By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: সন্ত্রাসের সঙ্গে ইসলামের সম্পর্ক নেই, আমরা এসব শিখিনি: ইমরান হাশমি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > বিনোদন > সন্ত্রাসের সঙ্গে ইসলামের সম্পর্ক নেই, আমরা এসব শিখিনি: ইমরান হাশমি
বিনোদন

সন্ত্রাসের সঙ্গে ইসলামের সম্পর্ক নেই, আমরা এসব শিখিনি: ইমরান হাশমি

Last updated: 2025/04/30 at 4:06 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 10 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : কাশ্মীরের পহেলগাঁওকাণ্ডের পর থেকেই ভারতজুড়ে হিন্দুত্ববাদীতের একমাত্র টার্গেটে পরিণত হয়েছে দেশটির মুসলিম সম্প্রদায়। গত কয়েকদিনে দেশটির বিভিন্ন রাজ্যে মুসলিমদের ঘরবাড়িতে হামলা, মারধরসহ বিভিন্ন ধরনের নিপীড়ন চালানো খবর পাওয়া গেছে।
এই হামলায় পাকিস্তানকে অভিযুক্ত করলেও কট্টর হিন্দুবাদীরা ভারতীয় মুসলমানকে টার্গেট করায় প্রশ্ন উঠছে সন্ত্রাসের সঙ্গে ইসলাম ধর্মের সম্পর্ক আছে কি নেই। চলমান এ আলোচনায় নিজের মতামত জানালেন বলিউডের মুসলিম অভিনেতা ইমরান হাশমি। তিনি বলেছেন, সন্ত্রাসের কোনো ধর্ম হয় না।
সম্প্রতি ইমরান হাশমির সিনেমা ‘গ্রাউন্ড জিরো’ মুক্তি পেয়েছে। এ সিনেমাও কাশ্মীরকে কেন্দ্র করে। সেই সিনেমার প্রচারসংক্রান্ত একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে ইমরান বলেন, পহেলগাঁওকাণ্ডের যথাযথ উত্তর দেবে ভারত সরকার- এ আশা তিনি রাখেন।
অভিনেতা বলেন, আমি আশা করছি, সরকার এর যথাযথ জবাব দেবে। অবশ্যই সন্ত্রাসের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। সন্ত্রাসের আদর্শ আদপেই বিকৃত। আমাদের ধর্ম এসব কখনো শেখায়নি।
পহেলগাঁওয়ে নিরাপত্তার গাফিলতি নিয়ে প্রশ্ন উঠেছে কেন্দ্রীয় সরকারের দিকে। সেই প্রসঙ্গে ইমরান হাশমি বলেন, আমাদের নিরাপত্তা সংস্থাগুলো এ বিষয়ে নিশ্চয়ই ভালো বোঝে। কিন্তু সেখানেও প্রশ্ন উঠছে— পহেলগাঁওয়ে আরও কড়া নিরাপত্তা থাকা উচিত ছিল। এ জায়গাটা বিরাট। কত সেনা মোতায়েন করা যায়।
তিনি বলেন, পর্যটকদের আকর্ষণের জায়গা এটি। তবে ওরা খুব পরিকল্পনা করেই হামলা করেছে। তার কারণ, পর্যটকদের আকর্ষণের কেন্দ্রই ওদের নিশানায় ছিল। ওর আশপাশে তেমন কোনো রাস্তাও ছিল না।
উল্লেখ্য, পহেলগাঁওকাণ্ড নিয়ে বলিউডের বহু তারকাই মুখ খুলেছেন। অক্ষয় কুমার বলেছেন—পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর হামলার ঘটনার খবর জেনে সত্যিই স্তম্ভিত। নিরীহ মানুষকে নির্মমভাবে হত্যা করা হলো। মৃতদের পরিবারের জন্য প্রার্থনা করছি।
উরির হামলা নিয়ে সিনেমায় অভিনয় করেছিলেন অভিনেতা ভিকি কৌশল। এ ঘটনায় অভিনেতা বলেন, পহেলগাঁওয়ের জঙ্গি হামলায় যারা প্রিয়জনদের অমানবিকভাবে হারালেন, তাদের যন্ত্রণা কল্পনাও করতে পারছি না।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 30, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পাকিস্তানে ভারত-প্রশিক্ষিত সন্ত্রাসী আটক, ড্রোন ও বিস্ফোরক উদ্ধার
Next Article পাকিস্তানি যুদ্ধবিমান দেখে পালাল ভারতের ৪টি রাফাল যুদ্ধবিমান
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ

By Correspondent 4 hours ago
খুলনামহানগর

খুলনায় রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নাগরিক সমাজের মানববন্ধন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
জেলার খবরযশোর

দুটি নিষিদ্ধ চরমপন্থী দলের অভ্যন্তরীণ কোন্দলে খুন বরফকল ব্যবসায়ী রানা প্রতাপ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

বিনোদন

বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলায় হিরো আলম গ্রেপ্তার

By জন্মভূমি ডেস্ক 1 day ago
বিনোদন

স্বামীসহ নায়িকা রুবিনা নিঝুমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

By জন্মভূমি ডেস্ক 1 day ago
বিনোদন

অভিনেতা ইলিয়াস জাভেদ মারা গেছেন

By জন্মভূমি ডেস্ক 1 month ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?