By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের খসড়া তালিকা আজ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > রাজনীতি > নির্বাচনী পরিক্রমা > সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের খসড়া তালিকা আজ
জাতীয়নির্বাচনী পরিক্রমাশীর্ষ খবর/ তাজা খবর

সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের খসড়া তালিকা আজ

Last updated: 2023/08/16 at 12:06 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সম্ভাব্য ভোট কেন্দ্রের খসড়া তালিকা আজ বুধবার প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এবার ১১ কোটি ৯১ লাখেরও বেশি ভোটারের বিপরীতে ৪২ হাজারের মতো ভোট কেন্দ্র লাগবে বলে জানিয়েছে ইসি। ভোটকেন্দ্র চূড়ান্ত করার জন্য নির্বাচন কমিশন সময়সূচিও নির্ধারণ করে দিয়েছে।

এ বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচন করার প্রস্তুতি নিয়ে এগোচ্ছে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন ইসি। সে নির্বাচনের জন্য ইসির ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা অনুযায়ী জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে গঠিত কমিটি সংশ্লিষ্টদের নিয়ে সব নির্বাচনী এলাকায় সরেজমিন পরিদর্শন করে ভোট কেন্দ্রের সম্ভাব্য তালিকা প্রস্তুত করেছে।

এই তালিকার নিয়ে দাবি-আপত্তি নেয়ার শেষ তারিখ ৩১ অগাস্ট। দাবি-আপত্তি উঠলে তা নিষ্পত্তি করা হবে ১১ সেপ্টেম্বরের মধ্যে। ১৭ সেপ্টেম্বর চূড়ান্ত হবে ভোট কেন্দ্র।

একাদশ সংসদ নির্বাচনে ১০ কোটি ৪০ লাখেরও বেশি ভোটারের জন্য ৪০ হাজারেরও বেশি ভোট কেন্দ্র ছিল, ভোট কক্ষ ছিল ২ লক্ষাধিক।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, বুধবার খসড়া ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ হলেও তা সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত হওয়ার পর আইন-বিধি অনুযায়ী ভোটের অন্তত ২৫ দিন আগে গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন। গেজেট প্রকাশের পরও সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের পর কোনো ভোট কেন্দ্র প্রতিদ্বন্দ্বী প্রার্থীর অধীনে বা নিয়ন্ত্রণে থাকলে তা সরেজমিন যাচাই করে রিটার্নিং কর্মকর্তা জরুরি ভিত্তিতে কমিশনকে জানাবেন। তখন বিষয়টি পর্যালোচনা করে সিদ্ধান্ত দেওয়া হবে। প্রয়োজনে তাৎক্ষনিক ভাবে কেন্দ্র বদল করা হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট August 16, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বঙ্গবন্ধুর জন্য ৩৫ বছর খালি পায়ে হাঁটা সাত্তারের ভরসা হুইল চেয়ার
Next Article কালাপাহাড়ে নতুন জঙ্গি আস্তানা, গোলাবারুদ উদ্ধার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
যশোর

যশোরে কয়লা আমদানির নামে ১০ কোটি টাকার প্রতারণার অভিযোগ, বিচার দাবি

By জন্মভূমি ডেস্ক 4 minutes ago
বাগেরহাট

ফকিরহাটে ২০ টন সুপরি উদ্ধার, ৩ জনের বিরুদ্ধে মামলা

By জন্মভূমি ডেস্ক 7 minutes ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

পাল্টা হামলার ভয়ে আকাশসীমা বন্ধ করল ইসরায়েল

By Online Desk 56 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

পাল্টা হামলার ভয়ে আকাশসীমা বন্ধ করল ইসরায়েল

By Online Desk 56 minutes ago
জাতীয়রাজনীতিশীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সাপ্তাহিক ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

By Online Desk 57 minutes ago
জাতীয়রাজনীতি

এনসিপির প্রথম বর্ষপূর্তি আজ

By Online Desk 59 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?