি, ইসরায়েল উপকূলে বিশ্বের বৃহত্তম রণতরী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 16 minutes ago
আন্তর্জাতিক

নিজ নাগরিকদের দ্রুত ইসরায়েল ছাড়তে বলল যুক্তরাষ্ট্র

By সিনিয়র করেস্পন্ডেন্ট 17 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আফগানিস্তানে পাকিস্তানের ‘অপারেশন গজব লিল-হক’, নিহত ২৭৪

By সিনিয়র করেস্পন্ডেন্ট 14 minutes ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইরানে হামলার প্রস্তুতি, ইসরায়েল উপকূলে বিশ্বের বৃহত্তম রণতরী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 16 minutes ago
জাতীয়

অনুমতি ছাড়া শিক্ষকরা অন্য পেশায় থাকলে ব্যবস্থা নেওয়া হবে : শিক্ষামন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 29 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?