By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: সংসদ নির্বাচনে বিদেশিদের দৌড়ঝাঁপ দুঃখজনক
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > শীর্ষ খবর/ তাজা খবর > সংসদ নির্বাচনে বিদেশিদের দৌড়ঝাঁপ দুঃখজনক
শীর্ষ খবর/ তাজা খবরসম্পাদকীয়

সংসদ নির্বাচনে বিদেশিদের দৌড়ঝাঁপ দুঃখজনক

Last updated: 2023/07/16 at 12:12 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

আসন্ন সংসদ নির্বাচন নিয়ে বিদেশি কূটনীতিকরা দিন দিন তৎপর হয়ে উঠছেন। ক’দিন ধরেই বাংলাদেশের রাজনীতি ও আসন্ন ভোট নিয়ে মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জেয়া, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোর সহকারী পররাষ্ট্রমন্ত্রী ড. ডোনাল্ড লু, মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সিরিজ বৈঠক করে যাচ্ছেন। এর মধ্যে তিনি জাতীয় পার্টি, বিএনপি ও সরকারের মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হক এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে পৃথক বৈঠক করেছেন পিটার ডি হাস। এই বৈঠকগুলো রাষ্ট্রদূতের বাসভবনে হয়েছে। নির্বাচন দেশের অভ্যন্তরীণ বিষয়। বিদেশি দূতদের আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ দুঃখজনক। আমরাও সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের পক্ষে। ইতোমধ্যে একটি নতুন স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠিত হয়েছে। সেই নিরপেক্ষ নির্বাচন কমিশনের প্রতি সবার আস্থা থাকা প্রয়োজন। আগ বাড়িয়ে বিদেশি দূতদের মন্তব্য করা, মাথা ঘামানোর সুযোগ নেই। বাংলাদেশের রাজনীতিতে বিদেশি হস্তক্ষেপ পুরনো ঘটনা, বিশেষ করে বঙ্গবন্ধুকে হত্যার পর থেকে এ দেশের রাজনীতিতে যখন সামরিক বাহিনী অংশগ্রহণ শুরু করে তখন থেকেই বাংলাদেশ কী করবে, কীভাবে করবে- সব নির্দেশনাই আসতে থাকে বিদেশ থেকে। পাকিস্তান ও মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে তখন রাজনীতির জন্য অর্থের জোগান হলেও রাজনীতি নিয়ন্ত্রিত হতো মূলত মার্কিন যুক্তরাষ্ট্র ও তার গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে। এমন হস্তক্ষেপের চিত্র কিছুটা পরিবর্তন হলেও কমছে বলা যাবে না। দেখা যাচ্ছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী ব্যবস্থাপনা, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষতা নিয়ে বিদেশি রাষ্ট্রদূতরা কিছুদিন ধরে মন্তব্য করে যাচ্ছেন। রাজনীতিক বিশ্লেষকদের মতে, এমন অবস্থার জন্য আমরা দায়ী। বিদেশিদের কথা বলার সুযোগ আমরা করে দিচ্ছি। এদেশের রাজনীতিবিদরা যখনই সরকারের বাইরে থাকেন তখনই ‘নালিশ’ নিয়ে গিয়ে হাজির হন বিদেশিদের কাছে। এটা এখানকার রাজনৈতিক বাস্তবতা।

রাষ্ট্রদূতদের দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ শিষ্টাচারবহির্ভূত একটি কাজ। তবে শিষ্টাচারবহির্ভূত কার্যক্রম পরিচালনার জন্য কূটনীতিকরা যেমন একদিকে দায়ী, ঠিক তেমনি বাংলাদেশের বিবদমান রাজনৈতিক দলগুলোর মধ্যে সহাবস্থান না থাকাও সমানভাবে দায়ী। আগামী নির্বাচন নিয়ে অন্য দেশের সহযোগিতা চেয়ে কার্যত সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে বিএনপি। এমন অভিযোগ করছেন সরকারদলীয় একাধিক নেতা। আমাদের রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা নতুন নয় এবং সে অস্থিরতার ফলে বাইরের হস্তক্ষেপ হয়ে থাকে। এরশাদ সরকারের পতনের পর তথা ১৯৯০ সালের পর থেকে যত সরকারই এসেছে, এ দৃশ্য বারবার দেখা গেছে। সেই দৃশ্য এখন আবার দেখা যাচ্ছে। বাংলাদেশ এখন অনেক এগিয়েছে, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে অনেক অগ্রগতি হয়েছে। তাই আমাদের নিজেদের নিজে সম্মান দেয়া দরকার। সমস্যা থাকবেই এবং তা নিজেদের মধ্যেই আলোচনা, প্রতিবাদের মাধ্যমে সমাধান করে নিতে হবে। দেশের অভ্যন্তরীণ বিষয়ে বদনাম করা বা নালিশ করার রাজনৈতিক পদ্ধতি থেকে সব রাজনৈতিক দল ও গোষ্ঠীগুলোর বেরিয়ে আসা দরকার। যাতে বিদেশিরা আমাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে হস্তক্ষেপ করতে না পারে। গণতান্ত্রিক ব্যবস্থার প্রাতিষ্ঠানিকীকরণের জন্য প্রয়োজন সরকার এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর সহাবস্থান। নিজেদের ভুল, নিজেদের অপকর্ম এসবের দায় ও দায়িত্ব যেমন নিজেদের, তেমনই এসব শুধরানোর দায়িত্বও আমাদেরই।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 16, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ফুলবাড়ীগেটে সাবেক এমপি মঞ্জুর গাড়িতে হামলা ও ভাঙচুর, আটক ১
Next Article আ’লীগ-বিএনপি-জাপার সাথে ইইউ প্রতিনিধি দলের সাথে বৈঠক
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

নামাজ পাড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ খুলনায় সাবেক এমপির জামাই

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
খুলনাজেলার খবর

মঞ্জুকে স্বাগত জানাতে নগর ভবন প্রস্তুত

By Staff Reporter 4 hours ago
খুলনাজেলার খবর

মাছ বৃদ্ধি ও প্রজনন রক্ষায় চার ধাপে দাকোপ উপজেলায় বিশেষ কম্বিং অপারেশন

By Staff Reporter 5 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

খুব দ্রুত পুলিশে ২ হাজার ৭শ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

By জন্মভূমি ডেস্ক 10 hours ago
খুলনাজাতীয়মহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনা সিটি করপোরেশনে প্রশাসক হিসাবে দায়িত্ব পেলেন নজরুল ইসলাম মঞ্জু

By Online Desk 13 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে উপকূলের বাঁধ

By জন্মভূমি ডেস্ক 18 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?