By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: সদর থানা বিএনপির আহবায়ক হুমায়ুন ও ফরিদ সদস্য সচিব
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > সদর থানা বিএনপির আহবায়ক হুমায়ুন ও ফরিদ সদস্য সচিব
খুলনারাজনীতিশীর্ষ খবর/ তাজা খবর

সদর থানা বিএনপির আহবায়ক হুমায়ুন ও ফরিদ সদস্য সচিব

Last updated: 2023/05/13 at 12:19 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

বিজ্ঞপ্তি : খুলনা প্রেসক্লাব মিলনায়তনে শুক্রবার সকাল ১০টায় সদর থানা বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়। থানা সাংগঠনিক টিম প্রধান চৌধুরি শফিকুল ইসলাম হোসেনের সভাপতিত্বে হাসানুর রশিদ মিরাজ ও শেখ সাদীর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মীসভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় শেষ। দেশের মানুষ জেগে উঠেছে, কখন কি হয় বলা যায় না। অবিলম্বে পদত্যাগ না করলে করুন পরিনতি হবে। পুলিশ ও শাসক দলের ক্যাডার দিয়ে গণতন্ত্র মুক্তিকামী বিএনপির নেতাকর্মীদের আর দমিয়ে রাখা যাবে না। দেশের জনগণ এদেরকে প্রতিরোধ করতে মাঠে নেমে পড়েছে। আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা হবে। তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা হবে।

কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু। বিশেষ অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম। উদ্বোধন করেন মহানগর আহবায়ক এড. শফিকুল আলম মনা। প্রধান বক্তা ছিলেন মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন। বিশেষ বক্তা ছিলেন যুগ্ম আহবায়ক তারিকুল ইসলাম জহীর। সভায় বক্তব্য রাখেন কে এম হুমায়ুন কবীর, বিএম তানভীরুল আজম, আব্দুর রাজ্জাক, মোল্লা ফরিদ আহমেদ ও খন্দকার হাসিনুল ইসলাম নিক।

কর্মীসভা শেষে বেলা আড়াইটায় দ্বিতীয় পর্বে কাউন্সিল অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক বেগম রেহানা ঈসার সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে সদর থানার ৯টি ওয়ার্ডের ২৭৯ জন কাউন্সিলরের ভোট শুরু হয়। নির্বাচনী তফসিল অনুযায়ি টানা বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ভোট শেষে প্রার্থীদের উপস্থিতিতে ভোটের ফলাফলে আহবায়ক পদে ১৬৩ ভোট পেয়ে কেএম হুমায়ুন কবীর নির্বাচিত হয়। তার নিকতম প্রতিদ্বন্দ্বি ছিলেন বিএম তানভীরুল আজম। তিনি পেয়েছেন ৮৮ ভোট। সদস্য পদে মোল্লা ফরিদ আহমেদ ১৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকতম প্রতিদ্বন্দ্বি ছিলেন খন্দকার হাসিনুল ইসলাম নিক পেয়েছেন ৯৭ ভোট। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এড. নুরুল হাসান রুবা, এড. মোল্লা মাসুম রশীদ, এড. তৌহিদুর রহমান তুষার, মিজানুর রহমান মিলটন, জাকির ইকবাল বাপ্পি, শরিফুল ইসলাম টিপু, শাহানাজ সরোয়ার এ সময় উপস্থিত ছিলেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 13, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article জেলা শ্রমিক লীগের শোক
Next Article তেরখাদায় বাল্যবিবাহ প্রতিরোধে কৌশল অবলম্বনে হার কমেছে
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সম্পাদকীয়

অনিরাপদ খাদ্য বর্জন করুন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 55 minutes ago
আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় ১২ জন নিহত

By Staff Reporter 4 hours ago
আন্তর্জাতিক

ইউক্রেনের ১০ হাজার ৬০০ কোটি ডলারের ঋণ আটকে দিলো হাঙ্গেরি

By Staff Reporter 4 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

কুষ্টিয়াশীর্ষ খবর/ তাজা খবর

কুষ্টিয়া বাইপাস সড়ক দূর্ঘটনা সিএনজির চালক সহ পাঁচযাত্রী নিহত 

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বগতি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনামহানগর

খুলনায় অমর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?