By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সড়কের বেহাল দশা, সাতক্ষীরায় বছরে ৫৮ জনের মৃত্যু
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > সড়কের বেহাল দশা, সাতক্ষীরায় বছরে ৫৮ জনের মৃত্যু
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সড়কের বেহাল দশা, সাতক্ষীরায় বছরে ৫৮ জনের মৃত্যু

Last updated: 2025/01/24 at 5:49 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

সিরাজুল ইসলাম, শ্যামনগর : সাতক্ষীরায় ২০২৪ সালে সড়ক দুর্ঘটনা ঘটনা ঘটেছে ৫৩টি। এতে নিহত হয়েছেন ৫৮ জন এবং আহত হয়ে আছেন ৬৩ জন। ফেব্রুয়ারি ও মে মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে । এই দুর্ঘটনাগুলোর অন্যতম ট্রাক- মোটরসাইকেল সংঘর্ষ। এ তথ্য নিশ্চিত করেন সাতক্ষীরা বিআরটিএ সহকারী পরিচালক কে. এম. মাহবুব কবির।
সরকারি সংস্থা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সাতক্ষীরার পরিসংখ্যান মতে, ২০২৪ সালের জানুয়ারি থেকে মার্চ মাসে দুর্ঘটনা ঘটেছে ১৭ টি। তাতে নিহত হয়েছেন ১৭ জন এবং আহত ১৩ জন। তবে এই তিন মাসের মধ্যে বেশি দুর্ঘটনা ঘটেছে ফেব্রুয়ারি মাসে। এই মাসে দুর্ঘটনা ঘটেছে ৭ টি তাতে নিহত হয়েছে ৭জন এবং আহত হয়েছে ৮ জন। তবে প্রথম তিন মাসে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যায় বেশি। এপ্রিল থেকে জুন মাসে দুর্ঘটনা ঘটেছে ১৬ টি। তাতে নিহত হয়েছে ১৭ জন এবং আহত হয়েছেন ২৬ জন। তবে এই সারা বছরের এই তিন মাসে আহতের সংখ্যা বেশি। জুলাই থেকে সেপ্টেম্বর মাসে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৭ টি। তাতে নিহত হয়েছে ৮ জন এবং আহত হয়েছে ১১ জন। তবে বছরের সেপ্টেম্বর মাসে কোনো দুর্ঘটনায় ঘটেনি। তাছাড়া এই তিন মাসে সব থেকে কম দুর্ঘটনার শিকার হয়েছে। অক্টোবর থেকে ডিসেম্বর মাসে সড়ক দুর্ঘটনা ঘটেছে ১২ টি। তাতে নিহত হয়েছে ১৫ জন এবং আহত হয়েছে ১০ জন।
সাতক্ষীরা-শ্যামনগর ভেটখালি মহাসড়কটির অবস্থা খুবই নাজেহাল। দীর্ঘ এক যুগেও সংস্কার হয়নি সড়কটিতে। সাতক্ষীরা বিশেষ আকর্ষণ সড়ক পথে সুন্দরবন। তবে সেই সুন্দরবনের পথে গেলেই দেখা মিলবে সাতক্ষীরা সড়ক থেকে শ্যামনগর সড়কে যেতে ২১ টি স্থানে ইটের সোলিং। যা নিয়ে রীতিমতো হাস্যরসের সৃষ্টি হয় জেলা জুড়ে। এসব সড়কের পিচ উঠে বড় বড় গর্ত হয়েছে। পাথর ও খোয়া উঠে মাটি বের হয়ে গেছে। বৃষ্টি ও জোয়ার এলে অনেক সড়ক পানিতে ডুবে থাকে। ঘটে দুর্ঘটনা।
মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত এই প্রতিবেদককে বলেন, সড়ক দুর্ঘটনায় ৩০ বছরের কম বয়সীদের মৃত্যুহার এখন বেশি। এদের বেশিরভাগই মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হচ্ছে। সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ সড়কের বিশৃঙ্খলা। উচ্চ গতিতে বাইক চালানো। যার ফলে তাদের কন্ট্রোলের বাইরে চলে গেলেই দুর্ঘটনার শিকার হচ্ছেন। এদিকে বর্তমানে দুই ও তিন চাকার গাড়ির দিনদিন দুর্ঘটনা বাড়ছে।

সড়ক দুর্ঘটনার কারণ সম্পর্কে তিনি বলেন, সড়ককে গাড়িচালকদের মধ্যে প্রতিযোগিতা চলে কে কাকে পেছনে ফেলে আগে যেতে পারবেন। তাদের মধ্যে প্রতিযোগিতায় তাদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় দিনশেষে। কোনো কোনো সড়কে বাঁক বেশি থাকে। যে কারণে সেই সব বাঁক পেরোতে গিয়ে গাড়িচালকেরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। যারা গাড়ি চালান, তাদের অনেকেরই উপযুক্ত ও পর্যাপ্ত প্রশিক্ষণ থাকে না। যে কারণে তারা ট্র্যাফিক আইন সম্পর্কেও ভালোভাবে জানেন না। সড়কে প্রায়ই ফিটনেসবিহীন গাড়ি চলাচল করে। এসব গাড়ি যে কোনো সময় দুর্ঘটনার কবলে পড়ে।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 5, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বেনাপোল স্থল বন্দর এলাকায় বোমা বিস্ফোরন
Next Article বৈষম্য বিরোধী যশোরের সদস্য সচিব জেসিনার পদ স্থগিত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
শর্ট নিউজ

খুলনায় ২৪ ঘণ্টায় হামের উপ সর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
শর্ট নিউজ

আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাব িককে উদ্ধার পাকিস্তানের নৌবাহিনীর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
সাতক্ষীরা

বনজবীদের কষ্টের কথা নিয়ে গন শুনানি হবে: জলবায়ু ,পরিবেশ ও ‌বনমন্ত্রী

By Correspondent 7 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ, ফিরে যাচ্ছে শারজায়

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?